ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

করতেন। এটাকে “ইজযায়ে সাহাবা' বলা হয়। পরবর্তীকালে 'ইজমা' ইসলামী শরীয়ার তৃতীয় উৎম হিসেবে স্বীকৃতি লাভ করে। আর যে সকল সমস্যার সমাধানে সাহাবায়ে কিরাম একমত্যে কোন সিদ্ধান্ত নেননি, বিশিষ্ট সাহাবায়ে কিরাম এমন কিছু সমস্যার সমাধানে কুরআন ও হাদীসের আলোকে 'ইজভিহাদের' মাধ্যমে ব্যক্তিগত অভিমত দিয়েছেন, একে 'কিয়াসের' ভিত্তি বলা হয়। পরবর্তীতে এটিই ইসলামী আইনের চতুর্থ উৎস হিসেবে স্বীকৃতি লাত করে। তাবেরীদের যুগ পরবর্তীকালে সাহাবায়ে কিরাম ও তাবিয়ীনে ইযামের যুগে ইসলামের আলোক রশি সারা বিশ্বে ছড়িয়ে গড়ে। মুসলমানগণও বিশ্বের বহু স্থানে ইসলামের দাওয়াত নিয়ে পৌছে যান। তখন দুনিয়ার নানা সভ্যতা ও সংস্কৃতির সাথে তাদের পরিচয় ও সংমিশ্রণের ফলে সমাজে নতুন নতুন সমস্যা দেখা দেয়। এমন এক এতিহাসিক বিবর্তনকালে, তাবেয়ীনে ইযামের যুগে একদল কুঁরজান হাদীস বিশারদ এবং গভীর জ্ঞান ও মনীষার অধিকারী নিবেদিত প্রাণ উলামায়ে দীন উদ্ভৃত সমস্যার সমাধানে আত্মনিয়োগ করেন। তীরা পবিত্র কুরআন ও সুন্নাহ এর আলোকে এবং মূলনীতি অবলঘনে ইসলামী আইনের এমন এক সার্বজনীন মূলনীতি শান্ত প্রণয়ন ও গরন্থণায় হাত দেন, যা সকল স্থান কাল ও গাত্রের জন্য প্রযোজ্য এবং যে কোন সমস্যার সমাধানে সক্ষম। এ মূল নীতিই হলো, 'উসৃলে ফিকহ' আর এরি ভিত্তিতে সম্পাদিত আইন শাস্তরই শরীয়া আইন বা ফিকহ। উমাইয়া (৪১-১৩২ হি.) ও আব্বাসী (১৩২-১৫৬ হি.) যুগে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক গবেষণার মাধ্যমে ইসলামী আইনের ব্যাপক সম্প্রসারণ ঘটে। মহানবীর স. যুগ হতে পরবর্তী দেড় শত বছর ধরে সরাসরি কুরআন ও সূন্নাহর আলোকে বিচার ব্যবস্থা পরিচালিত হতে থাকে। এ সময়ে পবিত্র কুরআন ও সুন্নাহ থেকে কোন ব্যাপারে সরাসরি কোন গথ নির্দেশ পাওয়া না গেলে খোলাফায়ে রাশেদীনের সিদ্ধান্ত সমূহ অনুসরণ করা হত। এক্ষেত্রেও কোন নির্দেশনা সহজ লভ্য না হলে বিচারক নিজের ইজতিহাদের মাধ্যমে মোকাদমার ফয়সালা করতেন। কিন্তু বিধিবদ্ধ আকারে কোন সংকলন না থাকায় দিন দিন মতভেদ বৃদ্ধি পেতে থাকে। উক্ত সমস্যা সমাধানের জন্য তীরা ব্যকি্তভাবে কিছু কিছু পদক্ষেগ নিয়েছেন। 'হ্জাতুর্লাহিল বালিগায়' উল্লেখিত হয়েছে ষে, 'হযরত সাঈদ ইব্‌ন মুসাইয়াব (ওফাত ৯৫ হি.) মদীনায় এবং একই সময়ে হযরত ইবরাহীম ইবৃনে ইয়াধীদ নাখঈ র. ইরাকে ফিকহ্‌ ও শরয়ী আইনের কিছু অধ্যায় সংকলন করেছিলেন। (ফাতাওয়া ও আমল ই. ফা. বা ১ম খভ, পৃ: ১৪)। তবে এই যতানৈক্যের সমাধানের জন্য সর্বপ্রথম ইবনুল মুকাফ্‌ফা (মূ. ১১৪ হি:/৭৬১ বৃ.) আব্বাসী খলীফা আকৃজাফর মানসুরকে পত্র মারফত গোটা দেশের জন্য আইনের একটি সংকলন প্রণয়নের প্রস্তাব দেন। তিনি তীর পত্রে একটি পূর্ণাঙ্গ সংকলন প্রণয়নের গুরুত্ব ও গ্রয়োজনীয়তা উপলব্ধি করাতে সচেষ্ট হন। খলীফা এর গুরুতৃ ও প্রয়োজনীয়ত। উপলব্ধি করলেও বিভিন্ন কারণে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি। ইমাম আবু হানীফার রা. যুগ হিজরী দ্বিতীয় শতকের চতুর্থ দশকে বিশাল আয়তনের ইসলামী বিশ্বে সরল সহজ ইসলামী তাহবীব- তমদুনের মোকাবিলায় পৃথিবীর অন্যান্য সভ্যতা সংস্কৃতি ও ভ্ান-বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন পরিস্থিতি ও ইসলামী আইন ও বিচার ৬৩ ///.1090709071.00)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।