স্ত্রীকে কষ্ট দিতে পারে বটে পক্ষান্তরে এ অধিকার একচ্ছত্র ভাবে মহিলারা পেলে- এর অপপ্রয়োগ করে পুরুষকে বেশী মুসিবতে ফেলবে। এ অধিকার মহিলাদের হাতে দিলে যে সব অনর্থ ঘটতে পারে তা নিয়ুরূপ : ১. স্ত্রীর ভরণ-পোষণ সহ যাবতীয় দায় দায়িত্ব থাকবে স্বামীর উপর অথচ তালাকের অধিকার থাকবে স্ত্রীর উপর এটা হবে স্বামীর উপর জুলুম এবং অবিচার । ২. দ্বিতীয়ত তালাকের মধ্যে পুরুষরা ক্ষতিশ্স্ত হয়, নারীদের বাহ্যিক কোন ক্ষতি নেই। যদি তালাকের অধিকার স্ত্রীর হাতে থাকে তাহলে কোন দুঃশচরতরা স্ত্রী যখন ইচ্ছা করবে স্বামীকে তালাক দিয়ে বাচ্চাদেরকে তার ঘাড়ে চাপিয়ে দিয়ে মোহর এবং অলংকারাদি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়বে। এবং নূতন মোহর, কাপড় চোপড় এবং অলংকারাদি নিয়ে অন্য পুরুষকে বিয়ে করে নেবে। ৩. তৃতীয়ত বাস্তবে পুরুষের তুলনায় মহিলারা বেশী আবেগ প্রবণ হয়ে থাকে। তাই তারা সাময়িক আবেগের বশবর্তী হয়ে পুরুষ থেকে আলাদা হয়ে যেতে প্রয়োহিত হবে এতে অধিক হারে তালাক সংঘটিত হতে থাকবে ফলে সামাজিক বিপর্যয় দেখা দেবে। আদালতের মাধ্যমে তালাক সংঘটিত হওয়ার কুফল উপরের আলোচনায় যে সকল সমস্যার উদ্ভব হয় আদালতের মাধ্যমে তালাক হলে এ সবের নিরসন হবে বলে মনে করা হয়। স্বামী স্ত্রীর মধ্যে যে পরস্পর থেকে পৃথক হতে চায় সে আদালতে দরখাত্ত করবে। যে সকল কারণে পৃথক হতে চায় এগুলোর ব্যাপারে আদালত নিশ্চিত হবে এবং সমীচীন মনে করলে উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিবে। অন্যথায় দরখাস্ত খারিজ করে দেবে। এর মধ্যেও কিছু কুফল রয়েছে, তা হলো স্বামী-স্ত্রীর যেই তালাক লাভ করতে চাইবে সে আদালতকে নিশ্চিত করার জন্য প্রতিপক্ষের ক্রি ক্চ্যিতি কিছুটা বাড়িয়ে বলেই ক্ষান্ত হবে না বরং অনেক কঠিন থেকে কঠিনতর অভিযোগে তাকে অভিযুক্ত করবে। অপরপক্ষ নিশ্চিতভাবে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করার সাথে সাথে পাল্টা অভিযোগ পেশ করবে। এতে উভয়ের চারিত্রিক অধপতন এমনভাবে ঘটবে যে সমাজে তাদের মূল্য একেবারেই কমে যাবে। এমনকি গোটা খান্দানই সামাজিক ভাবে লাঞ্ছিত হবে। এবং তারা মানুষের কাছে হাসির পাত্র হয়ে পড়বে। আর বর্তমানে নিয় আদালতের অবস্থা তো সর্বজন বিদিত। সেখান থেকে সঠিক ও ন্যায্য কোন রায় বের করা খুবই কঠিন ও সময় সাপেক্ষ । প্রশ্ন হলো, এই এই অন্তবর্তী কালীন সময়ে এরা কিভাবে এক সংগে জীবন যাঁপন করবে? আর কিভাবেই বা একজন আরেকজনকে সহ্য করবে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো, যদি আদালত উভয়কে আলাদা করার পক্ষে রায় না দেয় তাহলে প্রত্যেকেই নিরুপায় হয়ে একে অন্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে এবং বাধ্য হয়ে ঘর সংসার করতে হবে। এতে উভয়ের জীবন সংকীর্ণ হয়ে পড়বে। কতিপয় চারিত্রিক উপদেশ ইসলাম মানুষের সুন্দর মৃশৃংখল মেজাজ আর মন মানসিকতা য়ে ভাবে গঠন করে এরং নৈতিকতাবৌধকে যেভাবে লালন করতে শেখায় তাতে তালাকের মত ঘটনা খুবই কম সংঘটিত হবে। জৈবিক চাহিদা বিদ্লিত ৮০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।