ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

শিক্ষা দিতে সম্মত তবে শর্ত হলো তার সকল সহপাঠী কমপক্ষে এক বছর.তীর লেকচারে উপস্থিত থাকবে। তারা তৎক্ষণাত এতে সম্মত হয়। ৃ জনগণ যখন দেখলো যে তীর সহপাঠিরাও তার ছাত্র হলেন তখন তারা শিক্ষক হিসাবে তীর অনবদ্য সক্ষমতায় বিশ্বাস আনলো। অন্যান্য গুণাবলীর মধ্যে, আবু হানিফা সহমর্মিতার জন্য খ্যাত ছিলেন। তিনি সব সময়ই তার গরীব ছাত্রদের আর্থিক সহায়তা দিতেন। তার সৃনাম, প্রভাব ও কততৃত ক্রমান্বয়ে জনগণের মাঝে বিস্তৃত হয়। তারা তাকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করতে থাকে। এটা ছিল উমাইয়া শাসনামলের শেষ দিক। রাজনৈতিক দিক থেকে এটা ছিল খারাপ সময়। সন্ত্রাস ও সহিংসতা তখন ছিল সাধারণ ব্যাপার। শাসক গোষ্ঠীর অত্যাচার ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে জনগণ তখন বিদ্রোহের ছবারপ্ান্তে। একটা বিপদসংকুল ও কঠিন সময় ছিল। ১২০ হিজরী সালের একটি ঘটনার কথা আমরা সংক্ষেপে উল্লেখ করবৌ। হুসাইনের নাতি জায়েদ ইবনে আলী জয়নাল আবেদীন শাসককুলের স্বেচ্ছাচারে অতীষ্ট ও ক্লান্ত হয়ে পড়েন এবং সরকারের বিরুদ্ধ বিদ্রোহ করার সিদ্ধান্ত নেন। আৰু হানিফা তীর অত্যন্ত প্রিয় ছিলেন এবং যায়েদ উমাইয়া খলিফার স্থুলাভিষিক্ত হন তিনি এটাই কামনা করেন। একদিন যায়েদ ইবনে আলী আবু হানিফাকে বললেন, তিনি জনগণের তরফ থেকে সাহায্যের নিশ্য়তা পেয়েছেন এবং এই শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের দ্বারপ্রান্তে পৌছে গেছেন। আবু হানিফা তাকে অর্থ দিতে চাইলেন বটে তবে তার ঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, তার অনুসারীরা শেষ মূহূ্ত পর্যন্ত তার সাথে বিশ্বস্ত থাকবে এ কথা নিশ্চিত হতে পারলে তিনি খুশী হতেন। তার আশংকা সঠিক ছিল বলে প্রমাণিত হয়েছিল। যায়েদের অনুসারীরা তাকে পরিত্যাগ করেছিল।. সরকার যায়েদকে গ্রেফতার করে হত্যা করেছিল। যায়েদ ইবনে আলী খুবই পন্ডিত ব্যক্তি ছিলেন এবং বলা যেতে পারে যে আবু হানিফার দান দ্বারা তিনি উপকৃত হয়েছিলেন। যায়েদ ইবনে আালী প্রণীত কিতাবের নাম ছিল আল মাজমু-ফি-আল-ফিকাহ। এটা একটা বিখ্যাত গ্রন্থ ছিল এবং এটাই এ বিষয়ের ওপর আমাদের কাছে রপ্ত সরব প্রাচী গ্রন্থ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। তাংপর্যপূ্ণ বিষয় হচ্ছে, সেই সময় থেকে আমাদের সময় পর্যন্ত ফিকাহ শাস্ত্রের কার্যাবলীতে যা দেখা যায় এই গরদ্থের বিষয় ভিত্তিক সিকোয়েন্স একই রকম। এর শুরু হয়েছে কিতাৰ আল তাহারা পে 21781817) শীর্ষক অধ্যায়ের মাধ্যমে যা অযু ও গোলের মতো বিষয় নিয়ে লেখা হয়েছে। এর পর এসেছে নামায, রোযা, ইবাদত, লেনদেন প্রভৃতি বিষয় ভিত্তিক অধ্যায়গুলো। এই ক্রমবিন্যাসই আমরা দেখতে পেয়েছি যায়েদ বিন আলীর কার্যাবলীতে। আর এটাই এ যাবতকাল পর্যন্ত বিশ্বাসের সঙ্গে অনুসৃত হয়ে আসছে।- আবু হানিফার অবদান উমাইয়াদের স্ৃলাভিষিক্ত হয় আব্বাসীয়রা। জনগণ অধিকতর ভালোর কামনায় পরিবর্তন চেয়েছিল কিন্তু গভীর হতাশার অতলে তনিয়ে গেল তাদের আশা। এই সময়ে আবু হানিফা এমন এক সাফল্য গাথা সৃষ্টি করলেন যা আইন সংক্রান্ত ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুতৃপূর্ণ ও স্মরণীয় ফলাফল বয়ে আনে। মালিক ও আল-আওযায়ীর মতো বিশিষ্ট প্ভিত ব্যক্তিবর্গ তখন জীবিত ছিলেন। তারা আইন কর্ম সৃষ্টি করেছিলেন তবে তা ছিল ব্যক্তিগত প্রচেষ্টা। আবু হানিফা ইসলামী আইনের সার গ্রন্থ রচনার ক্ষেত্রে এক্যবন্ধ প্রচেষ্টার ৭৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।