ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

কোন বিদ্রোহী গোষ্ঠীর অস্তিত্ব না থাকে, যাদের সাথে পলায়ণরত বিদ্রোহীরা পালিয়ে গিয়ে শকতিবৃদধ করতে পারে তাহলে পলায়নরতদের পিছু ধাওয় করাই যথেষ্ট কিন্তু যদি অন্য জায়গায় অনুরূপ কোন বিদ্রোহী গোর্ঠী থাকে তবে তাদের পিছু ধাওয়া করে পাকড়াও কর! এবং আহতদের উপর আক্রমণ চালানো এবং বন্দিদের হত্যা করা জায়েয। কারণ এমতাবস্থায় তাদের পালাতে দিলে বিদ্রোহী গোষ্ঠীর সাথে গিয়ে জোট বাধবে এবং শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ বাধাবে। ইমাম আবু হানিফা র. আরো বলেন, কোথাও যদি অবশিষ্ট কোন বিদ্রোহী জনগোষ্ঠী না থাকে তাহলে ওদের পাকড়াও করে খুব পিটিয়ে বিদ্রোহ করা থেকে তওবা না করা পর্যন্ত বন্দি করে রাখতে হবে। প্রথম পক্ষের দলিল হযরত আলী রা. থেকে বর্ণিত 'জঙ্গে জামাল' এ দেয়া নির্দেশ। যা উপরে উল্লেখ করা হয়েছে। তারা আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত রেওয়ায়েতও প্রমাণ হিসেবে পেশ করেন। রসূলুল্লাহ স. তাকে জিজ্ঞেস করেন, হে উম্মে আবদ্‌ এর ছেলে, আমার উম্মতের বিরুদ্ধে যে বিদ্রোহ করবে তার ব্যাপারে ফয়সালা কি? হযরত আবদুল্লাহ আরয করলেন, আল্লাহ ও আল্লাহর রসূল এ ব্যাপারে ভালো জানেন। অতপর রসূল স. বলেন, 'পলায়ণরত বিদ্রোহীদের পিছু ধাওয়া করা যাবে না। আহত বিদ্রোহীদের উপর আক্রমণ করা ঘাবে না, বিদ্বোহী বন্দিদের হত্যা করা যাবে না, এবং বিদ্রোহীদের মহাঁয় সম্পদ গণীমতের সম্পদের মতো মুসলমান যোদ্ধাদের মধ্যে বন্টন করা যাবে না।' এ ছাড়াও তাদের দলীল হলো, বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার আসল লক্ষ ও উদ্দেশ্য হলে! শাসকদের বিরুদ্ধাচরণ থেকে তাদের বিরত করা, তাদের তাড়া করার মধ্যেই এ লক্ষ অর্জিত হয়ে যায়, তাই এদের হত্যা করা জায়েয হবে না। যেমন কোন ' আক্রমণকারীকে পাকড়াও করার পর হত্যা করা জায়েয নয়।২ ্রস্থকার বলেন, আমার দৃষ্টিতে যে সব ফকীহ পলায়ণকারী বিদ্রোহীদের পিছু ধাওয়া না করা এবং আহত বিদ্রোহীদের উপর আক্রমণ না করার পক্ষে মত ব্যক্ত করেছেন, তীদের অভিমত বেশী যৌক্তিক। প্রথমত তীরা তাদের মতের পক্ষে দলীল উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত বিদ্রোহীদের পরাস্ত করার পর পলায়ণরতদের পিছু ধাওয়া করা জরুরী নয় বরং রাড়াবাড়ি। ইসলামী শরীয়তের চেতনা এ কাজের পরিপন্থী। অবশ্য যদি পরাজিত বিদ্রোহীদের ব্যাপারে আরো সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা থাকে, তবে হত্যা করা ছাড়াও শাস্তিমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণের পথও খোলা আছে। এক্ষেত্রে মূল বিষয়, হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করা। যদি আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্রোহীদের শাস্তি দেয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে তাদের শাস্তি দেয়া জায়েয। ৫. বিদ্রোহী মুরতাদ ও মুশরিকদের তৎপরতা দমন আইনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যের মধ্যে এটিও একটি যে, বিদ্বোহীদের সহায় সম্পদ গণীমতের সম্পদ বিবেচিত হবে না এবং তাদের সন্তান সন্ততি গোলাম বাদী বিবেচিত হবে না। কেননা এ ব্যাপারে হাদীস রয়েছে, 'দারুল ইসলাম তথা ইসলামী শাসন ব্যবস্থা তার নিয়ন্ত্রণাধীন সব কিছুকেই সংরক্ষণ করে এবং মুশরিকদের শাসন ব্যবস্থা তাদের অধীন ও নিয়ন্ত্রণাধীন ভূখন্ডের সব কিছুকেই ভোগ্য বস্ত মনে করে।' 2৪. ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।