সম্পাদকীয় আইনের শাসনের জন্য প্রয়োজন নৈতিক উন্নয়ন আমাদের দেশের কথা উঠলেই ক্ষুধা, দারিদ্র, অভাব, অশিক্ষা, দু্ীতি, সন্ত্রাস সব কিছুকে ছাপিয়ে ওঠে একটা কথা আইনের শাসন। আইনের প্রতি শ্রদ্ধাবোধ । আইনকে মূল্য দেবার প্রবণতা। এটা কোনো বন জংগলের দেশ নয় যেখানে মানুষের চেয়ে বন্য প্রাণীর সংখ্যা বেশি। কোনো মরু সাহারা অঞ্চল নয় যেখানে মরুচারী বেদুইনের তুলনায় শহুরে মানুষ অতি অল্প । এটা এমন কোনো গহীন পার্বত্য এলাকাও নয় যেখানে সভ্যতার প্রাগৈতিহাসিক যুগের রেশ এখনো কাটেনি। যদিও গংগা বক্ধপুত্রের পলিবাহিত সাগরের বুক থেকে জেগে ওঠা দক্ষিণের অনেকটা এলাকা অতি প্রাচীন নয় তবুও মহেঞ্জোদারো হরগ্ীর সাথে পাল্লা দিয়ে গড়ে উঠেছিলে এখানকার ময়নামতি সভ্যতা। উত্তরাঞ্চলের পৌদ্র ও গৌড়ীয় সভ্যতাও কম প্রাচীন নয়। উপমহাদেশের ইতিহাসে প্রাচীন যুগেও এ পূর্বাঞ্চল সৃসত্য হিসাবেই পরিচিত ছিল। হাজার হাজার বছর থেকে বিভিন্ন জাতির আগমন ঘটেছে এ অঞ্চলে। বিভিন্ন জাতি গোষ্ঠীর সংমিশ্রণে ও সম্মিলনে এদেশে এরুটি এঁতিহযবাহী সভ্যতা জন নিয়েছিল। আর সভ্যতা কোনো বিশৃংখলা নয় বরং একটা মুশৃখল ধারাবাহিকতার নাম। অন্তত দেড় হাজার দু হাজার বছর থেকে এ এলাকার জনগোষ্ঠীর মৃশৃংখল গতিধারার সন্ধান পাওয়া যাচ্ছে। রাজ্য শাসন, রাজ্য গঠন, অভিযান পরিচালনা, যুদ্ধবিঘহ, ধর্মপরচার, ধর্মীয় জীবন গঠন, সামাজিক রীতিনীতি পরিচালনা, সামাজিক শৃংখলা প্রতিষ্ঠা ইত্যাকার মুশৃংখল জীবনের সাথে জড়িত যাবতীয় বিষয়ই শত শত হাজার বছর থেকে এ এলাকার পরিচিতি হিসাবে ইতিহাসে উল্লেখিত হয়ে আসছে। . কাজেই আইনের সাথে এবং সামাজিক ও রাষ্ত্ীক শাসন শৃখলার সাথে এখানকার মানুষের পরিচয় সাম্প্রতিককালে একথা বলা যাবে না। শৃংখলার ভিত্তিতে একটা ব্যবস্থা গড়ে ওঠে এবং ব্যবস্থার মাধ্যমে শৃংখলা সৃপরতিষ্ঠিত হয়। আবার শৃংখলা ভেঙে পড়লে ব্যবস্থায় চিড় ধরে এবং ব্যবস্থা ভেঙে গড়লে শৃখলাও ভেঙে পড়ে। ব্যবস্থা ও শৃংখলার এই যে অংগাংগী সম্পর্ক এর সাথে এ এলাকার মানুষ সৃদীর্ঘকাল থেকে গরিচিত। বিশেষ করে ত্রয়োদশ শতকের শুরু থেকে এ এলাকা মুসলমানদের শাসনাধীন এবং ইসলামী আইনের আওতায় চলে আসার গর সমগ্র এলাকার জনজীবনে ইসলামী আইনের মাধ্যমে একটা স্থিতিশীলতা ৃ্টি হয়। সৃশূংখল পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে ওঠে। সার্বভৌম ক্ষমতা সম্পন্ন আল্লাহে বিশ্বাস এবং নিজের সারা জীবনের সমস্ত কাজের জন্য তার কাছে জবাবদিহি করার ধারণা এই এলাকার মানুষকে একটা সুন্দর ও সৃশৃংখল জীবন গঠনে সাহায্য করে। শত শত বছরের চর্চায় এ বিষয়টা তাদের মজজাগত হয়ে পড়ে। তাদের জীবন ও প্রকৃতির সাথে এ আইন খাপ বেয়ে যায়। তাই তাদের জীবনে নেমে আসে অনাবিল শাস্তি-শৃংখলা-আইনানুবর্তিতা। ///.1090709071.001)
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।