' উসমানী সরকারের যুগ আইনের পাশ্চাত্য বিন্যাস অনুসরণ করে ইসলামী আইনকে ধারা-উপধারা ও ক্রমিক নম্বর অনুযায়ী সাজানোর জন্য তুকী উসমানী সরকার ১৮৬৯ সালে সা'আদাত পাশার নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এই কমিটি ১৮৫১ টি ধারা সঘলিত ইসলামী দেওয়ানী আইনের একটি সংকলন প্রণয়ন করে; এটি 'মাজাল্লাতুল আহকামিল আদালিয়্যাহ' নামে পরিচিত।, এই সংকলনটি প্রধানত “ফাতাওয়া আলমগীরীকে' ভিত্তি হিসেবে গ্রহণ করে রচিত হয়েছে। ১৯২৬ সাল পর্যন্ত তব সয্রাজ্যে এটি বলবং থাকে। এরপর আর কোন শীসকই ইসলামী আইনকে আধুনিক পদ্ধতিতে বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেনি। অবশ্য পাকিস্তানে ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট-এর অধীনে সরকারী পৃষ্ঠপোষকতায় পাকিস্তান সৃগ্রীম কোর্টের বিচারপতি ড. তানযীলুর রহমান ধারাবাহিকভাবে ইসলামী আইনের আধুনিক বিন্যাসে রত আছেন। যার নামকরণ করা হয়েছে 'মাজমুয়াহ কাওয়ানীনে ইসলামী'। বাংলাদেশ ও ভারত উপমহাদেশ এখন পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্বের কোথাও পূর্ণাঙ্গ ইসলামী বিধান বিধিবদ্ধ করা হয়নি। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বার্মা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া ও মিসর প্রভৃতি দেশে খন্ডাকারে ইসলামী আইন বিধিবদ্ধ হয়েছে মাত্র। বাংলাদেশে মুসলিম পার্সোনাল ল' নামে কয়েকটি বিষয়ে বিধিবদ্ধ আইন বিদ্যমান। কিন্তু সেখুলোর প্রয়োগ পদ্ধতি ইসলামী আইন অনুসারী নয়। যেমন বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ মামলা অমুসলিম বিচারক বিচার করতে পারেন এবং সে বিচারে ইসলামী সাক্ষ্য আইনের ব্যবহার নেই। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক একটি সম্পাদনা পরিষদের মাধ্যমে “বিধিবদ্ধ ইসলামী আইন' নামে ১৯৯০ সাল থেকে ইসলামী আইনের বিধিবদ্ধকরণ নামক একটি প্রকল্প পরিচালিত হয়ে আ্বাসছে। ইতোমধ্যে এর ৩টি খন্ডও প্রকাশিত হয়েছে। উন্নত বিশ্বে আইন বিধিবদ্ধকরণের দুটি ধারা বিদ্যমান। একটি এ্যাংলো স্যাকশন অন্যটি কনটিনেন্টাল। ইংল্যাভ, আমেরিকা, কানাডা, নিউজিল্যাভ, অসট্নিয়া গরতৃতি বিশ্বের বৃহত্তর এলাকায় প্রথম ধারায় এবংফাল্স, ইটালী প্রভৃতি ইউরোগীয় দেশে ঘিতীয় ধারায় আইন বিধিবদ্ধ করা হয়। বাংলাদেশে ইসলামী আইনের বিধিবদ্ধকরণ প্রকল্পের সম্পাদনা পরিষদ অধিকতর উন্নত ও অধিক পরিচিত বিধায় তাদের বিধিবদ্ধকরণে প্রথম ধারার অনুসরণ করছে। আর আইনের বিন্যাসের ক্ষেত্রে বিশ্বে প্রচলিত কমন 'ল ও স্টাটুটরি 'ল' এর মধ্যে ইসলামী আইন দর্শনে গ্রহণীয় দ্বিতীয় ধারা স্টাটুটরি 'ল এর ধারা বাংলাদেশে অনুসরণ করা হচ্ছে (বিধিবদ্ধ ইসলামী আইন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১ম খন্ডের ভূমিকা)। বেসরকারী ভাবেও ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ' ইসলামী শরী আইনকে আধুনিক প্রেক্ষাপটে বিন্যস্ত করার কার্যক্রম হাতে নিয়েছে। তবে সরকারও রাষ্ট্রের যথাযথ পৃষ্ঠপোষকতা ছাড়া তা পূর্ণাঙ্গ হওয়া সম্ভব নয়। একটি বিধিবদ্ধ ইসলামী আইনের আধুনিক সংকলন প্রণয়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের অমন্থিত উদ্যোগ সময়ের অপরিহার্য দাবী। সময়ের দাবী পূরণে আল্লাহ আমাদের তৌফিক দিন। ইসলামী আইন ও বিচার ৬৫ ///.1070709091.00])
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।