ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

দেয়া হয় নি এবং কারো সঙ্গে এক আল্লাহ্‌র ক্ষমতায় অংশীদারিত্ব বরদান্ত করা হয় নি। বিশ্বাস বা ঈমান ছিল মৌলিক বিষয়। ইসলামের বৈশ্বিক মতবাদ শুধু এই বিশ্বকে নিয়েই নয় পরকালকেও এর অন্তর্তক্ত করা হয়। দায়িত্র নীতির অর্থ হচ্ছে মানুষ পুনরুথিত হবে, হিসাব চাওয়া হবে এবং সে অনুসারে পুরস্কৃত করা বা শাস্তি দেয়া হবে। অদৃশ্য আল্লাহ 'এবং পৃনরুথানের দিনের (কেয়ামতের) ওপর বিশ্বাস ঈমানের প্রধান স্তশ্ত। আমরা যদি আল্লাহর একত্বে, কে আমাদের প্র ও সৃষ্টিকর্তা এই বিষয়ে বিশ্বাসী হই তাহলে তীর প্রতি আমাদের কিছু কর্তব্য থেকে যায়। এ ব্যাপারে আমরা আমাদের কর্তব্য কিভাবে পালন করবো? এটা স্পষ্ট যে আল্লাহ আমাদের ওগর নির্ভরশীল নয়, আমরাই বরং তীর ওপর নির্ভরশীল সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা। এই দায়িত্ব পালনে, প্রার্থনা করতে বলা হয়েছে। একেবারে শুরুর দিকে, মুসলমানদের নির্ধারিত কিছু বিশ্বাস ও প্রার্থনার প্রতি অবিচল থাকার প্রয়োজন হয়। সময়ের সাথে সাথে অন্যান্য প্রয়োজনগুলো ধীরে ধীরে এতে যোগ হয়। ইসলামী আইনের মূল উৎস হচ্ছে কুরআন ও হাদীস। শুরুর দিকে ম্কার রীতি-নীতিও একটি উৎস ছিল কিন্তু সেগুলো ছিল অস্থায়ী প্রকৃতির। কারণ কুরআন ও হাদীসের এই রীতি-নীতি অতিক্রম ও বাতিল করার ক্ষমতা ছিল। যে কোনো ক্ষেত্রেই এগুলোর অবাধ্যতামূলক ও অস্থায়ী চরিত্র ছিল। এ সকল সত্তেও এ কথা অস্বীকার করার উপায় ছিল না যে স্থানীয় রীতি-নীতিই আইনের প্রথম উৎস ছিল, যার স্থলাভিষিক্ত হয স্থায়ী উৎস- কুরআন ও হাদীস। মু'আয ইবনে জাবালের সঙ্গে সম্পর্কিত রীতি-নীতি থেকে এটা স্পষ্ট যে নবীর স. জীবিতকালেই তৃতীয় উৎসের মর্যাদা পায় ইজতিহাদ। আইন-বি্ঞানের বইগুলোতে আরো এক উৎসের উল্লেখ রয়েছে। সেটি ইজমা" বলে উল্লেখিত হয়েছে অর্থাং একটি ইস্যুতে উলামার সর্বসম্মত সিদ্ধান্ত। নবীর স. জীবনকালে এটার অবশ্য প্রয়োজন হতো না। কারণ উথিত প্রতিটি সমস্যা তিনি ব্যক্তিগতভাবে দেখতেন এবং তীর সিদ্ধান্ত বাধ্যতামূলক ও চূড়ান্ত ছিল। সন্ভাবয সর্বসম্মতিতে উপনীত হবার উদ্দেশ্যে আলেমদের মধ্যে আলোচনার প্রশ্ই আসতো না। এই উৎসগুলো ছাড়াও আরো একটি উৎস ছিল যা নবীর স. জীবনকালে চালু ছিল এবং তার ওফাতের পরও সানু থাকে। এই উৎদকে 'পারম্পরিক চুক্তি নায়ে অভিহিত করা হয়। যদি আমরা অন্য রাষ্ট্রের সঙ্গ সমঝোতায় উপনীত হই এবং তার সঙ্গে একটি চুক্তি সম্পাদনা করি। চুক্তির মেয়াদের জন্য শর্তাবলী বাধ্যতামূলক হতো। সেটা আমাদের আইনের অংশে রাপান্তরিত হতো। অন্যকথায়, পারস্পরিকভাবে সম্মত চুক্তির বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা, চুক্তির মেয়াদকালে ইসলামী আইনের অংশ হয়ে যায়। পারস্পরিক সম্পর্কের নীতিও হচ্ছে আইনের আরেকটি উৎস । রসূলের স. আমলের এর একটি উদাহরণ খুঁজে বের করতে আমরা সক্ষম হইনি। সর্বাগ্রে যে উদাহরণটি পাওয়া গেছে সেটি হযরত ওমরের রা. আমলের । সীমান্ত এলাকায় নিযুক্ত তার একজন গভর্ণর খলিফা ওমরের কাছে একটি চিঠি পাঠান। তাতে তিনি বলেন যে, সীমান্তের ওপারের কিছু সংখ্যক বাইজান্টাইন ব্যবসায়ী একটি বাণিজ্যিক মিশনে (এই) দেশ ভ্রমণ করতে চায়। তাদের ওপর কর আরোপের তিত্তি সম্পর্কে তিনি জানতে চান। গভর্ণর ইসলামী কর সম্পর্কে কিছুই অবগত ছিলেন না। তিনি কুরআনে খুঁজেছেন কিন্তু সেখানে এ ধরনের কোন করের উল্লেখ তিনি পান নি। খলিফা ওমর এই মর্মে তার জবাব দেন যে করারোপের হার তেমনটিই হবে যেমনটি বাইজান্টাইন সফরকালে মুসলিম ব্যবসায়ীদের ওপর আরোপিত হয়। তখন এটাই হয় পারস্পরিক মন্ন্ধ ইসলামী আইন ও বিচাব্র ৬৯ ///.1090709071.001)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।