মূল মজবুত এবং যার শাখা প্রশাবা আকাশে পৌছে যায়।' (১৪:২৪)। অন্য কথায় আইনের সূত্র হচ্ছ কদর বীজ কিন্তু এটি থেকে বের হওয়া গাছ আকাশের দিকে উঠে যায় এবং এর শাখা প্রশাখা সবকিছু আবৃত করে ফেলে। আমরা যদি কুরআন ও হাদীসকে মূল (শিকড়) ও বীজ মনে করি তাহলে এটা হচ্ছে ঠিক তাই। আমরা দেখবো যে এ থেকে অস্কুরিত গাছটি প্রসারিত শাখা প্রশাখাসহ এতই বলিষ্ঠ যে সময় শেষ হওয়া পর্যন্ত এটা মানব জাতির সকল চাহিদা পূরণে সক্ষম। এবং এটা অবশ্যন্তাবী যে শাখার পর শাখা বিস্তার করে গাছটি অনবরত বেড়ে উঠতে থাকে। এর বেড়ে ওঠা থেমেও যায় না বা৷ অপরিবর্তিতও থাকে না । ইসলামী আইনের সাথে অন্যান্য সম্ভ জাতির আইনের একটি প্রাথমিক তুলনা দিয়ে শুরু করাই যথাযথ হবে। ইতিহাসবিদদের মতে, রোমানরা ছিল সর্বশেষ্ঠ আইন প্রণেতা । এ ক্ষেত্রে অন্য কোন জাতি তাদের সমকক্ষ বিবেচিত হয়নি। ইউরোপকে নিয়ে চিন্তা করলে হয়তো এই দাবি সঠিক ছিল। গ্রীকরা জ্ঞানের দিক দিয়ে তাদের থেকে এগিয়ে থাকলেও আইনের ক্ষেত্রে তাদের অবদান তেমন উল্লেখযোগ্য ছিল না। সুতরাং স্বীকার করতে হবে যে আইনের ক্ষেত্রে ইউরোপে রোমই ছিল অধ্ধগামী। রোমান আইনের বিখ্যাত ইতিহাসবিদ কলিনেট (0911) বলেছেন, শুরুর দিকে রোমান আইন মেকেলে ছিল। তিনি স্পষ্টভাবে স্বীকার করেন যে রোমানরা এশীয় আইন দ্বারা প্রভাবিত ছিল। কারণ তারা তাদের সাম্রাজ্য বিস্তারের ফলে এসব দেশের সংস্পর্শে আসে সবচেয়ে বেশী। প্রাচীনতম রোমান আইন প্রণেতা গস (98185) ছিল এশিয়া মাইনরের অধিবাসী। এই স্থানটি এখন তুরস্ক। তিনি ইউরোপীয় ছিলেন না। পরবর্তীতে রোমান আইন আরো ব্যাপকত। লাভ করে। কারণ রোমান সাম্রাজ্য, ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশ পর্যন্ত ব্যাপ্তি লা করে। রোমানর! বিভিন্ন জাতিসত্তাকে তাদের শাসনাধীনে নিয়ে আসার ফলশ্রুতিতে তাদের আইনে নতুন নতুন ধারা যোগ করতে হয় এবং নতুন পরিস্থিতির চাহিদা মেটানোর জন্য সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করা হয়। জাস্টিনিয়ান রসূলের স. জন্মের কয়েক বছর আগে মারা যান। তিনি সংশোধিত আকারে রোমান আইনের সার গ্রন্থ রচনা করার চেষ্টা করেছিলেন। জাস্টিনিয়ানের আইন গ্রন্থের সাথে আমরা ফাতওয়ায়ে 'আলমগিরী'র* তুলনা করতে পারি। আওরঙ্গজেব আলমগীর [মৃত্যু ১৭০৭) নিশ্চিতভাবে জ্ঞানের একজন পৃষ্ঠপোষক ছিলেন কিন্তু বিশিষ্ট ভিত ছিলেন না। জাস্টিনিয়ানের বেলায়ও একই কথা খাটে। তিনি অত্যন্ত বুদ্ধিমান রাজা ছিলেন তবে কোন অবস্থাতেই আইনের বিশেষজ্ঞ ছিলেন না। তিনি পতিত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করেন এবং সাম্রাজ্যের আইন সংগ্রহ ও সংশোধন করার জন্য তাদের আমন্ত্রণ জানান, যার কতকগুলো পূর্ব থেকেই অসংগতিপূর্ণ ছিল। এভাবেই রোমান আইন রন্থ সংকলিত হয়। ইউরোপের জন্য এটা ছিল বিরাট গৌরবের ব্যাপার । রোমান আইন নিশ্চিতভাবেই চিত্তাকর্ষক ছিল। এর অনেকগুলো বিষয় ছিল যা এখনও প্রয়োগযোগ্য এবং এগুলোর পরিবর্তনের কোন প্রয়োজন নেই। এই আইনের ভিত্তি হচ্ছে মানুষ আইন প্রণেতা । অর্থাৎ অন্য মানুষের দ্বারা প্রণীত কোন আইন একজন মানুষ গ্রহণ বা বর্জন করতে পারে। ফল হচ্ছে মানুষের প্রণীত আইনে স্থিতিশীলতার অভাব রয়েছে। ইতিহাসবিদরা বলেছেন, তার রাজত্বকালের খারাপ ব্রিশ বছরে জাষ্টিনিয়ান নিজেই তার নিজের তৈরি আইনে এতই সংশোধন করেছেন যে স্বীকৃতির সাথে সাথেই তা *্মোগল বাদশা আওরঙ্গজেব বিশেষ্জ্ঞ পভিত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করেন, যারা ইসলামী আইনের একটি সার এছ সংকলন করেন । এটিই ফাতওয়ায়ে আলমগিরী লামে পরিচিত । সমথ মোগল সাম্রাজ্য এ আইন ছ্বারাই শাসিত হতো । ইসলামী আইন ও বিচার ৬৭ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।