কথা চিন্তা করেন। তার অনেক ছাত্রের মধ্যে তিনি চন্লিশজন ছাত্রকে নির্বাচিত করেন যারা আইনের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিল। তাদের নিয়ে তিনি একটি একাডেমী প্রতিষ্ঠা করেন। নির্বাচিত করার সময় তাদেরকে এর অন্ত্তক্ত করার জন্য যন্্রবান হন যারা আইনের বাইরের বিষয়েও বিশেষজ্ঞ ছিল। বিভিন্ন বিষয়ের পভিতদের তিনি একাডেমিতে অন্তর্ভূক্ত করেন। এ ক্ষেত্রে যে নিয়ম তিনি অনুসরণ করেন তা হচ্ছে, অনুমানসিদ্ধ পরশ তৈরি করা এবং সমস্যার খুঁটিনাটি নিয়ে আলোচনা করা।' আলোচনা কখনো কখনো মাসব্যাপী চলতো। অবশেষে যখন সর্বসম্মত একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যেতো, একাডেমির সেক্রেটারি আবু ইউসুফ রায় নথিভুক্ত করতেন। এই সব কাগজগত্রের কিছু কিছু আমাদের কাছে এসেছে। তারা কোন সমস্যার ওপর আলোচনা নধিতুক্ত করতেন প্রশ্ন ও উত্তরের আকারে। আবু হানিফার আমলে আইনের ওপর সার্ন্থ রচনার দু'টি প্রচেষ্টা নেয়া হয়ঃ একটি সরকার কর্তৃক এবং অন্যটি বেসরকারীভাবে খোদ আবু হানিফা কর্তৃক। সরকারী উদ্যোগ নেন খলিফা আল-মনসুর। ইসলামী সায়রাজ্য প্রবর্তনের উদ্দেশ্যে তিনি মালিককে ডেকে আনলেন এবং আইন বিজ্ঞানের ওপর তার বই সমাপ্ত করতে বললেন। কারণ তিনি সরকারী আইন হিসেবে এটাকে বাস্তবায়ন করতে চান। মালিকের অন্তরে ছিল প্রবল আল্লাহ ভীতি। তিনি এই অজুহাত দেখিয়ে বিনম্রভাবে তা করতে অস্বীকৃতি জানালেন যে একজনের মতামত সবার ওপর আরোগ করা যেতে পারে না। জনগণের ভিন্নমত প্রকাশ করার স্বাধীনতা থাকা উচিত। মালিক অস্বীকৃতি জানালে ইসলামী আইনের সারগ্রন্থ রচনা ঝুলে থাকলো। এই কর্তব্য পালন করেন আৰু হানিফা । বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের পর এ কাজ সম্পাদন করে একটি সারপ্রস্থ তৈরি করেন তিনি। যে সম্পর্কে গভীর আস্থার সঙ্গে বলা যেতে পারে যে, জাস্টিনিয়ান সারপ্রন্থের চেয়ে মানব জাতির চাহিদার অধিকতর পরিপূর্ণ ও সামঞ্রস্যপূ্ণ সারগ্রন্থ এছাড়া আর দ্বিতীয়টি নেই। সেই আমলে আরো পন্ডিত ব্যক্তি ছিলেন এবং তাদের ছাত্রও ছিল। সাহাবাদের মধ্যে পন্ডিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ । যার ছাত্রদের চতুর্থ প্রজনন ছিলেন আবু হানিফা। অন্য সাহাবা ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর। যার ছাত্রের ছাত্র ছিলেন মালিক। তিনিই আইন বিজ্ঞানের মালিকী মতবাদের প্রতিষ্ঠাতা। তৃতীয় সাহাবা ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস যার কিছু কিছু আইনী মতামত 'লিখিত হয় খাওয়ারিজ (৫17/8170) কর্তৃক। চতুর্থ সাহাবী ছিলেন আলী ইবনে আবু তালেব। তার আইন সংক্রান্ত মতামত আমাদের কাছে পৌছে যায়েদ ইবনে আলী, 'ইসনা আশারিয়া এবং ফাতেমী ইমামদের মাধ্যমে। পরবর্তী পর্যায়ে আবু হানীফা ও মালিকের ছাত্র মুহাম্মদ-ইবন-অলি হাসানের ছাত্র শাফেয়ীর ছাত্রের ছাত্রের মাধ্যমে তা আমাদের কাছে পৌছে। আল শাফেীর এক ছাত্র ছিলেন দাউদ আল যাহিরী। তিনি যাহিরী ফিকাহ ধারার প্রবর্তক। সংক্ষেপে বলা যায়, আইন সংক্রান্ত বিষয়ে মুসলমানদের এই বিভিন্ন চিন্তা গ্রুপের মধ্যে মূলগত কোনো পার্থক্য নেই। তারা একে অন্যের থেকে শিক্ষা নিয়েছেন এবং তাদের আইনগত মতামতের মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। অনুবাদ $ নূরুল ইসলাম সরকার ইসলামী আইন ও বিচার ৭৭ ///.1090709071.001
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।