গরহেজগার নারীদেরকে প্রাপ্য অংশ দিয়ে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাস করবে- মর্যাদার সাথে, অনৈতিকভাবে নয়, অবাধ ভালোবাসা নয়'। (আল কুরআন ৫:৫) গ. মানসিক স্তিতিশীলতা ও ম্নেহ-ভালোবাসা বিবাহের আরো একটি উদেশ্য হলো মানসিক, আবেগগত আতিক সাহচর্য। পরিবার তার সকল সদস্যের মাঝে, বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্ক শুধুমাত্র প্রায়োগিক সম্পর্ক নয়, বরং এটি আত্মিক সম্পর্ক সৃষ্ট করে এবং দয়া-মায়া, স্নেহ, ভালোবাসা, পারস্পরিক বিশ্বাস, আত্ম ত্যাগ, সান্্ননা ও বিপদাপদে সাহায্যের ধারা অব্যাহত রাখে। সবচেয়ে ভালো দিকগুলো এসব সম্পর্কের বিকাশের মাধ্যমে গ্রকাশিত হয়। নারী- পুরুষের মধ্যে যা আত্মিকভাবে সম্ভাবনাময়, তা বাস্তবরূপ পায় এবং সদগুণাবলী বিকশিত হয় কেবল পরিবারের প্রেক্ষাপটে। বৈবাহিক সাহচর্ধে উভয় অংশীদার ক্রমবর্ধমান পরিপূর্ণতা সন্ধান করে থাকে। দায়, ত্যাগ তিতিক্ষা, সহিষ্ণুতা জন্ম নেয় এবং এসব গুণ চরিত্রের অংশ হয়ে দীড়ায়। মানব ব্যক্তিত্ের উন্নয়ন ও পূর্ণতার জন্য পরিবার সর্বাধিক অনুকূল পরিবেশ যোগায়। সে কারণ রসূল স. বলেছেন, এই পৃথিবীতে বাড়ী হচ্ছে সর্বোৎকৃষ্ট জায়গা।' রিবাহ ও পরিবারের এই ভূমিকার ব্যাপারটিকে বিভিন্ন ভাবে গুরুত্ব দেয়া হয়েছে পবিত্র কুরআনুল কারীমে। বলা হয়েছে- 'এবং তীর অন্যতম নিদর্শন হলো, তিনি তোমাদের জন্য সৃষ্ট করেছেন স্বামী বাসত্রী তোমাদের মধ্য থেকে, যাতে তোমরা তাদের ওপর নির্ভর করতে পার (লাভ করতে পার শান্তি ও স্বস্তি) এবং তিনি তোমাদের দু'জনের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।' (আল কুরআন ৩০:২১) অন্য এক জায়গায় স্বামী-স্ত্রীর মধ্যকার এই সম্পর্ককে বর্ণনা করা হয়েছে শরীরের সাথে পোষাকের সম্পর্ক হিসাবে। “তারা তোমাদের পোষাক স্বরূপ আর তোমরাও তাদের পোষাক স্বরূপ।' (জাল কুরআন ২:১৮৭) স্বামী-স্ত্রীর অভিন্নতা, একতু এবং আইনগত সমতার চেয়েও অনেক বেশি, অত্যন্ত উচিত পর্যায়ের এমন কিছুর উপর এখানে গুরুত্ব দেয়া হচ্ছে। স্বামী ও স্ত্রীকে একে অপরের গোষাকরূপে অভিহিত করা হয়েছে। একজনকে পোষাক, অন্যজনকে দেহ রূপে অভিহিত করা হয়নি। পোষাক হচ্ছে এমন কিছু যা মানব শরীরের সর্বাধিক নিকটবর্তী বাহ্যিক জগতের এমন একটি অংশ যা আমাদের সীর অংশে পরিণত হয়। ঠিক একই ধরনের নৈকট্য বিদ্যমান স্বামী-স্ত্রীর মাঝে। পোষাক হচ্ছে এমন জিনিষ যা শরীরকে ঢেকে দেয় এবং তাকে রক্ষা করে। দম্পতিগণ একে অপরের সংরক্ষক ও অভিভাবক। পোষাক এর পরিধানকারীর সৌন্দর্য বর্ধন করে। পোষাক ছাড়া নিজেকে অসম্পূর্ণ বলে মনে হয়। স্বামী-স্ত্রী একে অপরকে পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ করে এবং একে অন্যের সৌন্দর্য বর্ধন করে। এই সম্পর্ক নৈতিকতাকেও সংরক্ষণ করে এবং এই 'ঢাল' ছাড়া মানুষ অবৈধ সম্পর্কের বিপদে পড়তে পারে। এই সকল বিষয়কে সংক্ষেপে একটি মাত্র সুস্পষ্ট বাক্যে বলা হয়, “তোমরা একে অপরের আচ্ছাদন স্বরূপ' । | ঘ. সামাজিকীকরণ এবং মূল্যবোধের সাথে পরিচয় ঘটানো এর বেশি গুরুত্বপূর্ণ অংশটি ছাড়া সন্তানাদির লালন-পালন অসম্পূর্ণ থেকে যায়। সেটি হলো, তাদের শিক্ষা, চরিত্রগঠন এবং ধর্ম ও সংস্কৃতির সাথে পরিচিত করে তোলা । আর এই কারণেই পারিবারিক যু নেয়া একটি পূর্ণকালীন কাজ। অন্য কোন প্রতিষ্ঠান কিংবা কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবেও এ দায়িতু পালন করতে পারে না। 5৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।