শেষ আয়াতে বনী ইসরাঈলের অপরাধের কথা বিবৃত হলেও যেহেতু এই আয়াতটি মনসুখ হওয়ার ব্যাপারে প্রমাণিত কোন দলীল নেই সেহেতু এই আয়াতের বিধান মুমলমানদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর ।১০ হাদীস শরীফেও এ সম্পর্কে বর্ণিত হয়েছে 'ষবেচ্ছায় নরহত্যার শাস্তি মৃত্যুদণ্ড ।'১১ অপর একটি হাদীসে বর্ণিত হয়েছে, তিন কারণে কাউকে হত্যা করা বৈধ। তনুধ্যে একটি হলো, হত্যার বদলে হত্যা।১২ ইমাম আৰু হানিফার র. দৃষ্টিতে সেটিকে হত্যাকান্ড বলা যাবে, যদি কোন ব্যক্তি স্বেচছায় কাউকে হত্যা করার জন্য এমন কোন অন্তর বা হাতিয়ার দিয়ে আঘাত করে যা দ্বারা কোন জঙ্গ বিচ্ছিন্ন করা সন্ভব। যেমন ধারালো কোন পাথর, কোন ধাতব অস্ত্র বা এমন ধরনের বন্তু। এ ধরনের জিনিসের কথা এজন্য বলা হয়েছে যে, এসব জিনিস হাতে নেয়াটাই প্রমাণ করে হত্যাকারী হত্যা করার ইচ্ছায়ই এসব হাতিয়ার হাতে নিয়েছে।১৩ ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ র. ইমাম আবু হানিফা র. এর সাথে ভিন্নমত পোষণ করে বলেন, ্বছছায় হত্যাকান্ড কোন অন্তর দিয়েও হতে পারে ভিন্ন পরক্রিয়ায়ও মানুষের মৃত্যু অনিবার্য হতে পারে। তীরা কাউকে 'ানিতে ডুবিয়ে রাখা, গলা টিপে ধরা, কোন উঁচু জায়গা কিংবা ঘরের ছাদের উপর থেকে ফেলে দেয়া অথবা বিষ খাওয়ানোকেও স্বেচ্ছায় হত্যাকান্ডের অন্ত্তক্ত করেছেন। কারণ এ সব উদ্যোগ তাতক্ষণিক মৃত্যু ঘটায় এবং হত্যাকারী জানে এ কাজ জীবন সংহারী।১৪ ইমাম শাফেয়ী র. বলেন, হত্যাকারী যদি কোন ধারালো বন্ধ দিয়ে হত্যা করে, যেমন লোহা বা এ জাতীয় পদার্থের তৈরী কোন জিনিস যা মানুষের দেহে অনায়াসে প্রবেশ করতে পারে অথবা এমন কোন জিনিস যার ভারে মানুষের মৃত্যু ঘটে যেমন পাথর, কোন ভারী কাঠ কিংবা লোহা বা ইস্পাতের তারী জিনিস অথবা এমন কোন বন্ধু যা দিয়ে হত্যাকান্ড ঘটানো সম্ভব বলে সবাই মনে করে এবং হত্যাকারী মনে করে এর দ্বারা মৃত্যু ঘটবে তবে এসবই সেচ্ছায় হত্যার পর্যায়ে পড়বে এবং হত্যাকারীর উপর কাসাসের দণ্ড অপরিহার্য সাব্যস্ত হবে।১ উপরে উল্লেখিত প্রক্রিয়া সমূহের কোন একটিতে যদি স্বেচ্ছায় হত্যাকান্ডের শর্ত সমূহ সাব্যস্ত হয়ে যায় তবে অপরাধীর উপর কাসাসের দণ্ড ওয়াজিব হয়ে যাবে। অবশ্য নিহতের ওয়ারিশগণ যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে আর দন্ত কার্যকর হবে না।১৬ কাসাস থেকে দিয়যতের হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে ফকীহগণের মধ্যে কিছুটা মতভিননতা রয়েছে। মতডিনূতার মূল বিষয় হলো, দিয়্যুত কি নিহতের উত্তরসূরীদের অধিকার (হক)? এ ব্যাপারে হত্যাকারী যদি দিয়্যত দিতে সম্মত না হয় তাহলে নিহতের উত্তরসূরীরা কাসাস নিয়ে অথবা দিয়াত ছাড়াই কি হত্যাকারীকে ক্ষমা করে দিবে? ইমাম মালেক র. বলেন, নিহতের উত্তরসূরীদের এই অধিকার আছে যে, তারা ইচ্ছা করলে কাসাস নিতে পারে অথবা দিয়্যত ছাড়াও হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে। অবশ্য হত্যাকারী যদি দি়্যুত দিতে সম্মত হয় তাহলে দিয়্যত নিবে। ইবনে কাসিম ইমাম মালেক র. থেকে একথা বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা র. ও অন্যান্য ফকীহদেরও একই অভিমত। ইমাম শাফে়ী, আহমদ, দাউদে জাহেরী, ও আরো কিছু সংখ্যক ফকীহ বলেন, নিহতের উত্তরাধীকারদের এই অধিকার আছে, তারা দিয়যত ছাড়াই ক্ষমা করে দিতে পারে কিংবা কাসাস নিতে পারে। অথবা দিয়্যত নিয়ে কাসাস ক্ষমা করে দিতে পারে। এক্ষেত্রে হত্যাকারীর সম্মতির কোন প্রয়োজন নেই। ইবনে আশহাব র. ইমাম মালেক র. থেকে এমন একটি উক্তি বর্ণনা করেছেন। অবশ্য ইমাম মালেক র. এর প্রথমোক্ত মতই বেশী খ্যাত।১৭ ৫৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।