ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

হলে অথবা ছোটখাট কোন ব্যক্ত স্বার্থের কারণে তালাক প্রদানের বিষয়টা শুধুমাত্র সভাবনার মধ্যে সীমাবদ্ধ থুকবে। তালাকের মতো এমন ধারালো তরবারি যখন তখন ব্যবহৃত হবে না। ইসলাম এ বিষয়ে যে সব দিক নির্দেশনা দিয়েছে নিয়ন তার কিঞ্লিত আলোচনা করা হলো। বিবাহ একটি মূল্যবান চুক্তি ইসলামে বিয়ের মাধ্যমে স্বামী স্্ী শুধুমাত্র অল্প কিছুদিনের আরাম-আয়েশ এবং মেলামেশাই করে না বরং সারা জীবনের বন্ধতে চুক্তিবদ্ধ হয়। এ চুক্তিকেই কুরআনে মিছাকে গালীয, (কঠিন. অঙ্গিকার) বলে উল্লেখ করা হয়েছে। (সূরা নিসা- ২১ নং আয়াত) যে ব্যক্তি গুরুত্বের সাথে এহেন অঙ্গিকারে আবদ্ধ হয় সে সহজেই এটাকে লংঘন করার সাহস পাবে না। এটাকে খেলা তামাশা শুধু সেই মনে করতে পারে যে এর গুরুত্ব অনুধাবন করতে পারে না এবং অজ্ঞতাবশত এমন অঙ্গিকার করে বসেছে। রসূল স. বিবাহ এবং তালাকের ব্যাপারে ঠাট্টা এবং তামাশাকে অবৈধ ঘোষণা করেছেন। কেননা হাসি মজাক কোন বিষয়ের গুরুত্ব অনুধাবনের পরিপন্থি, যা বিবাহে এবং অলাকের. বেলায় অবশ্যন্তাবী ছিল। হযরত আবু হুরায়রা রা. বর্ণনা করেছেন, রসূল আকরাম স. ইরশাদ করেন 'তিনটি বিষয় এমন প্রুত্বপর্ণ যে এতে ঠাট্টা বিদ্ুপও গুরুতুপূর্ণ বিবাহ, তালাক এবং রুজআত।'১ ইমাম খাত্তাবী বলেন, সকল উলামায়ে কেরাম একমত্য পোষণ করেছেন যে, দি কোন বুদ্ধিমান প্রাপ্ত বয়স্ক লোক স্শষ্ট ভাষায় তালাক দিয়ে দেয় তাহলে তালাক সম্পন্ন হয়ে যাবে। যদি কেউ তা ঠাট্টা বনে উড়িয়ে দেয় এবং এতে কিছুই হয় না বলে, তার কথা গ্রহণ যোগ্য হবে না। কোন কোন উলামা এ ধরনের বিষয়কে আল্লাহ্‌ তাআলার আয়াতের সাথে বিদ্রুপের নামান্তর বলে মন্তব্য করেছেন। এর কারণ হলো, এ ধরনের বিষয়কে যদি বৈধ করা হয় তাহলে আশংকা আছে, যে কেউ বিয়ে করা, তালাক দেয়া, অনুরূপ ভাবে দাস মুক্তি করার পর নিজের পদক্ষেপ এই বলে প্রত্যাহার করতে পারবে যে, আমি ঠা্টা করছিলাম। এতে করে আল্লাহর বিধানের উপর আমল করার অবকাশ থাকবে না। এ জন্য হাদীসে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে এ সম্পর্কে মুখে কোন বিষয় সিদ্ধান্ত নেয়ার পর এর উপর আমল করা অপরিহার্য হয়ে যাবে।২ তালাক অত্যন্ত অগছন্দীয় কাজ প্রয়োজনের সময় ইসলাম তালাক প্রদানের অনুমতি দিয়েছে মাত্র। কিন্তু সংগে মংগে এ কথাও বলে দিয়েছে যে, এটা কোন উত্তম কাজ নয়। বরং আল্লাহর নিকট তা খুবই অপছন্দনীয় পদক্ষেপ। একান্ত অপারগ এবং নিরুপায় হলেই শুধু এ পদক্ষেপ নেয়া যেতে পারে। হযরত জাবদুল্লাহ ইবনে উমরের বর্ণনা অনুযায়ী রসূল, করীম স. এরশাদ করেছেন, “আল্লাহ তাআলার নিকট বৈধ জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো তালাক দেয়া হযরত মুহারেৰ ইবনে দেছার নবী করীমের স. এরশাদ উদ্ভৃত করে বলেন, আল্লাহ্‌ তাআলা তালাক অপেক্ষা গঙ্থিত এবং অপছন্দনীয় কোন জিনিসকে হালাল করেননি ।8 এ বিষয়ে অপর একটা রেওয়ায়েত হযরত মুআষ থেকে বর্ণিত আছে। যদিও তা সনদের দিক থেকে দুর্বল কিন্তু উপরের বর্ণনাকে সহায়তা দান করে। রমূল স. বলেছেন, “আল্লাহ তাআলা জমিনের বুকে 'দাস মুক্তির চাইতে পছন্দনীয় কোন ক সৃষ্টি করেনি এবং তালাকের চেয়ে গহিত কোন কিছু জমিনের বুকে সৃষ্টি করেননি।৫. ইসলামী আইন ও বিচার ৮১ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।