ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সংশৌধন করা হয়েছে। অন্যদিকে আল্লাহ প্রদত্ত বিধিকে যদি আইনের ভিত্তি করা হয়, তাহলে তা স্থিতিশীল, স্থায়ী ও টেকসই হয়, যে গুণাবলী মানুষের প্রণীত আইনে আশা করা যায় না। সকল মানুষই সমান। তারা তাদেরই মতো অন্য কোনো মানুষের তৈরি আইনকে চ্যালেঞ্জ করতে পারে, এমন কি তারা তা বর্জনও করতে পারে। একই দৃশ্যের অবতারণা হয় দেশে দেশে। মহানবী স. যখন তীর মিশন নিয়ে ব্যস্ত বিশ্ব তখন রোমান আইনের চেয়েও উন্নততর সার তৈরির বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন এই চ্যালেপ্র নবী স. গুহণ করেন এবং আইনের একটি সার সংক্ষেপ গ্রন্থ তৈরি করেন, বাস্তবে যা জাস্টিনিয়ানের (তৈরি আইন গ্রন্থের) চেয়ে উৎকৃষ্ট ছিল। আইনের মতো এর খারাপ দিক ছিল না বরং তা বলিষ্ঠ টেকসই ও স্থিতিশীল ছিল। রোমান আইন ইসলামী আইনের তুলনায় পরিসর ও ব্যাপকতার দিক থেকে শূন্যের পর্যায়ে ছিল। উদারহণ স্বরূপ, জাস্টিনিয়ানের আইনের গ্রন্থ, মানুষের ধর্মীয় চাহিদাকে আমলে নেয় নি এবং সর্বাংশে প্রার্থনা ও ধর্মাচরণকে বাদ দিয়ে গেছে। একই ভাবে, ইসলামী আইনের অনেক দিক সুস্পষ্ট থাকলেও রোমান আইনে তার অস্পষ্টতা লক্ষণীয়। যে কোনো ব্যক্তি এই দু'টি আইন তুলনা করলে অবশ্যসতাবীরূগে এই সিদ্ধান্তে উপনীত হবে যে নিশ্চিত ভাবেই ইসলামী আইন উৎকৃষ্ট । ইসলামী আইনের উত্স ইমলামী আইন হচ্ছে আল্লাহর আদেশ যা মহানবীর স. ওপর নাধিল হয়। নাধিল হওয়া বিষয়গুলোর অংশ বিশেষ নবী স. ব্যক্তিগতভাবে প্রকাশ করেছেন। তিনি ঘোষণা করেছেন যে এটা আল্লাহর বাণী। এটাকেই কুরআন বলা হয়। নবী স. এগুলো মুখস্থ করেন এবং নামাযের সময় তা তেলাওয়াত করার জন্য ভার অনুসারীদের নির্দেশ দেন যাতে তারা তা তুলে না যায়। তিনি আরো কিছু নির্দেশও দেন। কুরআন মোতাবেক (৫৩:৩-৪) দেখুন) এই নির্দেশও আল্লাহ'র হুকুম নাধিলের ভিত্তিতেই দেয়া হয় কিন্তু তা কিতাবের (কুরআনের) অংশ হয় নি। এগুলোকেই সুন্নাহ বলা হয়। আল্লাহর আদেশ ও রসূলের নির্দেশাবলী অর্থাৎ কুরআন ও মুন্না রাতারাতি সংকনিত হয়নি। কুরআনের আয়াত নাধিন হয়েছে তেইশ বছর ধরে। হাদীসের ক্ষেত্রে এমনটিই সত্য। কিন্ত শুরুতে, সূরাহ আল- আলাক'-এর প্রথম পাঁচটি আয়াত ছাড়া কোন আইনগত দিক নির্দেশনা ছিল না। তাহলে তখন প্রথম দিকের নওমুসলিমদের জন্য কি আইন ছিল? জবাব সহজ। ইসলামের নীতি হচ্ছে একটি কাজ যা নিষিদ্ধ নয় তাই আইন সম্মত। অন্য কথায়, পুতুল পূজা ছাড়া সমসাময়িককালের সামাজিক জীবনের অন্য সকল রীতি-নীতি অনুমোদিত ছিল। প্রথম দিকের মুমলমানগণ মদ পান করতে পারতো কারণ তখনও তা নিষিদ্ধ হয় নি। শুরুতে_ইসলামী আইন ও সরকার প্রচলিত আইনের মাধ্যমেই শুরু হয়। এরপর ক্রমান্বয়ে প্রচলিত আইন মংশোধন ও পরিবর্তন করা হয়। কুরআন ও হাদীসে বিধৃত আদেশ নির্দেশ অনুযায়ী তেইশ বছর সময় ধরে অগ্রাধিকার ভিত্তিতে প্রাক-ইসলামী রীতি-নীতি পরিবর্তন ও বাতিল করা হয়। ূ এটা স্পষ্ট যে প্রচলিত আইনের প্রথয উপকরণ যেটাকে বিদায় দেয়া হয়েছিল সেটা হচ্ছে পৃতুল পৃজা। পুতুল পৃজা বাতিল করা হয়। গ্রতিমা পূজা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। একত্বাদের নীতির ব্যাপারে কোন ছাড় ৬৮্- ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।