বিবেচনা করে না। তাহলে এই চুরির জন্য কি শাস্তি তার প্রাপ্য নয়? এটা কি সাধারণ চুরির আওতায় আসে, নাকি এর জন্য অন্য একটি আইনের প্রয়োজন? যেহেতু কুরআনে সুনির্দিষ্টভাবে অপরাধের ধরন নির্ধারিত নেই সেহেতু অনুমান এবং কারো নিজস্ব যুক্তি ও বুদ্ধি প্রয়োগ করে একটি আইন তৈরি করা ছাড়া কোন পথ নেই। এ ধরনের কোন ক্ষেত্রে, আমাদের বিচারকগণ একটি আইন অনুমান করার চেষ্টা করেন। আমরা এই ক্রিয়ার বিস্তারিত আলোচনার প্রস্তাব করছি না। আমরা শুধু এমন একটি পরিস্থিতির উদাহরণ উপস্থাপন করতে চাইবো, যাতে আমাদের ভুরিষ্ট, মুফতি ও বিচারকবৃন্দ কর্তৃক একটি আইন উদ্ভাবন ও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যা এর উন্নয়নে অবদান রাখতে পারে। চুরি সম্পর্কে একটি আইন রয়েছে কিন্তু কাফনের কাপড় টুরি সম্পর্কে কোন সুনির্দিষ্ট আইন নেই। এই আইন আমাদের মুফতি ও বিচারক কর্তৃক অনুমিত। এই অনুমান আমাদের আইনের অংশে পরিণত হয় এবং এর উন্নয়নে অবদান রাখে। এই প্রক্রিয়া শুরু হয় মহানবীর স. আমল থেকে। একটি রীতি-নীতির মধ্যে একটি ব্যাধ্যায় আমরা উপনীত হই। এটা বর্ণিত হয়েছে যে মহানবী স. জনগণকে বলেছেন, যদি তাদের কোন কিছু সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে তারা যেন আবু বকরের কাছে জিজ্ঞেস করে, ধিনি আইনের ওপর ক্ষমতাপ্রাপ্ত ছিলেন। সাহাবাবৃন্দ প্রতিটি বিষয়ের বিস্তারিত জানার জন্য মহানবীকে স. উত্যক্ত না করে আৰু বকরের কাছে যেতে লাগলেন। ছোট খাটো বিষয়ের ওপর বলার জন্য তার রসূলের স. জনুমতি ছিল। প্রধান কোন সমস্যার ক্ষেত্রে অবশ্য নিজস্ব রায় দেবার আগে তিনি (আবু বকর) রসূলের স. সঙ্গে আলোচনা করে নিতেন। যে সব ক্ষেত্রে নবী স. ইতিমধ্যেই রায় দিয়েছেন, আবুবকর শুধুমাত্র তার অস্তিত্বের কথা সাহাবাদের স্মরণ করিয়ে দিতেন এবং তার প্রতি তাদের মনোযোগ আকৃষ্ট করতেন। এভাবে বিচারকের রায় প্রদান শুরু হয় নবীর স. আমলে। কত সংখ্যক লোক (মুফতি) বিচারকের রায় দিতেন তা আমরা জানি না। তবে এতিহাসিকভাবে আবু বকরের নাম পরিষ্কারভাবে উদ্লেখ রয়েছে। মহানবীর স. মুফতি হিসেবে তাকে মনোনিত করা হয়। হতে পারে আরো কিছু লোককে এই কর্তব্যের দায়িত্ব দেয়া হয়েছিল। মুসলিম কমনওয়েলথের সম্প্রসারণের সাথে সাথে স্বাভাবিক ভাবে বিচারকদের সংব্যাও বৃদ্ধি পেয়েছিল, বিশেষ করে ইয়েমেনে, যা ছিল একটি বিরাট প্রদেশ এবং সেই আমলে এটা (এই প্রদেশ) ছিল ৃদ্ধিবৃত্তিক ক্ষেত্রে অত্যন্ত উন্নত । ইয়েমেনের মানুষ যাযাবর ছিল না বরং তারা বসতিতে বসবাস করতো এবং কৃষি কাজ ও ব্যবগা বাণিজ্যে ব্যাপৃত ছিন। একাধিক কর্মকর্তা বিচার কাজে নিয়োজিত ছিল। একজন গভর্ণর ছিলেন যাকে অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহায়তা দিতো। ইতিপূর্বে মু'আয ইবনে জাবালের না উল্লেখিত হয়েছে। তিনি একাধারে গভর্ণর ও বিচারক ছিলেন। প্রতীয়মান হয় যে তিনি শিক্ষার (বিভাগের) মহাপরিদর্শকও ছিলেন। আল- তাকারিতে বলা হয়েছে যে তার অন্যতম কর্তব্য ছিল বিভিন্ন গ্রাম সফর করা এবং শিক্ষা দান করা । খুব সম্ভব, তিনি বিভিন্ন থামে বিদ্যালয় স্থাপন করতেন (সে যুগে এবং সে পরিবেশে যে রকম বিদ্যালয় কায়েম সম্ভবপর ছিল) এবং জনগণকে কুরআন শিক্ষা দিতেন। তিনি প্রদেশের বিভিন্ন অঞ্চল সফর করেন এবং তার কর্তব্য ছিল নির্দেশ দেয়া। ইয়েমেনে পাঠানো অন্যতম বিচারক হচ্ছেন আবু মুসা আল-আশআ'রী। বিশেষভাবে তার নাম উল্লেখ করা হলো এ জন্য যে তার নিয়োগপত্র ইতিহাসে সংরক্ষিত রয়েছে। আমরা দেখেছি যে, প্রশাসনের নীতিতে একটি প২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।