এবং অন্য যে কোন কিছুর চেয়ে উত্তম এবং তারা আল্লাহর সন্তষ্টি লাভ করবে, সেটিই হচ্ছে চূড়ান্ত বিজয়। (আল কুরআন ১৬:৭১-৭২) যারা ভালো কাজ করবে নারী কিংবা পুরুষ নির্বিশেষে এবং যারা ঈমানদার, আমরা নিশ্চিতভাবে তাদেরকে দেবো উত্তম জীবন; এবং নিশ্চিতভাবেই আমরা তাদেরকে পুরস্কার দেব শ্রেষ্ঠ কাজগুলোর জন্য'। (আল কুরআন ১৬:৯৮) যেসব পুরুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং যে সব নারী আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, যেসব পুরুষ ঈমান এনেছে এবং যে সব নারী ঈমান এনেছে, যে সব পুরুষ আনুগত্য করে এবং যেসব নারী আনুগত্য করে এবং যেসব পুরুষ (সৎ কাজের ক্ষেত্রে) অধ্যবসায়ী ও যেসব নারী অধ্যবসায়ী, এবং যেসব পুরুষ বিনয়ী ও যেসব নারী বিনয়ী এবং যেসব পুরুষ দান করে ও যেসব নারী দান করে এবং যেসব পুরুষ : রোযা রাখে ও যেসব নারী রোযা রাখে এবং যেসব পুরুষ সংযম পালন করে ও যেসব নারী সংযত হয়ে চলে এবং যেসব পুরুষ আল্লাহকে বেশি স্মরণ করে ও যেসব নারী স্মরণ করে- আল্লাহ্ তাদের ক্ষমা করবেন ও বড় পুরস্কার দেবেন'। (আল কুরআন ২:২০৮) এভাবেই কুরআনে নারী-পুরুষের আদর্শ এবং বিচারের দিনের মাপকাঠির বানা দেয়া হয়েছে। এর দ্বারা বোঝা যায়, আল্লাহর প্রতিনিধিরূপে তাদের কাছ থেকে কী ্ত্যাশিত। এই দুনিয়ায় তাদের মানবিক ভূমিকার সমতার ভিত্তিও স্থাপিত হয়েছে এর মাধ্যমে । ও. একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম জীবনের সকল স্তরে আল্লাহ্র সার্বভৌমতৃকে নিশ্চিত করে। ইসলাম তপস্যাবাদ, সন্যাসবাদ এবং জীবনকে অন্বীকারকারী ও ধ্বংসকারী বিশ্বাস ও ধ্যানধারণার বিরোধী । ইসলাম জীবন-স্বীকৃতি এবং জীবনের পরিপূর্ণতার সপক্ষে। ইসলাম জীবনকে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ, পবিত্র ও অপবিত্র ইত্যাকার বিভক্তির সম্পূর্ণ বিরোধিতা করে। মানুষকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার আমন্ত্রণ জ্ঞাপন করে। ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ হিসাবে জীবনকে বিভক্ত করাকে সঠিক পথ থেকে ব্ছ্যুতি বলে মনে করে। (আল কুরআন ২:২০৮) ইসলাম হলো জীবন ও বাস্তবতার একটি সমন্বিত রূপ ইসলামের শিক্ষা জীবনের সকল ক্ষেত্র প্রতিফলিত। আত্মিক ও বস্তুগত, ব্যক্তিগত ও সামাজিক, শিক্ষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক, জাতীয়-আন্তর্জাতিক সকল ক্ষেত্রে। ইসলামের শিক্ষা আত্মার খোরাক যোগায় এবং আইন ও মামাজিক প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করে। অনন্যতা হলো পুরো জীবনকে আত্তিকভাবে উন্নত করা। প্রতিটি কাজ তা নামায রোযাই হোক, অর্থনৈতিক লেনদেন, যৌন সম্পর্ক, কূটনৈতিক আদান-প্রদান, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার সাথে সং্িষ্ট হোক- সবকিছুই ধর্মীয় কাজ বলে গণ্য হবে যদি এসব কিছু হয় আল্লাহর আনুগত্যের মাধ্যমে এবং সেই মূল্যবোধের নীতিসমূহের ভিত্তিতে যা আল্লাহ্ কর্তৃক নির্ধারিত। এবং এগুলো তখনই অধর্মীয় বলে গণ্য হবে যদি তার বিপরীত হয়ে থাকে। অর্থনীতি, রাজনীতি, আইন, যৌনবিষয় ও সামাজিক প্রথা মানুষের ধর্মীয় আচরণের অংশ। জীবনের কাছে পরিপূর্ণ রূপ এবং একে পরিচালিত করতে একই নিয়মনীতি অনুশাসন মান্য করতে হবে। সে ক্ষেত্রে শরীয়াহ হচ্ছে ইসলামিক অনুশাসন যা জীবনকে সম্পূর্ণ রূপে পরিচালিত করে। হযরত মুহাম্মদ স. এর উদাহরণ হচ্ছে এমন এক মডেল যা একজন মুসলমান অনুসরণ করার চেষ্টা করে। সে জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তিগত জীবন থেকে সামাজিক একজন মানুষ, পুত্র, স্বামী, পিতা, ধর্ম প্রচারক, শিক্ষক, ব্যবসায়ী, রাষ্ট্রনায়ক, সেনাপতি, শান্তির জন্য আলোচনাকারী কিংবা একজন বিচারক অথবা রাষ্ট্র ইসলামী আইন ও বিচার ৩৯ ///.10907079071.001
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।