সরকারী পরিচয় পত্র প্রয়োজন। এতে এই মর্মে বর্ণিত থাকে যে একজন নির্দিষ্ট ব্যক্তিকে একটি নির্দিষ্ট অফিসের দায়িত্ব দেয়া হলো এবং সংশ্লিষ্ট জনগণ তাকে রসূলের স. প্রতিনিধি হিসেবে গণ্য করবে। এইরূপে নিয়োগকৃত ব্যক্তিকে অমান্য করা হলে তা নিয়োগদানকারী কর্তৃপক্ষকে অমান্য করার শামিল হবে। বিচারকদের দেয়া নিয়োগপত্রে তাদের দায়িত্রেরও উল্লেখ থাকতো । এই প্রক্রিয়াও নবীর স. আমল থেকেই সরু এবং আমর ইবনে হাযমকে দেয়া নির্দেশনা এখনও সংরক্ষিত রয়েছে। আমরা ইতিমধ্যেই প্রাথমিক উৎসের উল্লেখ করেছি যার মধ্য দিয়ে রসূলের স. আমলে ইসলামী আইনের উন্নয়ন হয়েছে। দু'টি নতুন উপাদান যুফতি ও কাজী এগুলোর সঙ্গ যুক্ত হয়েছে। কাজী বা জজদের জন্য স্বভাবতই আইনের প্রয়োজন হতো। তাদেরকে উদ্ভুত পরিস্থিতি ও অবস্থা স্মরণে রেখে প্রতিটি মৌকদমায় সিদ্ধান্ত নিতে হতো। বেশ কিছু নজির রয়েছে যখন একজন গভর্ণর বা বিচারক, বিষয়টি নবীকে স. রেফার করতেন এবং তীর উপদেশ কামনা করতেন। এবং অনেক ক্ষেত্রে গভর্ণর বা বিচারক তাদের নিজস্ব ক্ষমতা ব্যবহার করে তদনুযায়ী সিদ্ধান্ত নিতেন। কোন ক্ষেত্রে যদি নবী স. কোন সিদ্ধান্ত অনুমোদন না করতেন, তিনি প্রয়োজনীয় সংশোধনীর নির্দেশ দিতেন। এখানে একটি উদারহণ তুলে ধরা হলো। এই মর্মে একটি পুরনো আরব রীতিও ছিল যে একজন নিহত ব্যক্তির রক্তপনের অর্থ নিহত ব্যক্তির পুরুষ আত্ীয় স্বজনকে অর্থাৎ পুত্র, পিতা, ভাইগো ৰা ভাগে প্রভৃতিকে দেয়া হতো। নিহত ব্যক্তির বিধবা গত্মী এর কোন অংশের প্রাপক ছিল না। নবী স. যখন এ ধরনের একটি বিচারিক সিদ্ধান্ত সম্পর্কে জ্ঞাত হলেন, তখন তিনি ইয়েমেনের তদানিন্তন গভর্ণর দাহ্হাককে বিচারিক সিদ্ধান্তের কথা লিখে এই মর্মে নির্দেশ দিলেন যে নিহতের বিধবা পত্রীকে সেই হারে রক্তের অর্থ প্রদান করা হোক যে হারে নিহত স্থামীর সম্পত্তির অংশ সে পেয়ে থাকে। কুরআনে এ সম্পর্কে কোন রায় নেই এবং এই ঘটনার পূর্ব পর্যন্ত হাদীসেও এর উল্লেখ ছিল না। সুতরাং এটা ছিল একটি নতুন আইন যা নবী স. প্রবর্তন করেন। আমরা ইতিমধ্যেই রসূলের স. জামানার আইনের দুটি স্থায়ী উৎসের কথা উল্লেখ করেছি। এগুলো হচ্ছে কুরআন ও হাদীস। পরবর্তীকালে আরো দু'টি উৎস সঙ্গে যুক্ত হয়েছিল। আইনী সমস্যা সমাধানের জন্য মুসলমানরা প্রথমেই কুরআন এবং হাদীসের উল্লেখ করে থাকে। এ দু'টির কোনটিতেই যখন সমাধান গাওয়া না যায় সে ক্ষেত্রে তারা ইজতিহাদ বা নিজন্ব যুক্তি বা বিচারবুদ্ধির স্মরণাপন্ন হয় যে পদ্থার কথা রসূল স. নিজেই বলে গেছেন। মুসলিম সমাজের কাছে এই নীতি অত্যন্ত মূল্যবান। এর অভাবে ইসলামী আইন গতিশূন্য হয়ে পড়তো; এবং তাদের নিজস্ব আইন অপর্যাপ্ত হয়ে দেখ! দিতো। ফলে মুসলমানরা অনৈসলামিক আইন গ্রহণে বাধ্য হতো। কিন্তু বিচারবুদ্ধি ও ইজতিহাদ ব্যবহারের মধ্য দিয়ে তারা প্রতিটি নতুন বিষয়ের মোকাবেনা করতে সক্ষম হয়। ওমর রা. কর্তৃক তার বিচারকদের প্রতি দেয়! এক নির্দেশনা পাওয়া গেছে। তিনি স্বেচ্ছাচারি রায় প্রদান এবং তা তৃরিত বাস্তবায়ন না করে সৃচিন্তিতভাবে রায় দিতে বলেন। সেই বিষয়ে বিচারকরা যদি আইন অবগত না থাকে তাহলে সমস্যাটির বিষয় নিয়ে নিজে গভীর চিন্তা করতে এবং সঙ্গে সঙ্গে তাদের এলাকার পন্ডিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে বলা হয়। এটা সামষ্টিক ইজতিহাঁদ হতে পারে। এটা খলিফারাও অনুশীলন ইসলামী আইন ও বিচার ৭৩ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।