সমস্ত 'খবরে ওয়াহিদ' ও 'মুভীওয়াতির'* হাদীসও এগুলোর প্রতি আরোপিত হয়, যদি তাদের দিক নির্দেশনা অনুমান লব্ধ না হয়। এর অন্তরতুক্ত নবী সাললাল্াহ আলাইহি ওয়া সাল্লায়ের এ বাণীও £ “কোনো ক্ষতি এবং কোনো অনিষ্ট করা যাবে না।" অবশ্যই তা মূল ও চূড়ান্ত অর্থের অন্তরতু্ত। কারণ নিয়ম কানুন শরীয়তের সকল বিষয়ের ক্ষেত্রেও ছোটখাটো ক্ষতি ও অনিের বিস্তার রোধ করা হয়েছে। যেমন জীবন, ধন সম্পদ ও বস্তুর মধ্যে তার বিস্তার এবং সাধারণভাবে জুলুম প্রতিরোধ করা। এমন প্রত্যেকটি জিনিস য৷ থেকে ক্ষতি ও অনিষ্ট বুঝায় তা থেকে বাচা নিসন্দেহে শরীয়তের সাধারণ লক্ষ । যখন তা অকাট্য ও চূড়ান্ত অর্থের দিকে প্রত্যাবর্তিত হয় না তখন অবশ্যই সেখানে সুনিশ্চিত হওয়ার বিষয়টি অবশ্যন্তাবী হতে হবে। সেক্ষেত্রে সাধারণভাবে কোনো৷ কথা আরোপ করা সঠিক হবে না । এটি দুই প্রকরি। এর এক প্রকার অর্থ মূলের বিরোধী এবং অন্য প্রকারটি মূলের বিরোধীও নয় আবার অনুক্লও নয়। প্রথম প্রকারটি হচ্ছে অনুমানসিদ্ধ এবং তা মূল অকাট্য অর্থের বিরোধী এবং অন্য কোনো মূল অকাট্য অর্থ তার সাক্ষও দেয় না। এটি সর্বসম্মতিক্রমে প্রত্যাধ্যাত। কারণ এটি শরীয়তের মূলনীতির বিরোধী। এ ধরনের প্রত্যেকটি অর্থ নির্ভরযোগ্য ও অধনহণযোগ্য। তবে কখনো এর উপযোগী দৃষ্টন্তও দেয়া হয়, যা অত্যন্ত বিরল। যেমন স্ত্রীকে 'যিহার'% করার কাফ্ফারা হিসাবে পরপর দু মাস রোযা রাখী ওয়াজিব তবে যার দাসমুক্তির সামর্থ নেই একমাত্র তার জন্যই রোযা রাখার প্রশ্ন আসে। ১০৬ প্রথম দলীল ? আল কিতাব উসৃলবিদ ও ফকীহগণের পরিভাষায় এটি হচ্ছে কুরআন। কুরআন আল্লাহর সুস্পষ্ট বাণী, তার মৃথ্য প্রমাণ ও অকাট্য যুক্তি। তার সামনে ও পেছন থেকে কোনো বাতিলের অনুপ্রবেশ সম্ভব নয়। কুরআনই শরীয়তের ূর্ণাংগ বিধান, দীনের মূলনীতি ও মিল্লাতের স্তনভ। এটিই জ্ঞানের উৎস মূল, রিসালাতের নিদর্শন এবং দৃষ্টি ও প্রাণের আলো। কুরআনই আল্লাহর এমন একটি পদ্ধতি যে পদ্ধতি অবলম্বন করা ছাড়া নাজাতের আর কোনো পথ নেই এবং যে তার বিরোধিতা করে এমন কোনো কিছুর সাথে সে জড়িত থাকে না। কুরআনের সাহায্যে যে হুকুম দেয় সে ইনসাফ প্রতিষ্ঠা করে এবং কুরআনের সাহায্যে যে কথা বলে সে মত্য কথা বলে। যে ব্যক্তি কুরআনের বাইরে থেকে হেদায়াত লাভ করতে চায় সে সত্য-সরল গথ হারিয়ে ফেলে। যে ব্যক্তি তার হেদায়াতের অনুসারী হয় মে কখনো পথ হারায় না এবং দুঃখ কষ্টও পায় না আর যে ব্যক্তি তার থেকে বিমুখ হয় তার জীবন যাপন হয় সংকুচিত। কুরআন অপ্রতিদ্বী বাগী ও যুক্তিবাদী। জিন ও মানব জাতিকে সে চ্যালেঞ্জ দিয়েছে তার অনুরাগ আর একটি কিতাব আনার জন্য। যদি মানুষ ও জিন সমবেত হয়ে যায় এবং তারা পরস্পরকে সাহায্য করে তাহলেও তারা তা করতে সক্ষম হবে না। যেমন কবি বলেন ঃ * যে সহী হাদীসের বর্না পরম্পরায় এত্যেক যুগে এত অধিক বরর্নাকারীর সংষ্যা পাওয়া যায় এবং তারা এত বিভ্ন্ স্থানের হয় যে তাদের পক্ষে একত্র সমবেত হয়ে একটি হাদীস তৈরি করা সম্ভব নয়, তাকে মুতাওয়াতির হাদীস বলে । মুতাওয়াতির হাদীস ছারা ইলমে ইয়াকীন তথা এমন প্রত্যয়লক জ্ঞান ও বিশ্বাস লাভ করা যায়, যা সকল একার সংশয়-সন্দেহের উর্ধে ।_অনুবাদক % হিহার অর্থ পিঠ । জাহেলী যুগে আরব সমাজে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলতো, “তুমি আমার জন্য আমার মায়ের পিঠ যেমন” তাহলে তার স্ত্রী তালাক হয়ে যেতো । এভাবে বিবাহ বন্ধন হি করাকে বিহার বলে ৷ ২৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।