তিনি ভালো বলেছেন বা সমর্থন করেছেন। এ ধরনের কাজ আসলে তার অনুমোদিত বলে ধরে নেয়া হয়। প্রথমটির ব্যাপারে বলা যায়, নবী সাল্লাললাহ আলাইহি ওয়া সাল্লাম তার একদল সাহাবাকে বনু কুরাইযার দিকে গাঠিয়ে দিয়ে বললেন, 'তোমাদের কেউ যেন বনু কুরাইযাতে না পৌছে আসরের নামায না পড়ে।' এতে কেউ কেউ ভাবলেন, এ নিষেধাজ্ঞা শাব্দিক অর্থেই দেয়া হয়েছে। ফলে তীরা বনু কুরাইযায় পৌছুতে মাগরিব হয়ে যাওয়ার কারণে মাগরিবের পরে আসরের নামায পড়েন। আবার কেউ কেউ ভাবলেন, এখানে আসল উদ্দেশ্য হচ্ছে, সাহাবাগণের দ্রুত চলা, যাতে আসরের ওয়াক্ত শেষ হবার আগে বনু কুরাইযায় পৌছুনো যায়। ফলে তারা পথে আসরের নামায পড়ে নেন। বনু কুরাইযার যুদ্ধের সময় আসরের নামাযের ব্যাপারে সাহাবাগণের এ ইজতিহাদ নবী সাল্লাল্লাহ আলাইহি, ওয়া সাল্লামের কাছে পৌছুলে তিনি নিরব থাকেন, কোনোটার প্রতিবাদ করেননি। এভাবে তিনি উভয় দলের ইজতিহাদকে অনুমোদন দান করেন।১১৫ দবিতীয়টির ব্যাপারে হাদীসে বর্ণিত হয়েছে যে, খালেদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু আনহু গোসাপের গোশৃত খেয়েছিলেন। নবী সারলাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে তা বলা ইলো। অথচ তিনি তা খাননি। জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, তাহলে কি গোসাপের গোশৃত খাওয়া হারাম হে আল্লাহর রসূল? জবাব দিলেন ঃ 'না, হারাম নয়। তবে আমার এলাকায় তা পাওয়া যায় না। আমি তা অপছন্দ করি।'১১৬ উসূলবিদগণ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যেসব কথা ও কাজ অনুমোদনের সাহায্যে শরীয়তের বিধান প্রমাণিত হয় সেগুলোর সাথে একে বেঁধে দিয়েছেন। সূন্নাতের এ অর্থটি আমাদেরও উদেশ্য। প্রামাণিক ক্ষমতা 'লেম সমাজে সর্বসম্মতভাবে সৃন্াত প্রামাণিক ক্ষমতা সম্পন্ন হিসাবে স্বীকৃত, যদিও তা 'ববরে আহাদ হয়। আল্লাহ বলেন, 'সে কোনো মনগড়।৷ কথা বলে না। এটা তো অহী ছাড়া আর কিছুই নয়।'১১৭ তিনি আরো লিন, 'রমূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করে৷ এবং যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে থাকো।'১১৮ তিনি আরো বলেন, 'তোমাদের জন্য রয়েছে আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ।১১৯ রসূল স. তীর প্রতিনিধিদেরকে বিভিন্ন এলাকায় ও দেশে এককভাবে পাঠিয়েছিলেন শরীয়তের প্রচার করার জন্য। সুন্নাতের ওপর আমল করা ওয়াজিব এর দলীল এর মধ্যে পাওয়া যায় যদিও তা 'খবরে আহাদ' হয়। নবী সাল্লান্াহ আলাইহি ওয়া সাল্লামের জামানায় তীর অসাক্ষাতে সাহাবাগণ এর ওপর আমল করেছেন এবং তিনি তা অনুমোদন করেছেন, আর তা ছিল “খবরে ওয়াহিদ'। তীর ইন্তিকালের পর সাহাবাগণ এর ওপর আমল করার ব্যাপারে একমত হয়ে গেছেন তবে এ ব্যাপারে বিভিন্ন পদ্ধতিতে তাদের প্রতিবাদণ্ডলোও প্রমাণিত হয়েছে। তাদের-এই একমত্য এমন চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছে যাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। সহী হাদীস ও সীরাতের কিতাবগুলো গভীরভাবে অধ্যয়ন করলে কুরআন যে সব বিষয় সরক্ষিপ্তাকারে বর্ণনা করেছে সেগুলোর বিস্তারিত বিবরণ জানা যায়।১২০ ইবনে কাইয়েম বলেন, মুখমিনরা আল্লাহর অনুমতি ছাড়া কোনো পথে অগ্রসর হবে না, এটাকে যখন আল্লাহ ঈমানের অপরিহার্য শর্তের অস্তরত্ুক্ত করেছেন তখন তাদের জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে, তারা তার অনুমতি ছাড়া কোন! কথা বাঁ তাত্বিক মতবাদের অনুগরণ করবে না। এটাই হবে তাদের জন্য অপরিহার্য শর্ত। তিনি যে হুকুম দিয়েছেন তার অন্তস্থিত অর্থ ও ইংগিত থেকে যে হুকুম বুঝা যায় সেটিই তার হুকুম।১২১ হাদীসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের রে কুরআন ও সুন্নাহ থেকে দলীল গ্রহণ করার ধারা এগিয়ে চলে। নবী বলেছেন, “তোমাদের মধ্যে আমি দুটো জিনিস ইন্সলামী আইন ও বিচার ৩১ ///.1090709091.001)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।