ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

'ভালাক একটি প্রয়োজনীয় বিধান সাইয়েদ জাল উদ্দীন উমর ইসলামী বিধি বিধানের উপর যে সব বড় বড় প্রশ্ন উ্থাপিত হয় এর মধ্যে অন্যতম হল তালাক। বলা হয়ে থাকে পুরুষদেরকে তালাকের একচ্ছত্র অধিকার দিয়ে নারীদের উপর ইসলাম অবিচার করেছে। এটা একটা একতরফা ব্যবস্থা বৈ কিছু নয়। এতে নারীর জীবন পুরুষের মর্জির উপর নির্ভরশীল হয়ে পড়ে। সে যখন ইচ্ছা করবে সাধারণ তুলভ্ান্তির কারণে অথবা কোন দোষ ত্রুটি ছাড়াই তালাক শব্দ উচ্চারণ করে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিতে পারে। ফলে হঠাৎ করে একজন নারীর ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। সে অনিশ্চয়তার মধ্যে জীবন ধারণে বাধ্য হয়। তালাক যখন বিকল্পহীন প্রতিকার ব্যবস্থা ঃ তালাকের যে ভয়ংকর রূপ দেখানো হয়েছে প্রথমত মুসলিম সমাজে এর অস্তিত্ব নেই। দ্বিতীয়ত তালাক অনেক ঘরোয়া বিবাদ এবং বিশৃংখলার যথার্থ ও যুক্তিসংগত সমাধানও বটে। প্রকৃত বাস্তবতা হলো, অনেক সময় স্বামী স্ত্রীর মিলেমিশে দাম্পত্য জীবন যাপন দুঃসাধ্য হয়ে গড়ে। পরস্পর থেকে মুক্তিলাভের চিন্তায় উভয়েই মরিয়া হয়ে ওঠে। এর নানা কারণ হতে পারে। কখনো দুজনের স্বভাব এবং রুচির.মিলন হয় না বিধায় একজন অরেকজনকে গ্রহণ করতে পারে না। কখনো বা দুজনের আর্থিক এবং সামাজিক বৈষম্য এত বেশী থাকে যা দূর করা খুবই দু্তসাধ্য বিষয় হয়ে দীড়ায়। কখনো দুজনের চিন্তা চেতনা এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামগ্রস্য থাকে না, যদরুন পাশাপাশি থাকা সন্ত দূরত্‌ অনুভব করে। কখনো কারো চারিত্রিক দুর্বলতা এত অধঃপতিত হয় যে, জীবনসঙ্গী এর সংশোধন থেকে নিরাশ হয়ে গড়ে এবং তাকে সহ্যই করতে পারে না। এসকল অবস্থায় মানুষের সাধারণ জ্ঞান এবং বিবেক উ্য়ের বিচ্ছিননতাই দাবী করে। যদি খৃটীয় ও হিন্দু সমাজের ন্যয় দাম্পত্য জীবনে তালাকের ব্যবস্থা না থাকতো এবং একত্রে বসবাসের জন্য উভয়কে বাধ্য করা হতো তাহলে বিবীহ বন্ধনের প্রকৃত উদ্দেশ্যই অর্জিত হতো না। বরং উভয়েই জারো মারাত্মক ক্ষয় ক্ষতির সম্মুখীন হতো, যেমন- এমতাবস্থায় গ্রথমত স্ত্রী স্বামীর জন্য একটি বোঝা হয়ে যায় ফলে স্বামী তার সাথে জঘন্যতর আচরণ করে। দ্বিতীয়ত তালাকের পর মহিলার মনমত পুরুষের সাথে বিবাহ হতে ারে এবং সুখময় জীবন লাভের সন্তাবনা থাকে। পক্ষান্তরে তালাকের পথ বন্ধ থাকলে এরূপ সপ্ভাবনার দ্বার রুদ্ধ হয়ে যায়। তৃতীয়ত উভয়ের পারিবারিক জীবনে জাহান্নামের দুর্ভোগ নেমে আসে এবং মানসিক শান্তি নিশেষ হয়ে যায়। চতুর্থত উভয়ের মধ্যে ঝগড়া বিরোধের কারণে তারা সন্তানের প্রতি এতটুকু যত্্রবান হতে পারে না যতটুকু য্ুবান হওয়া দরকার। ফলে সন্তানরা সঠিক প্রতিপালনের অভাবে ঝগড়াটে পিতামাতার ঝগড়াটে সন্তান, হিসেবেই বেড়ে ওঠে। * লেখক :. একজন ভারতীয় আলেম ও আভর্জাতিক ইসলামী চিন্তাবিদ এবং বহু খন প্রণেতা ৷ ৭৮" ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।