তর ব্যাপক অবক্ষয় মূলত প্রকৃত সামাজিক বন্ধন ও শৃংলায় প্রচন্ড আঘাত হেনেছে। সামাজিক হানাহানি, বিবাদ-বিসম্বাদ, মারামারি, খুলোখুনি নিত্যকার ব্যাপার হয়ে দীড়িয়েছে। কোর্ট কাছারির নথিপত্রপ্তলো ঘাটলে এই সামাজিক প্রতারণা ও খুনোখুনির কাগজপত্রই বেশি চোখে পড়বে। শহরে সমাজে তবুও আইনের কিছুটা মর্যাদা ও কর্তৃতু আছে কিন্ত গ্রামীণ সমাজে প্রায় জোর যার মুন্লক তার মত অবস্থা। আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সর্বত্র প্রায় ঠকাবার, শোষণ করার, ভেজাল দিয়ে বেশি লাত করার, কাজ নাকরে বা কম করে ফাঁকি দিয়ে পয়সা নেবার প্রবণতা এমন বিপুলভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে যেন মনে হতে গারে এটাই আমাদের জাতীয় এঁতিহ্য এবং এটাই আমাদের শহরে ও গ্রামীণ জীবনের সংস্কৃতি সৃশীল সমাজ এবং আলোকিত মানুষের কথা শোনা যায় কিন্তু দুষ্কৃতি আর অন্ধকারে সব যেন কোথায় তলিয়ে যাচ্ছে। কখনো কখনো বড় বড় সড়কে মুখোশধারীদের মিছিল দেখি। এ যেন তেমনি একটা ম্যারাথন মুখোশ মিছিল। আধুনিক রাষ্ট্র নিয়ন্ত্রণ করছেনা জীবনের এমন কোনো ক্ষেত্র ও বিভাগ নেই। কাজেই আইন শৃখলার সার্বিক চাবিকাটি রাষ্ট্রের নিয়ন্ত্রাধীন। তাই রাষ্ট্রের পরিচালক, প্রশীসক, কর্মকর্তা ও কর্মচারী সবাই আইনের অধীন হবে এটাই স্বতসিদ্ধ। তারা হবে জাতির খাদেম, সেবক ও পরিচর্াকারী। কিন্তু বাস্তবে হয়ে উঠেছে তারা রাজা বাদশাদের মত জাতির দক্ডমুন্ডের কর্তা। কিভাবে আইনকে ফাঁকি দিয়ে কার্ষোদ্ধার করা যায় এবং কিভাবে শৃংখলার পরতে পরতে জং লাগিয়ে আইনকে অকেজো ও শিথিল করে নিজের আখের গোছানো যায় এটাই তাদের বড় রকমের প্রচেষ্টা। এক কথায় এটাকে বলা হয় দুর্নীতি অর্থাৎ আইন ভংগ না৷ করলে দুর্নীতি হয় না। আজ দুর্নীতির জন্য এদেশের ও এদেশে বসবাসকারী জাতির নাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আইন ভংগ করার, আইন না মেনে চলার এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলার দিক দিযে সারা দুনিয়ায় আমরা সবার আগে। আইন ও শৃংখলা বিহীন কোনো জাতি দুনিয়ায় তার স্বাধীনতাও বেশিদিন টিকিয়ে রাখতে পারে না। এটা তো একটা সাধারণ কথা, একশো সুশিক্ষিত সৈন্য এক লক্ষ মানুষের একটি ভীড়কে কিছুক্ষনের মধ্যেই কাবু করে ফেলতে পারে। কাজেই আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের দেশের, রাষ্ট্রের, সমাজের, পরিবারের এবং বিভিন্ন পেশাজীবীদের মধ্যে আইন শৃংখলার প্রতি আনুগত্য ফিরিয়ে আনতে হবে। আমাদের একটি আইন মান্যকারী সুশৃংখল জাতিতে পরিণত হতে হবে। প্রথমে এই বোধ আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে যে, আইন শৃংখলার প্রতি বুড়ো আঙুল উচিয়ে আসলে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি। আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য আগুনের কুন্ড তৈরি করে দিয়ে যাচ্ছি। জাতিগতভাবে আমাদের মধ্যে যে ধ্বস নেমেছে তাকে রুখতে হবে। শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, ধনী গরীব, শাসক শাসিত নির্বিশেষে এ প্রশ্নে সবাই এক কাতারে দীড়িয়ে গেছে। আইন ভংগের ক্ষেত্রে একজনের আর একজনকে টপকে যাবার আগ্রহ কারোর চাইতে কারোর কম নয়। আইন আছে, আদালত আছে, বিচারক আছে, বিচার হচ্ছে, অনেক অপরাধী শাস্তিও পাচ্ছে কিন্তু এর পরও আইন সমাজে ও দেশের বিভিন্ন কর্মকান্ডে ///.10907079071.001
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।