এর মধ্যে আরো একটি পার্থক্য হলো, বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তাদের উপর গোলা বারুদ নিক্ষেপ করা যাবে না, তাদের বাড়ী ঘরে অগ্নি সংযোগ করা যাবে না, তাদের শষ্য ক্ষেত বৃক্ষরাজি পুড়িয়ে দেয়া যাবে না। কেননা বিদ্রোহীদের বিরুদ্ধ যুদধটা তো দারুল ইসলামের সীমানার মধ্যেই সংঘটিত হচ্ছে। বস্তুত দারুল ইসলাম তার ভূখভডের সমুদয় সৃষ্টিসহ নিরাপত্তার নিশ্চয়তা গ্রাপ্ত। অবশ্য বিদ্বোহীরা যদি শান্তিকামী জনগণকে ঘেরাও করে ফেলে তাহলে শান্তিকামী লোকজন বিদ্রোহীদের প্রতিরোধ করতে সন্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে পারবে। এমতাবস্থায় অবরুদ্ধদের জন্য বিদ্রোহীদের উপর গোলাবারুদ নিক্ষেপ এবং ভাদের পাকড়াও করে হত্যা করা জায়েয। হত্যা করা ছাড়া যখন মুসলমানদের পক্ষে তাদের জীবন সম্পদ রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে তখন আগ্রীসীকে হত্যা করা জায়েয ৪ উপরের আলোচনা থেকে বুঝা যায় বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ব্যাপারে পরিস্থিতির রকমফেরে শাস্তির বিধানের ভিন্নতা ঘটে। অবস্থাভেদে শাসকগণ তাদের মৃত্যুদন্ড ছাড়া যে কোন শাস্তি প্রয়োগ করতে গারবেন। যেমন বিদ্রোহীদের গ্রেফতার করে তাদেরকে তওবা না করা পর্যন্ত বন্দি করে রাখী। পরিস্থিতির জটিলতায় বিদ্োহীদের হত্যা করাও জায়েয হয়ে যায়। বিদ্রোহীদের পক্ষ থেকে যদি পুনরায় যুদ্ধের আশংকা হয় তবে তাদের মৃত্যুদন্ড কার্যকর করাও বৈধতা গায়। পরিস্থিতি যদি এমনই জটিল হয়ে পড়ে যে, মানুষজনের জীবনের নিরাপতা বিদ্রোহীদের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে আর বিদ্রোহীদের দমনে ভিন্ন কোন গথ না থাকে তাহলে তাদের হত্যা করা ছাড়া কোন উপায় থাকে না। বিদ্রোহ সম্পর্কিত জাইনের সকল শাখা প্রশাখার নানা দিক গভীর চিন্তা ভাবনা করার পর আমি (লেখক) যা বুঝেছি তা হলো, যেসব ক্ষেত্রে বিদ্রোহীদের হত্যার অনুমতি দেয়া হয়েছে যুদ্ধবস্থায় সেই পরিস্থিতির উদ্ভব হয়ে থাকে। একথা বলার অপেক্ষা রাখে না, যখন যৃদ্ধ চলে তখন হত্যার জন্য পৃথক কোন প্রজ্ঞাপন জারির প্রয়োজন থাকে না। বিদ্রোহীদের দমনে হত্যা ছাড়া যখন আর কোন পথ না থাকে তখন এটিও একই প্যায়তুক্ত। এক্ষেত্রেও হত্যার অনুমতি দেয়া হয়েছে। কেননা, এই হত্যার অনুমতি প্রদান বিদ্বোহীদের কর্মকান্ডেরই অবশ্যস্তাবী পরিণতি । এর দ্বারা এই উপসংহারে উপনীত হওয়া যাবে না যে, বিদ্রোহীদের ক্ষেত্রে একটাই শাস্তির বিধান আর তা হলো মৃত্যুদন্ড। বস্তুত শরীয়ত তাদের মৃত্যুদন্ডে দরভিত করতে চায় না, যেমনটি উপরে আলোচিত হয়েছে। তবুও বিভিন্ন জটিল পরিস্থিতির কারণে মৃত্যুদন্তের প্রয়োগ হয়ে থাকে। বন্তুত উপরের আলোচনার পর একথা বলাই বেশী সঠিক হবে বলে মনে করি যে, বিভিন্ন পরিস্থিতিতে বিদ্রোহীদের দমনে যে শাস্তির বিধান দেয়া হয়েছে এসবই ভাঘির পর্যায়ভূকত যা কখনো মৃত্যুদন্ড পর্যন্ত পৌছে। এই আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি, বিদ্রোহ এমন অপরাধের পর্যায়ে পড়ে না, যেসব অপরাধের শাস্তি হিসেবে শরীয়ত প্রণেতার পক্ষ থেকে সুনির্দিষ্ট হদ নির্ধারণ করে দেয়া হয়েছে। বিদ্রোহ জনিত অপরাধ একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে যদ্দরুন তাতে মুশরিক ও মুরতাদদের অপরাধের চেয়ে ভিন্ন ধরনের দর্ভাদেশ প্রযোজ্য হওয়া বাহ্থনীয়। বিদ্রোহের শাস্তি এক দিকে যেমন মুশরিক ও মুরতাদদের দন্ডাদেশ থেকে ভিন্ন অনুরূপ ডাকাত ও পথ দস্যুদের দন্ডাদেশ থেকেও ভিন্ন। কারণ মানুষের ধন সম্পদ লুটতরাজ করা এবং নিরপরাধ মানুষকে হত্যার কোন ইচ্ছা বিদ্রোহীদের থাকে না। তাদের তৎপরতাকে ইসলাম বিরোধী বলেও অভিহিত করা যায় না। কারণ বিদ্রোহীরাও মুসলমান এবং তাদের মুদলমানিত্ব সম্পর্কে কোন সংশয় সৃষ্টি হয় না। প্রকৃত পক্ষে বিদ্রোহীরা, সমকালীন শাসক বা শাসকদের ইসলামী আইন ও বিচার ৫৫ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।