তালাকের অধিকার কার? এখন এই প্রশ্নটা সামনে রাখা যেতে পারে যে তালাকের অধিকার কার? এ প্রশ্নের তিনটি উত্তর হতে পারে। ১. তালাক দেয়ার অধিকার দুজনেরই সমান, ২. তালাক দেয়ার অধিকার পুরুষেরই থাকা উচিত, ৩. এ অধিকার মহিলার হাতেই অর্পণ করা উচিত। প্রথম অবস্থা কার্যকর হলে অধিক হারে তালাক সংঘটিত হবে এবং পারিবারিক ভিত বিপনন হয়ে যাবে। কেননা যদি তালাক দেয়ার অধিকার নারী পুরুষ উভয়ের মধ্যে কোন একজনের হাতে থাকে তাহলে তুলনামূলক ভাবে এর প্রয়োগ কম হবে আর যদি এই অধিকার উভয়ের হাতে সমান ভাবে থাকে, প্রত্যেকেই স্বাধীন ইচ্ছায় এর প্রয়োগ করতে থাকে, তাহলে স্বাভাবিক ভাবেই তা বৃদ্ধি পাবে। সত্যিকার অর্থে যে সমাজে তালাকের প্রয়োগ কম হয় সেই সমাজের খান্দানী ভিত শক্ত হয়। পক্ষান্তরে যেখানে এর আধিক্য থাকে সেই সমাজের খান্দানগুলো ভেঙ্গে খান খান হয়ে যায়। পশ্চিমা সমাজে এ অধিকার উতয়কে দেয়ার ফলে বিবাহ এক তামাশায় পরিণত হয়েছে। স্বামী বা স্ত্রী যার যখন খুশি এই সম্পর্ককে ভেঙ্গে দিয়ে যে যার পথ ধরছে। পশ্চিমা সমাজে তালাকের আধিক্যের কারণে খান্দানগুলো ধ্বংসের শেষ সীমায় পৌছে গেছে। ইসলাম দ্বিতীয় অবস্থাকে গ্রহণ করেছে। ইসলাম পুরুষকে তালাকের অধিকার দিয়েছে। এর কারণ এই যে, খান্দানের মধ্যে পুরুষের ভূমিকা বেশী। পুরুষই খান্দানের প্রতিষ্ঠাতা এবং রক্ষক। স্বামী স্ত্রীর আর্থিক দায়িত্ব পালন করার সাথে সাথে সন্তানের লালন পালন শিক্ষা ও প্রশিক্ষণের ব্যয়ভার বহন করে। এ জন্য সেই এ সিদ্ধান্তে উপনীত হয় যে, স্ত্রীর সাথে মিলেমিশে এই দায়িত্ুলো উত্তমব্রূপে সম্পাদন করবে। কুরআনের ভাষায়, স্বামীর হাতেই 'উকাদাতুন নিকাহ' (বৈবাহিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া অথবা বন্ধন ছিন্ন করা) বিবৃত হয়েছে। যাকে তার গছন্দ হবে না অথবা তার কাজে যে স্ত্রীর সাহাষ্য পাবে না তাকে নিজের ঘরের মালিক করে রাখার উপর তাকে বাধ্য করা জুলুম বৈ কিছুই নয়। তালাকের অধিকার পুরুষের হাতে থাকলে সে এর অপব্যবহার করবে একথা যুক্তিসংগত নয়। কারণ তালাক প্রদানে স্বামী বেশী ক্ষতিতস্ত হয়। স্ত্রীকে সে যা মোহর দিয়েছে তা সে ফেরত চাইতে পারে না। বিয়ের সময় অথবা বিবাহ উত্তর মোহর পরিশোধ না করে থাকলে ভালাকের সময় তা পরিশোধ করতে হয়। বিয়ের সময় প্রদত্ত কাগড় চোপড়, ও অলংকারাদি থেকে সে বঞ্চিত হয়ে যায় । স্ত্রী সব কিছু নিয়ে যায়। ইতিমধ্যে স্ত্রী পিছনে স্বামী যা কিছু ব্যয় করেছে তাও সে ফেরত পাবে না। তালাক দেয়ার পর পুরুষ যদি পুনরায় বিয়ে করতে চায় তাহলেও নতুন করে মোহর নির্ধারণ করতে হবে। বিয়ের পূর্ণ ব্যয় ভার পৃরুষকেই বহন করতে হবে। এবং জীবন যাপনের অন্যান্য ব্যয় ভারও তাকেই দিতে হবে। উপরন্তু প্রথম স্ত্রীর কোন সন্তান থাকলে এদের লীলন পালনের যাবতীয় খরচও তাকেই বহন করতে হবে। যারা পুরুষের হাতে তালাকের অধিকার দেয়ার বিরুদ্ধে প্রশ্ন তোলে তারা যেনো কল্পনার জগতে বাস করে। মানব জীবনের প্রকৃত সমস্যা নিয়ে ভাববার সময় তাদের নেই। কিন্তু যে ব্যক্তি এ সকল সমস্যার সম্মুখিন হয় সে অবশ্যই এক স্ত্রীকে তালাক দিয়ে অন্য আরেক জন স্ত্রীর মাধ্যমে নিজের সংসার প্রতিষ্ঠার পূর্বে একবার নয় হাজার বার চিন্তা করবে। একটি সংসার ভেঙে ফেলার পর পুন: প্রতিষ্ঠা করা চাত্রিখানি কথা নয়। এবার তৃতীয় দিকটা নিয়ে ভাবা যাক। তৃতীয় দিকটা হলো তালাকের অধিকার মহিলাদের প্রদান করা। এতে তালাকের অপব্যবহার বন্ধ হবে না। পুরুষ তালাকের অধিকার পেয়ে অবৈধ গন্থায় তা ব্যবহারের মাধ্যমে ইসলামী আইন ও বিচার ৭৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।