ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছেন যার নাম ইসলাম। মানুষ পূর্ববর্তী নবী ও রসূলগণের শিক্ষা ও আদর্শগুলোকে সংরক্ষণ করে নি। আর এটিই হলো মানুষের ব্যর্থতা । তাই মৃহাম্মদ স. এসেছেন সেই মূলবাণী তুলে ধরতে, এটাকে প্রকৃত রূপে উপস্থাপন এবং তাকে এমন ভাবে সংরক্ষণের জন্য যাতে আল্লাহর বাণী আর মানুষের কথার সাথে মিশ্রিত হয়ে বিভ্রান্তির জন্ম দেবে না। ২. মানুষের প্রতিনিধতু তাওহীদ. যদি ইসলামের আদর্শিক ভিত্তি হয়, তাহলে মানুষের প্রতিনিধিত্ের (খিলাফাহ) ধারণা ইসলামী জীবন পরিকল্পনাই কার্যক্রমের কাঠামো তৈরি করে। আদম-হাওয়ার কথা প্রায় মকল ধর্মীয় এবং প্রধান প্রধান সাংস্কৃতিক এতিহ্য পাওয়া যায়। কিন্তু এসব বর্ণনায় বাস্তবতা ও কল্পনা পরস্পরের সাথে মিশ্লিত। আল কুরআনে যেভাবে ঘটনাটি বর্ণিত, তা ইসলামের বিশৃদৃ্ট উপলবি করার ক্ষেত্রে খুবই গুরুত্পূর্ণ। কুরআনের বর্ণনার রূপরেখা নিম্নরূপ ঃ আল্লাহ্‌ পৃথিবীতে একজন খলীফা (প্রতিনিধি) পাঠানোর ইচ্ছা পোষণ করেন। তিনি আদাম ও হাওয়াকে একই বন্ত থেকে সৃষ্টি করেন। তারা প্রতিনিধিত্ের ভূমিকা পালনের জন্য নির্ধারিত ছিলেন। এই ভূমিকা সৃচারুরূগে সম্পাদনের জন্য তাদেরকে বস্তসমূহ্র জান প্রদান করা হয়েছিল। তখন তারা একটি পরীক্ষার সম্মুখীন হলেন এবং একটি নির্দিষ্ট গাছের নিকটবর্তী না হওয়ার জন্য আদিষ্ট হলেন। তীরা শয়তানের দুষ্ট বুদ্ধির ফীদে পা দিলেন এবং পাপ করে ফেললেন। কিন্তু পাপ করার পর তীরা এই ভুলের জন্য অনুতপ্ত হলেন, আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করলেন এবং ক্ষমা পেলেন। এরপর তাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হলো আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহর পক্ষ থেকে পধনির্দেশনা দেয়ার প্রতি্ণতি এবং এর অনুসরণকারীদের সাফল্যের নিশ্চয়তা তাদেরকে দেয়া হলো। আদম ছিলেন প্রথম মানব যিনি.এই পথ নির্দেশনা লাভ করেছিলেন এবং বংশধরদের কাছে এটা প্রচার করেছিলেন। এর থেকে খুব গুরুতুপূর্ণ কিছু উপসংহারে উপনীত হওয়া যায় : ক), মানুষের পতনের প্রতীকরগপী “আদমের পতন'- এর কোন তত্বে ইসলাম বিশ্বাস করে না। আসলে সে অর্থে ঘটেনি কোন 'পতন'। পৃথিবীতে খলীফা বা প্রতিনিধি হিসাবে দায়িতু পালনের জন্য মানুষ সৃষ্টি করা হয়েছিল। মানুষ পৃথিবীতে এসেছে সে মিশন পূর্ণ করতেই। এর অর্থ, নতুন দায়িত্ব পালনের জন্য মানুষের উত্থান ঘটেছে, পতন নয়। খ), প্রতিনিধিত্বের ভূমিকা ও মর্যাদা মানুষকে প্রদান করা হয়েছে। নারী-পুরুষ উভয়ের উপর সমানভাবে এটা বর্তায়। এর মাধ্যমে মানবসত্তা এবং পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসাবে নারী ও * পুরুষের অপরিহার্য সমতার তি্তি স্থাপিত হয় সমাজে তাদের ভিন্ন ভিন্ন ভূমিকা সব্ও। গ). ইসলাম এই ধারণা সমর্থন করে না যে, নারী (হাওয়া যেমন আদম কে) পাপ ও অবাধ্যতার দিকে পরিচালিত করে। কুরআনের ভাষ্য অনুযায়ী শয়তান আদম ও হাওয়ার “সেখান থেকে বিচ্যুত হবার কারণ ঘটিয়েছিল।' তীরা উভয়েই উক্ত কাজটির জন্য দায়ী ছিলেন। উভয়ে অনুশোচনা করেছিলেন সীমালংঘনের দরুণ এবং উভয়ে কষমাপরাণ্ত হয়েছিলেন। তীরা পৃথিবীতে এসেছিলেন কোন ধরনের পাপের কালিমা ছাড়া। ইসলামী আইন ও বিচার ৩৭ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।