সংকট সৃষ্টি করে চলছিল। ইসলামী শরীয়া আইন বিধিবদ্ধ করার চিন্তা হযরত ইমাম আবু হানিফার র. মানসপটে উদিত হয় তীর উত্তাদ ইমাম হাম্মাদের র. এর (১২০ হি.) ইনতিকালের পর। তখন ইসলামী রাষ্ট্রের সীমা ছিল পূর্বে সিন্ধু থেকে উত্তর-পশ্চিমে স্পেন এবং উত্তর আফ্রিকা থেকে এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত ইসলামী রাষ্ট্রের নগর সভ্যতা বিশাল পরিধিতে প্রসারিত হয়েছিল। স্বভাবতই তখন মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন প্রশ্ন ও এতো অধিক পরিমাণ সমস্যার উদ্ভব হচ্ছিল যে, একটি সুবিন্যস্ত আইন ব্যবস্থা ছাড়া উদ্ভুত সমস্যাবলীর সুষ্ঠু সমাধান কঠিন হয়ে পড়ছিল। কাজেই সে সময়কার উলামায়ে কিরামের মনে এমন একটা চিন্তা উদিত হওয়াই স্বাভাবিক ছিল যে, ইসলামী শরীয়া আইন ও বিধি-বিধানের খুঁটিনাটি এবং শাখা-প্রশীখাগুলোকে গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে নিয়ন্ত্রিত ও বিন্যস্ত করা হোক এবং একে একটি স্বতন্ত্র বিষয়ের রূপ দিয়ে সে বিষয়ে গর্থাদি রচিত, সংকলিত ও সম্পাদিত হোক। ইমাম আবু হানীফা র. ছিলেন স্বভাবজাত উত্ভাবনী মনন এবং অসাধারণ আইন প্রণয়ন প্রতিভার অধিকারী। কালাম (দর্শন ও যুক্তি) শান্তীয় পর্যালোচনা তার এ প্রতিভাকে আরও ধারালো ও পরিচ্ছন্ন করে তোলে। ৪৪018২১৮71৮ -4৮ দেশের দূর প্রান্ত থেকে আগত ফাতাওয়া প্রার্থীদের চিঠিপত্রের কারণেও এর তব প্রয়োজনীয়তা অনুভূত হয়। বিচার বিভাগের কাজীগণের সিদ্ধান্ত ও আদেশ নিষেধে ভ্রান্তিও এই প্রয়োজনের তীব্তাকে আরও প্রকট করে তোলে। পরিস্থিতির এ তীব্বতার কারণে হযরত ইমাম আবু হানীফা র. ১৩২ হিজরীতে এ মহতি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। তিনি তার সঙ্গী সাথী ও শাগরিদগণ সমন্বয়ে একটি মজলিস গঠন করেন। এরই মাধ্যমে তিনি ইসলামী শরীয়া আইন সংকলন ও বিধিবদ্ধকরণ এবং এর সম্পাদনার গুরু দায়িত্ব গালনে আত্মনিয়োগ করেন। হিজরী দ্বিতীয় শতকে ইমাম আৰু হানীফা র. ও তীর সহচরবৃন্দ ইসলামী শরয়ী আইন বিধিবদ্ধকরণ ও গবেষণার ভিত্তি স্থাপন করেন। তারা কেবল সমকালে উদ্ভূত সমস্যার আইনগত সমাধান পেশ করেই ক্ষান্ত হননি, বরং ভবিষ্যতে কি ধরনের সমস্যার উদ্ভব হতে গারে এবং তার সমাধানই বা কি হতে পারে তাও তীরা গবেষণা করে স্থির করে তার আইনগত সমাধান নির্ণয় করেন। পরবর্তীকালের হানাফী ফকীহগণ তাকে আরও সম্প্রসারিত করেছেন। কিন্ত দুঃখের বিষয় এই যে, আব্বাসী, উসমানী ও মুগল শাসনের দীর্ঘ সময়ে হানাফী ফিকহ্ অনুসৃত হলেও তার পূর্ণাঙ্গ ও সুসংহত কোন সংকলন তখন পর্যপ্ত সংকলিত হতে পারেনি। মোগন সরকারের যুগ হিজরী ১১১৭ শতকে সর্ব রম মোগল স্যর আওুরংযেব জলমীরসি্হাসন আরোহগের চার বছর পর একটি রাজকীয় ফরমানের সাহায্যে ইসলামী আইনের একটি গূ্াঙ্গ সংকলন প্রণয়নের নির্দেশ জারী করেন। একাজ সফলভাবে সম্পাদনের জন্য তৎকালীন প্রখ্যাত ভারতীয় ফকীহগণের সময়ে এবং স্বনামধন্য আলেম নিজাম উদ্দিন বুরহানপুরীর সভাপতিতে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আট বছরের অক্রা্ত প্রচেষ্টায় ইসলামী আইনের একটি সুবৃহৎ সংকলন প্রণয়ন করেন। এর নামকরণ করা হয়- “ফাতাওয়ায়ে আলমগীরী” । আরবীতে একে ফাতাওয়ায়ে সরকারী পৃষ্ঠপোষকতায় প্রণীত এটিই ইসলামী আইনের সর্বপ্রথম সংকলন। ৬৪ ইসলামী আইন ও বিচার ///.109070790791.001)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।