ড. মৃহাম্মদ নজীবুর রহমান রসূলুয়াহ স. ও সাহাবাগণের রা. যুগ রসূলল্াহর স. যুগে ইসলাম 'জাযীরাতুল-আরব' এর বাইরে তেমন বিস্তার লাভ করেনি। সে সময় আরবদের সামাজিক জীবন ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ সরল। প্রয়োজন ছিল সীমিত। সমস্যা ও তার সমাধান ছিল সীমাবদ্ধ।.. সে সময় যাবতীয় ব্যাপার রসূলুললাহর স. সাথে সম্পৃক্ত ছিল। আইন প্রণয়ন, উদ্ভৃত পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনীয় ও যথোপযুক্ত ফাতাওয়া-ফারাইয, ব্যাধ্যা-বিশ্লেষণ ইত্যাদি সবই মহানবী স. নিজেই সম্পাদন করতেন। সে সময় স্বতন্ত্রভাবে ইসলামী শরীয়াহ আইন প্রণয়নের প্রয়োজনীয়ত৷ দেখা দেয়নি।: হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী র. তীর 'ইজ্জাতুল্লাহিল বালিগায়' লিখেছেন, রসূলুল্লাহ স. এর মুবারক জামানায় 'ফিকহ্' শাস্ত্র যথারীতি সংকলিত হয়নি। সাহাবায়ে কিরাম রা. রসূলুল্লাহ স. কে যে কাজ যেভাবে করতে দেখতেন, তীর অনুসরণ করাকেই তারা দীন দুনিয়ার সৌভাগ্য হিসেবে মেনে নিতেন। তাদের নিকট এ ধরনের কোন প্রশ্রই ছিল না যে, রসূলের কোন কাজ.কোন্ মর্যাদার? কোন কাজ তিনি 'আদত' (স্বভাব) হিসেবে করেছেন এবং কোন কাজ করেছেন 'ইবাদত' হিসেবে। এসব কাজ করা জরুরী, না কি তার আবশ্যকতা নেই। যা কিছু তিনি যেভাবে করতেন, তারা তাই করতেন। রসূল স. কে অনুসরণের এ ধরনটি তীদের নিকট জীবনের চেয়েও বেশী প্রিয় ছিল।' মহানবীর স. পরে সাহাবায়ে কিরামের জামানায় যদি এমন কোন অবস্থার সৃষ্টি হতো, যে বিষয়ে রসূনুরাহর স. কোন কাজ বা আদেশ খুঁজে পাওয়া যেত না তখন যিনি অধিকতর জ্ঞানী, তার কাছে জিজ্ঞাসা করে তা সম্পাদন করর্তেন। পবিত্র কুরআনের নির্দেশ হল, 'তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদের নিকট থেকে জেনে নাও। (সূরা নাহল ৪৩) পবিত্র কুরআনের এ বিধান মোতাবেক জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা করলে তীরা পবিত্র কুরআন ও হাদীসের সরাসরি বিধানের সাথে তা মিলিয়ে উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নির্ধারণ করতেন। (ফাতাওয়া ও মাসাইল, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১ম খন্ড, পৃঃ ১৪)। সৃতরাং মহানবীর স. জামানায় পবিত্র কুরআন নাধিলের মাধ্যমে ও রূসূলুললাহর স. হাদীসের মাধ্যমে যে শরীয়া আইনের গোড়াপত্তন হয়, চার খলীফার যুগে তার (১১-৪০ হিঃ) মজবুত ভিত্তি স্থাপিত হয়। খোলাফায়ে রাশিদীন ও সাহাবায়ে কিরামের যুগে উদ্তৃত যে সমস্যার সমাধান সরাসরি পবিত্র কুরআন ও হাদীসে পাওয়া যেত না, তার সমাধানের লক্ষে সাহাবায়ে কিরাম পরামর্শের ভিত্তিতে একমত্যে সিদ্ধান্ত হণ _* লেখক 7 সহযোগী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর । 7 ৬২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।