পারিবারিক কাঠামোর মাঝে অর্থনৈতিক দায়িত্রে স্বরূপ নির্ধারণ করেছে। এই দায়িত্ব কয়েক ধরনের আত্তীয় স্বজন পর্ন্ত বিনঙ। কারো ধন- সম্পদের উপর তার পিতামাতা, পিতামহ- পিতামহী এবং গিতু ও মাতৃকূলের আত্তীয় স্বজনদের অধিকার রয়েছে। একবার একজন রসূল স. কে জিজ্ঞেস করলেন, “আমার সম্পত্তি আছে কিন্তু আমার পিতার তা প্রয়োজন।' রসূল স. তদৃত্তরে বললেন, “তুমি ও তোমার সম্পত্তি সবই তোমার পিতার।' তোমাদের সন্তানগণ তোমাদের অর্জিত সর্বোত্তম বস্তুর অন্তর্ক্ত। সুতরাং তোমাদের সন্তানদের অর্জন থেকে তোমরা আহার কর।" চাচা-চাটী ও অন্যান্য আত্রীয়-স্বজনের অধিকারের গুরুত্ব সম্পর্কে হাদীস রয়েছে। কোন পরিবারের এতিমগণ নিজের সন্তান-সন্ততি বলেই গণ্য হতে হবে। বয়স্ক সদস্যগণের দেখাশ্তনা করতে হবে এবং তাদের সাথে সম্মান, দয়া ও শরদধাপূর্ণ আচরণ করতে হবে। একই ভাবে এই দায়দায়িত্ব পৌবর-প্পৌন্র পর্যন্ত বর্তায়। এমন কিস্বামী বা স্ত্রীর আত্মীয়-স্বজনের অধিকার রয়েছে ধনী আত্মীয় জনের ওপর। পরিবার ও বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো আত্মীয়তার এই বন্ধনকে সম্প্রসারিত করা এবং আত্রীয়-স্বজনকে আর্থ সামাজিক সংহতি ও গারস্পরিক সাহায্যের একটি সিস্টেমে অন্তর্ভুক্ত করা। এটা অর্থনৈতিক নিরাপত্তারই একটা গন্ধতি এবং অর্থনৈতিক আন্ত নির্ভরশীলতা একটি গুরুতৃপূর্ণ উপাদান। ইসলাম মনোসামাজিক নিরাপত্তার সিস্টেম প্রতিষ্ঠিত করেছে। পরিবারের সদস্যগণ এর মধ্যে থাকে এক্যবন্ধ।বৃদ্ধরা যান না 'বৃদ্ধ নিবাসে'। এতিমদেরকে এতিখানায় নিক্ষেপ করা হয় না। বেকার ও দরিদ্রদেরকে বেঁচে থাকার জন্য জনগণের সহায়তার ওপর নির্ভর করতে হয় নী। বরং এই সমস্যাগুলোর সবই পারিবারিক কাঠামোর আওতায় সমাধান করা হয় এমনভাবে যা৷ অধিক মানবিক এবং প্রত্যেকের মর্যাদা ও চাহিদার সাথে সামন্্র্যপূর্ণ। এতে কেবল অর্থনৈতিক বঞ্চনার প্রতিকার হয় না; আবেগজজাত চাহিদাও পূরণ করা হয়। ট. পরিবারের সামাজিক ভূমিকা বছবিবাহ সম্পর্কে আল কুরআনের বিধান অত্যন্ত স্পষ্ট। সীমিত বহুবিবাহ ইসলাম অনুমোদিত যেহেতু ইসলাম বাস্তবসম্মত ধর্ম এবং এটা রক্ত-মাংসের সমন্বয়ে গড়া মানুষের জন্য। এমন পরিস্থিতি হতে গারে যেখানে বাধ্যতামূলক একমাত্র বিবাহ নৈতিক ও সামাজিক অসামন্রস্য এবং ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। যৌন আবেগ সকল মানুষের ক্ষেত্রে এক রকম নয় কিংবা তা নিয়নত্পৈর সামর্থ নকলের একই রকম নয়। আর একাধিক কারণেই একজন মানুষ এমনি একটি পরিস্থিতির সম্মুখীন হতে পারে যে, তাকে দ্বিতীয় বিবাহ করতে হবে নতুবা পাগকর্ম করতে হবে। এসকল ক্ষেত্রে বহু বিবাহ অনুমোদিত। একইভাবে, আরো সৃষ্পষ্ট পারিবারিক ও সামাজিক পরিস্থিতির উদ্ভুব ঘটতে পারে। একটি সামাজিক উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। এন অনেক সময় আসে, বিশেষত যুদ্ধ পরবর্তীকালে যখন সমাজে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে ষায়। এমনি ক্ষেত্রে কিছু মহিলাকে চিরকুমারী থাকতে হয়, নতুবা পাপে লিগ হতে হবে, অথবা তারা বহু বিবাহের মাধ্যমে পরিবার ব্যবস্থায় শামিল হতে পারে। ইসলাম তাদেরকে পারিবারিক কাঠামোর আওতায় নিয়ে আসা উত্তম মনে করে। এসব কিছু ইঙ্গিত দেয়, বিবাহ সামাজিক অসঙ্গতি দূরীকরণেরও মাধ্যম। ৪৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।