ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইলাহী ব্যবস্থাপনায় অনুধাণিত প্রতিষ্ঠান পরিবার হচ্ছে ইলাহী ব্যবস্থাপনায় অনুপ্রাণিত প্রতিষ্ঠান। এটা দীর্ঘকাল মহৎ পরীক্ষা নিরীক্ষা ও ভুল- ক্রটির মধ্য দিয়ে উদ্ভুত নয়। এটি এমন একটি প্রতিষ্ঠান যা মানুষ সৃষ্টির সাথে সাথেই অত্িত্ব লাভ করেছে। মানবজাতি পরিবারের সৃষ্টি। পরিবার মানব জাতির সৃষ্টি নয়। 'মানবমন্ডলী, আল্লাহর প্রতি তোমাদের দায়িতৃ অম্পর্কে সচেতন হও যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সত্রীকে। আর এই দু'জন থেকে সৃজন ও বিন্ৃত করেছেন বহ নরনারী; আল্লাহর গ্রতি তোমাদের দায়িত্রে ব্যাপারে মনোযোগী হও। যার নামে তোমরা একে অন্যের প্রতি এবং জ্ঞাতি বন্ধনের প্রতি আবেদন জানাও। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন।' (আল কুরআন ৪:১) অন্য এক জায়গায় নরনারীর সৃষ্টি এবং প্রশান্তি ভালোবাসা, দয়া, মায়া- মমতাপূর্ণ, বৈবাহিক সম্পর্ককে - আল্লাহ্‌র নিদর্শনরূপে বর্ণনা করা হয়েছে। (আল কুরআন ৩০:২১) বিবাহ ও পরিবার প্রতিষ্ঠানকে “রসূল স. এর পদ্ধতি' হিসাবে প্রশংসা করা হয়েছে। (আল কুরআন ১৩:৩৮) এবং রসূল স. বলেন, 'বিবাহ আমার ুন্না'র অংশ, যে আমার গথ থেকে গালিয়ে যায়, সে আমার দলভুক্ত নয়।' (ইবনে মাজাহ, নিকাহ অধ্যায়) সামাজিক চুক্তি যদিও বিবাহ একটি ্বগগীয় আদেশ প্রতিষ্ঠান, প্রত্যেকটি বিবাহের প্রকৃতি হচ্ছে এটা একটি চুক্তি। 'নিকাহ' শব্দটি কুরআন-হাদীসে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হচ্ছে আকদ, যার মানে হলো চুক্তি। পবিত্র কুরআনুল কারীমে বিবাহকে বিশেষভাবে 'মিছাকান গালিযা' হিসাবে অভিহিত করা হয়েছে যার অর্থ হচ্ছে একটি সুদৃঢ় চুক্তি (আল কুরআন ৪:২১)। উত্তররাধিকার সূত্রে নারীর মালিক হওয়ার ইসলাম-পূর্ব ্রথাকে নিষিদ্ধ করা হয়েছে (আল কুরআন ৪:১৯)। ইসলামের বৈধ বিবাহের জন্য স্বামী ও স্ত্রী উতয়ের সম্মতি একটি সুস্পষ্ট শর্ত। (বুখারী শরীফ কিতাবুন নিকাহ ও আল কুরআন ২:২৩২) ঈমান ও পরিবার ঈমান পরিবার প্রতিষ্ঠানের মূলভিত্তি। একজন মুসলিম একজন অমুসলিমকে বিবাহ করতে পারে না। (আল কুরআন ২:২২১) বিবাহ হবে দু'জন অংশীদারের মাঝে যারা জীবন ও নৈতিকতা সম্পর্কে অভিন্ন দৃষ্টিভঙ্গি গোষণ করে এবং এটা করে আল্লাহর প্রতিনিধি হিসাবে দায়িত পালনের জন্য। প্রকৃত পক্ষে গুরুতৃসহকারে এটা বলা হচ্ছে যে, বিয়ের ব্যাপারে একটি দিক নির্দেশক মূলনীতি হবে, মন্দ পুরুষের জন্য মন্দ মহিলা আর মন্দ মহিলার জন্য মন্দ পুরুষ; ভালো পুরুষের জন্য ভালো মহিলা এবং ভালো মহিলার জন্য ভালো পুরুষ (আল কুরআন ২৬:২৬)। অবৈধ যৌন সংসর্গকারী ব্যক্তি অবৈধ যৌনসংসর্গকারী মহিলা ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না (আল কুরআন ২৪:৩)। ঈমান পারিবারিক সম্পর্কের পুরো সিস্টেমের মধ্যে গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। একজন পিতা কিংবা পুত্র একজন অমুসলিম পিতা৷ কিংবা পুত্রের নিকট হতে উত্তরাধিকার লাভ করতে পারে না। উইল করতে পারে না অমুসলিম পুত্র বা পিতাকে। একইভাবে, যদি স্বামী-স্ত্রীর একজন ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে বিবাহের চুক্তিটি বাতিল হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে, বিবাহ শুধু যৌন সম্পর্কের একটি বিষয় নয়। এটি একটি মৌলিক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। ইসলামী আইন ও বিচার ৪১ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।