বিবাহ ছাড়া যৌন সংসর্গ নিষিদ্ধ করে পরিবারকে সংরক্ষণ করা হয়েছে। ব্যভিচারকে নিষিদ্ধ এবং একটি শস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। এই মন্দ কাজের দিকে পরিচালিত হওয়ার সকল রাস্তা বন্ধ কর হয়েছে। যা কিছুই যিনার পথ করে দেয়, সেটাকেই দমন ও উচ্ছেদ করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ যৌনতা ইসলামে নিষিদ্ধ। হিজাব-এর ইসলামী ব্যবস্থা পরিবারকে রক্ষা করে এবং এ সব পথ বন্ধ করে দেয় যা অবৈধ যৌনতা, এমনকি নারী ও পূরুষকে অবাধ মেলামেশার দিকে পরিচালিত করে। ইসলাম পোষাক, আচরণ, নারী ও পুরুষের মেলামেশা এবং আরো কিছু বিষয়ে প্রয়োজনীয় বিধি বিধান দিয়েছে। জীবনের ৃদ্মগ্ুাবলীকে সর্বত্রভাবে উৎসাহিত করা হয়েছে। কিন্তু এগুলোকে জৈবিক প্রেক্ষাপট বা ইনি পরায়ণতা থেকে মুক্ত করে মানবজীবনের যা কিছু মহৎ ও ভালো, তার দিকে পরিচালনা করা হয়েছে। যেসব প্রভাব মানুষকে দুর্নীতিবাজ করে তোলে অথবা নৈতিকতাকে দুর্বল এবং সামাজিক আবহাওয়াকে ক্ষতি করে, সেগুলোর হাত থেকে পরিবারকে রক্ষা করার জন্য কিছু প্রতিরোধমূলক পদক্ষেগ নেয়া হয়েছে। এগুলোর মধ্যে আছে নৈতিক উজ্জীবন, সামাজিক বিধিনিষেধ এবং আইন। আর এই আইন লংঘিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রয়েছে। এসব কিছু পরিবারকে প্রতিষ্ঠানরূপে রক্ষা করে এবং ইসলামী মমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার যোগ্য করে তোলে। ইসলামের যে জীবন-পরিকল্পনা, তার প্রেক্ষাপটেই ইসলামে বিবাহ ও পরিবারের বিষয়টি অধ্যয়ন ও উপলবি করতে হবে। মানুষ ও পরিবার সম্পর্কে ইসলামী ধারণা এ সম্পর্কিত বর্তমান পাশ্চাত্য ধারণার সাথে সাংঘর্ষিক। আমাদের কৈফিয়ং দেবার কোনো প্রয়োজন নেই। কথিত মূল্যবোধ- নিরপেক্ষ যে দৃষ্টিভঙ্গী পশ্চিমা জগতের ধর্মনিরপেক্ষ সংস্কৃতিতে জীবন ও মানুষের প্রেক্ষাপট গড়ে তোলে, আমরা তাকে গ্রহণ করতে অন্বীকার করি। আমরা মনে করি, সমাজে পরিবারের স্থান ও ভূমিকা এবং জীবনের লক্ষ সম্পর্কে যে বিভ্রান্তি বিদ্যমান, পাশ্চাত্যে পরিবারের ভাঙ্গন আংশিকভাবে হলেও এর ফল। জীবনের লক্ষ ও মূল্যবোধ যদি সঠিক না হয়, জ হলে পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানের ভাঙ্গণ রোধ করা যাবে না। আমাদের সময়ের ট্রাজেডি হলো, ্যুক্তিগতসহ বিভিন্ন ধরনের বাহ্যিক উন্নয়নের চাপে নানা প্রকার পরিবর্তন আমাদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। এর পুরো পরক্রিয়াটিই কাভজ্ঞানহীন ও অনিষ্ছাপরসূত হয়ে ওঠেছে। যে যুগে স্বাধীনতাকে দেবতার মতো পৃজা করা হচ্ছে, তখন মানুষ বঞ্চিত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতা থেকে। তা হলো, নিজের আদর্শ, মূল্যবোধ, প্রতিষ্ঠান ও জীবনের ধরন বেছে নেয়ার স্বাধীনতা । সবচেয়ে বড় যেসব কাজ এখনো করার * বাকি, সেখুলোর একটি হচ্ছে, পছন্দ করার স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় তথ্যাদি অবগত হয়ে প্রজ্ঞার সাথে এর প্রয়োগ- যাতে মানবজাতির পারিবারিক ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। অমানবিক ও অনৈতিক শক্তিসমূহকে (ইতিহাস বা প্রযুক্তি, যারই হোক না কেন) মানুষের জন্য সিদ্ধান্ত নিতে দেয়া যায় না কিছুতেই। পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষকেই নিজের জন্য সিদ্ধান্ত নিভে হবে অনাথায়, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমরা যতকিছুই অর্জন করি না কেন, আমরা একটি নতুন ধরনের দাসত্রেরে দিকে পরিচালিত হবো এবং মানুষকে জোর করে সরিয়ে দেয়া হবে পৃথিবীতে তার প্রকৃত ভূমিকা থেকে। আমাদের সবাইকে এটা অবশ্যই প্রতিরোধ করতে হবে। অন্তত তাদেরকে তো করতে হবেই যারা আল্লাহতে বিশ্বাসী এবং বিশ্বাস করেন। জনুবাদ $ ম্বীধানুল করীম ৫২ ইসলামী আইন ও বিচান ///.10907079071.001)
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।