ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ঘ). মানব প্রকৃতি বিশুদ্ধ। মানুষকে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে (আল কুরআন ৯৫:৪)। নারী ও পুরুষকে একই ধরনের উপাদান থেকে তৈরি করা হয়েছে। প্রত্যেকেই জনুগ্রহণ করে খাঁটি ও নিষ্পাপ অবস্থায়। সফলতা কিংবা ব্যর্থতা নির্ভর করে সম্পূর্ণরূপে প্রত্যেকের নিজস্ব বিশ্বীস ও আচরণের ওপর। (জাল কুরআন ৯৫:৫-৬ ও ১০৩:২-৩) কেউ অন্যের কাজের জন্য দায়ী হবে না। (আল কুরআন ৬:১৬৫) ও), মানুষকে পছন্দের স্বাধীনতা প্রদান করা হয়েছে। তাকে বাস্তবতা গ্রহণ করা কিংবা না করার ্বাধীনত প্রদান করা হয়েছে। মানুষ ভার কৃতকর্মের জন্য দায়ী। কিন্ত এই স্বাধীনতা থেকে সে কখনও বঞ্চিত হবে না যদি সে কোন ভুল করে কিংবা তার স্বাধীনতার অপব্যবহার করে, তবুও না। মানব প্রকৃতির অনন্যতা মনোসামাজিক ইচ্ছাশক্তিতে নিহিত। মানুষের সম্ভাবনার মূল উত্ম এটাই। সর্বোচ্চ শিখরে উন্নীত কিংবা সর্বনিয় স্তরে পতিত যোগ্যতা (বা অযোগ্যতা) সৃষ্টি করে এটাই। চ), স্বাধীনতার অপব্যবহারের ফলে জীবনব্যাগী বিপদের সম্মুখীন হতে হয় । শয়তানের চ্যালেঞ্জের শেষ নেই। শয়তানের এই চ্যালেঞ্জ হতে মানুষকে রক্কা করার জন্য আসমানী দিকনির্দেশনা রয়েছে। আদম-হাওয়ার পরীক্ষা থেকে একদিকে তাদের সং প্রকৃতি, অন্যদিকে ভুল করার সমূহ আশংকা প্রকাশ গায়। এর দ্বারা প্রমাণিত হয় মানুষের জন্য আল্লাহর পথ নির্দেশনার প্রয়োজন। ছ), মানুষ ভুল থেকে সম্পূর্ণ রূপে সুরক্ষিত নয়। এটা পছন্দের স্বাধীনতার পরিগন্থী। মানুষ তুল করতে পারে। তার প্রায়শ্চিত্ত নিহিত রয়েছে সেই ভুবটির উপলব্ধি, এজন্য অনুশোচনা এবং সঠিকপথে ফিরে আসার মাঝে। প্রতিনিধিত্ব বা খিলাফত থেকে এটা স্পষ্ট, আল্লাহ ইচ্ছা করে মানুষ সৃষ্টি করেছেন এবং এটা আকশ্মিক কোন ব্যাপার নয়। মানুষকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিকুলের অন্য সবকিছুকেই মানুষের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষের পার্থিব কর্মজীবনের সূচনা হয় একটি মিশনের সচেতনতাসহ, অন্ধকারে হাতড়িয়ে নয়। আল্লাহর পক্ষ থেকে অহীর মাধ্যমে তার সামনে আদর্শ স্থাপন করা হয়েছে। সফলতার মাপকাঠিকে বর্ণনা করা হয়েছে স্পষ্টভাবে। সঠিক পথের নির্দেশিকাগুলো প্রকাশ্যে তুলে ধরা হয়েছে। গৃথিবীতে মানুষের জীবন একটি গরীক্ষা। এটি সীমিত সময়ের জন্য। এই সং্ষিপ্ত জীবনের পরিসমা্তি ঘটবে একটি চিরন্তন জীবনের মাধ্যমে যেখানে মানুষ ইহজীবনের কর্মকান্ডের ফলাফল ভোগ করবে। ইহকালের পরীক্ষায় নারী ও পুরুষ সমান অংশীদার। সেভাবেই ডাদের বিচার কর! হবে। কেউ একে অপরের ছায়া নয় বরং উভয়ে পরম্পরের সক্রিয় সহযোগী । কুরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে, নারী-পুরুষ প্রত্যেকে প্রাপ্য লাভ করবে যার জন্য তারা সংঘাম করে। তাদের সাফল্যের চূড়ান্ত মাপকাঠি একই। ঈমানদার নর-নারীগণ একে অপরের বন্ধু, একে অপরকে রক্ষা করে ভালো কাজের আদেশ দান করে, মন্দ কাজে বিরত থাকার নির্দেশ দেয়। তাঁরা নামায আদায় করে, যাকাত প্রদান করে। তারা আল্লাহ ও তীর বার্তাবাহককে মান্য করে। এটা তাদের জন্যই যাদের প্রতি আল্লাহর রহমত রয়েছে। নিশ্চিতভাবে আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞানী। আল্লাহ্‌ নারী ও পুরুষ নির্বিশেষে বিশ্বাসীদের সবার কাছে প্রতিজ্ঞা করেছেন বাগানসমূহের যার তলদেশে স্লোতম্থিনী প্রবাহিত; অনন্তকাল ভারা সেখানে অবস্থান করবে; উত্তম আবাসস্থল বেহেশতের বাগানে, ৩৮ ইসলামী আইন ও বিচান্র ///.10907079071.001

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।