বাঁ চর্চা করতেন। অসংখ্য নজীর রয়েছে যেখানে আবু বকর, ওমর, ওসমান এবং আলী যে সমস্ত বিষয়ের ওগর কুরআন ও হাদীসে সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া যেতো সে সকল জটিল বিষয় নিষ্পত্তিতে আলোচনা পদ্ধতি অনুসরণ করতেন। এ ধরনের বিষয়ের জন্য মসজিদে সাধারণ মভা ডাকা হতো। খলিফা জনগণের সামনে প্রশ্নটি উপস্থাপন করতেন এবং তাদের মতামত নিতেন। প্রতিটি লোকের মতামত প্রকাশের অধিকার ছিল। বড়, ছোট কিংবা নারী, পুরুষ নির্বিশেষে সকলেই আলোচনায় অংশ নিতে পারতো। জামরা নারীদের কথা উল্লেখ করলাম এই জন্য যে আমরা ওমরের শাসনামলের একটি ঘটনা জানতে পারি। একটি মেয়ের বিয়ে উপলক্ষে পিতা-মাতা বড় অঙ্কের অর্থ দাবি করে। সন্ভাব্য জামাতা নির্দিষ্ট অস্কের অর্থের দাবিতে আটকা পড়ে। ওমরের গোচরে আসে যে এই ঘৃণ্য সামাজিক দু্কৃতি মেয়েকে বিয়ের সুযোগ থেকে বঞ্চিত করেছে। সুতরাং ওমর বধূকে দেবার জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ (মোহর) নির্ধারণের নির্দেশ দেন। রসূলের স. সাহাবাদের কারো তরফ থেকেই কোন রকম আপত্তি উথাপিত হয় নি। কিন্তু একদিন এক বৃদ্ধ মহিলা মসজিদে উপস্থিত হয়ে এ ধরনের আদেশ জারি করার ওমরের অধিকার চ্যালেগ্ করে বসলেন। তিনি পবিত্র কুরআনের একটি আয়াত তুলে ধরলেন যাতে বলা হয়েছে, 'তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাদের একজনকে অগাধ অর্থও দিয়ে থাকো তবুও তা থেকে কিছুই প্রতি্হণ করো না। তোমরা কি মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপাচরণ ছারা তা গ্রহণ করবে। (৪:২০) তিনি যুক্তি দেখালেন, আল্লাহ্ যদি একজন পুরুষ কর্তৃক একজন মহিলাকে অর্থ উপহার দেয়ার অনুমতি দেন, তাহলে ওমরের সেই বিষয়ের আইন বা তার স্থলে অন্য আদেশ দেবার এবতিয়ার নেই। ওমর অবিলঘে স্বীকার করেন যে মহিলাটি স্টিক বলেছে এবং তিনি তার আদেশ প্রত্যাহার করে নেন। এতে বোঝা যায় যে, সাধারণ সভায় যে কোনো লোক যে কোনো বিষয় উথাপন করতে পারতো। পন্ডিত অথবা অশিক্ষিত, যুবক অথবা বৃদ্ধ, পুরুষ অথবা মহিলার সমান অধিকার ছিল। কাউকে বৈষম্যের শিকার হতে হয় নি। প্রত্যেকে তার মতামত ব্যক্ত করতো আর সর্বসম্মতভাবে সমর্ধিত হলে গৃহীত হতো অথবা সমর্থিত না হলে তা পরিত্যক্ত হতো। যে কোনোভাবেই হোক না কেন খেলাফতের প্রাথমিক শাসনামলে আমরা সম্মিলিত আলোচনা এবং বিচারক ও মুফতিদের ব্যক্তিগত রায় দিতে দেখতে পাই। এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। প্রাথমিক যুগেই যেহেতু মুসলমানরা তিনটি মহাদেশ যথা এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় ছড়িয়ে পড়ে সেহেতু তাদেরকে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি, রীতি-নীতি এবং অভ্যাসের বশবর্তী বহসংখ্যক জাতির সংস্পর্শে আসতে হয়। অনেক নতুন পরিস্থিতি ও নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। বিভিন্ন প্রকার আইনী মোকদমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় তাদের, যার জন্য পূর্বেকার কোন নজীর পাওয়া যেতো না। ওসমানের শাসনামলে এক ইস্যু সৃষ্টি হয়। পৰিরর কুরআনে অমুসলিম প্রজাদের ওপর জিজিয়া নামক কর আরোগের কথা বলা হয়েছে। একই প্রেক্ষিতে পূর্বেকার আসমানী কিতাবের অনুসারিদের কথাও বলা হয়েছে। ওসমানের খেলাফতের আমলে বারবার জাতি অধ্যষিত উত্তর আফ্রিকা জয় করা হয়। তখন একটি প্রশ্ন দেখা দেয় বারবারদের ওপরও এই কর আরোপ কর! হবে কি না। এর আগে, ওমরের আমলে ইরানের পার্সিদের সম্পর্কেও একই ধনের প্রশ্ন উথাপিত হয়েছিল। এর উত্তর সহজেই পাওয়া গিয়েছিল। কারণ জাবদুর রহমান ৭৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।