ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

বিরুদ্ধে বিদ্রোহ করে, তাদের শীসন প্রক্রিয়া ও কর্তৃতবকে চ্যালেঞ্জ করে এবং বল প্রয়োগ করে ক্ষমতার পরিবর্তন করতে চায়। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই শুধু বিদ্রোহ হয় না, অনেক সময় বিদ্রোহীদের বিদ্রোহ করারও যুক্তি থাকে, থাকে তাদের দৃষ্টিতে.কিছু নিয়ম আদর্শ। যে নিয়মনীতির ভিত্তিতে তারা সমকালীন শাসক বাঁ শাসক শ্রেণীর বিরুদ্ধে হিংসাত্বক তৎপরতা শুরু করে। বিদ্রোহীরা নিজেদের দৃষ্টিতে তাদের কর্মকা্ডকে কল্যাণকর কাজ বলে মনে করে, মহৎ উদ্দেশ্যে তারাও ইসলামের কল্যাণকামিতার দাৰী করে। এজন্য তাদের উদ্দেশ্য অন্যান্য অপরাধের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। বিদ্রোহীরা অনেক ক্ষেত্রে পেশাদার অপরাধী হয় না। যদিও ইসলামী শরীয়ত শাসককে বিদ্রোহীদের বিরুদ্ধে যৃদ্ধ করার অনুমতি দিয়েছে এবং শাসকদের মোকাবেলায় যুদ্ধ করতে গিয়ে বিদ্রোহীদের মৃত্যুও হতে পারে তবুও বিদ্রোহীদের বিরুদ্ধ শাসকদের দমনাভিযানের অনুমোদন শরীয়ত এজন্য দিয়েছে যাতে বিদ্রোহীদের কারণে সৃষ্ট অস্থিতিশীলতা ও হাঙ্গামার অবসান হয় এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেতে দায়িত্বশীলরা স্তিতিশীল হয় এবং তাদের শক্তি সামর্থ অক্ষুন্ন রাখতে পারে। এতটুকু শক্তি যে কোন শাসকের থাকা বাঞ্চনীয় যাতে শাসকরূপে তাদের শাসন প্রক্রিয়া ফলপ্রসূ করতে পারে। পক্ষান্তরে শরীয়ত বিদ্রোহীদের দিকটাও এড়িয়ে যায়নি, শরীয়ত বিদ্রোহীদের উদ্দেশ্যকেও বিবেচনায় রেখেছে, যে উদ্দেশ্যে বিদ্রোহীরা বিদ্রোহ করতে উদ্যোগী হয়। সাধারণত বিদ্রোহীরা সমকালীন শাসককে ক্ষমতা থেকে অপসারণ করতে চায়, অথবা শাসন প্রক্রিয়ায় জড়িতদের উৎখাত করতে চায়, অথবা শাসকের আনুগত্য করতে অস্বীকৃতি জানায়। এসব তৎপরতা রাষ্ট্রীয় কর্মকা, দেশীয় রাজনীতি ও শাসন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট । বিদ্রোহের পক্ষে বিদ্রোহীদের যুক্তি থাকে, দলীল প্রমাণ থাকে, সেসব দলীল প্রমাণ ও যুক্তি তারা জনসাধারণের কাছে প্রচার করে। যদিও তাদের যুক্তি দলীল প্রমাণ শক্তিশালী নয়, দুর্বল ও অপর্যাপ্ত তবুও শরীয়ত তাদের বিদ্রোহাত্বক তৎপরতার যৌক্তিকতাকে বিবেচনা করে অন্যান্য অপরাধের তুলনায় এই অপরাধকে ভিন্ন ভাবে বিবেচনা করেছে। উপরে আমরা একথা বুঝাতে চেষ্টা করেছি, বিদ্রোহীদের কর্মকান্ড অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন বন্তুত অন্যান্য অপরাধের চেয়ে বিদ্রোহজনিত অপরাধের মূল পার্থক্য বুঝতে হবে। বিদ্রোহীরা রাজনৈতিক অপরাধী, চারিত্রিক নৈতিক অপরাধে অপরাধী নয়। কাজেই তাদের শাস্তির ক্ষেত্রে এ দিকটাকেই প্রীধান্য দিতে হবে যাতে তারা শাসকের আনুগত্য করে। শাসক ও শাসন প্রক্রিয়ার প্রতি যদি তারা আনুগত্য প্রকাশ করে তাহলে আর তাদের ক্ষেত্রে কোন শাস্তি প্রযোজ্য হবে না। তুদ্রপ ফুদধাবস্থায়ও বিদ্রোহীরা যে অপরাধ করে তাও অন্যান্য অপরাধের সাথে তুলনীয় হবে না। যেহেতু তাদের যুদ্ধটাও কোন না কোন শরয়ী দৃষ্টিকোণ থেকেই সংঘটিত হয়ে থাকে। তাই তাদের অপরাধ যুদ্ধমান মুরতাদ ও মুশরিকদের থেকে ভিন্ন কারণ আল্লাহর কালিমা সমুন্নত করা ও দীনের হেফাযতের জন্য মুরতাদ ও মুশরিকদের হত্যা করা হয়। ডাকাত ও.গথ দস্যুদের অপরাধ থেকে বিদ্রোহীদের অপরাধ এজন্যও ভিন্নতা রাখে যে, ডাকাত ও পথ দস্যুদের লক্ষ্য থাকে গণমানুষের ধন সম্পদ কুক্ষিগত করার জন্য মানুষের মধ্যে বিশৃংখলা ও ভীতি সৃষ্ট করা। এ ধরনের কর্মকান্ড খুবই জঘণ্য শুধু কোন অপরাধ প্রবণ লোকের দ্বারাই সংঘটিত হয়ে থাকে। ফলে এ ধরনের অপরাধীদের কঠিন শাস্তি দেয়া হয় যাতে মানুষের মধ্যে বত্তি বিরাজ করে এবং আইন শৃংখলা - পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। যদ্দরুন ডাকাত ও পথ দস্যুদের শাস্তির বিধান করা হয়েছে মৃত্যুও, শুলদন্ড ৫৬ ইনসলাযী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।