ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাপারে দীক্ষিত করে থাকে। পরিবার আর্থ সামাজিক নিরাপত্রামূলক একটি ব্যবস্থার মূল্ভিত্তি। এটা মানুষের উদ্ুদ্ধ হওয়া বৃদ্ধি করে এবং সামাজিক প্রগতি ও বিবিধ প্রয়াসকে তরান্বিত করে। পরিবার হলো সভ্যতার জন্য দৌলনার মতো এবং নবগ্রজনের সাথে সমাজের যোগসূত্র। এটা অতীতের সাথে বর্তমান ও ভবিষ্যতের এমন এক সেতু বন্ধন যার দ্বারা সুস্থ ও স্থিতিশীল প্রক্রিয়ায় সামাজিক রূপান্তর ঘটে। এভাবে এটা একদিকে নারী ও পুরুষের মধ্যকার সম্পর্ক নিয়ন্ত্রণ এবং সমাজের সাথে একটি শিশুর সম্পর্ক নির্ধারণের প্রক্রিয়া তৈরির উপায়; অন্যদিকে, এটা সমাজের এমন একটি মৌলিক একক ফু তার সদস্যদেরকে একাত্ম করে তোলে এবং তাদেরকে বিশ্বে আদর্শিক ও সাংস্কৃতিক ভূমিকা পালনের (বর্তমানে ও ভবিষ্যতে) যোগ্য বানায়। এটাই প্রতিষ্ঠান হিসাবে পরিবারের তাৎপর্য । যদি এই প্রতিষ্ঠা দুর্বল হয়ে পড়ে অথবা ধ্বংস হয়ে যায়, তাহলে পুরো সংস্কৃতি ও সত্যতার ভবিষ্যৎ বিপন্ন হবে। পরিবারের যথার্থ উনুয়নের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে নারী। ইসলামী সমাজে একজন নারী জীবিকার সন্ধানে ছোটাছুটি করার দুর্ভোগ এবং চাকরী ও কাজের দাবি পূরণের ঝামেলা থেকে মুক্ত। এর পরিবর্তে সে নিজেকে প্রধানত পরিবারের কাজে নিয়োজিত রাখতে পারে- শুধু নিজের সন্তানদের জন্যই নয়; পরিবারের অন্তর্ু্ত সব নির্ভরশীল আত্মীয়ের জন্যও। সঙ্ভাব্য সর্বোত্তম গন্থায় পরিবার পরিচালনার ব্যাপারে নারী দায়িতৃশীল। সে এর দৈহিক, আবেগজাত, শিক্ষাগত, প্রশাসনিক ও অন্যান্য প্রয়োজনের বিষয় দেখাশুনা করে থাকে। এসব কিছু মিলিয়ে একটা জগৎ গড়ে ওঠে। এখানে রয়েছে বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও সাংগঠনিক কার্যাবলীর নেটওয়ার্ক । নারী এই 'জগং'টিকে পরিচালনা ও শাসন করে দায়িত্ব ও কর্তৃত সহকারে। ছুচার॥ ইসলামে পরিবার : কাঠামো, মূল্নীতি ও বিধান আমরা জীবন সম্পর্কে ইসলামী দৃষ্টিতঙ্গির মূল বিষয়গুলো, ইসলামে পরিবারের ভিত্তি এবং এর উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করেছি। শেষ পর্যায়ে আমরা সংক্ষপ্তভাবে ইসলামে পরিবার প্রতিষ্ঠানের কার্যাবলী, কাঠামো মূলনীতি ও বিধান সম্পর্কে আলোচনা করব। বিবাহ এবং তালাক বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান হিসাবে অপরিহার্য দেওয়ানী চুক্তি। এ ধরনের একটি চুক্তি হিসাবে অন্যান্য চুক্তির মতো এটিও একটি ভিত্তির উপরে স্থাপিত। এর বৈধতা নির্ভর করে চুকতিভুক্ত পক্ষণানোর সামর্ধের উপর। ইসলামী আইনানুসারে যা নির্ভর করে সাবানকত্্‌ পারস্পরিক সম্মতির ওপর। জনসমক্ষে বিবাহ চুক্তির ঘোষণা দেয়া অপরিহার্য। আইন চুক্তির সুনির্দিষ্ট কোনো ধরন কিংবা বিশেষ কোন ধর্মীয় অনুষ্ঠানের উপর গুরুত্ব দেয় না। অবশ্য বিশ্বের বিভিন্ন অংশের মুসলমানদের মধ্যে বিভি্ প্রথা প্রচলিত এবং সবগুলোর সাথে খাপ খাইয়ে চলার পরামর্শ দেয়া হয়। শরীয়াহ মোতাবেক বিবাহ ইজাৰ প্রস্তাব) ও কবুলের উপর নির্ভরশীল। এই প্রস্তাব ও সম্মতি পক্ষদ্য়ের মাঝে সরাসরিও হতে পারে, অথবা উভয়ের প্রতিনিধির (উকিল) দ্বারাও হতে পারে। একটি গতানুগতিক মুসলিম বিবাহে কনের সম্মতি তার প্রতিনিধি মারফত নেয়া হয়। সাধারণত একটি বিবাহ-চুক্তিতে কমপক্ষে দু'জন সাক্ষী থাকেন। আর বিবাহ উপলক্ষে আয়োজিত হয় পারিবারিক অনুষ্ান। স্বামী কর্তৃক প্রদত্ত মোহরের বিধান রয়েছে যেটি স্ত্রীকে প্রদান করতে হবে এবং তা ৪৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।