তারপর তারা এই সদৃশছয় ও সমতুল্যঘয়ের মধ্যে সঠিক সমতা বিধান করেছেন। এর ফলে সর্বাধিক নির্ভূল ধারণা সৃষ্টি হয়েছে যে, এ দুটি বিষয়ের মধ্যে আল্লাহর হুকুম একই বলে প্রতীয়মান হচ্ছে। আর এভাবে তার ওপর তীদের ইজমার ভিত্তিতে কিয়াস শরীয়তের দলীলে পরিণত হয়েছে। এটি এখন শরীয়তের চতুর্থ দলীল। শ্রেষ্ঠ উলামা ও ফিক্হবিদগণের অধিকাংশই একে দলীল উপস্থাপন ও মাসায়েল উদ্ভাবনের একটি মূলনীতি হিসাবে গ্রহণ করার ব্যাপারে একমত পোষণ করেছেন। মুষ্টিমেয় কতিপয় ব্যতিক্রমী ব্যক্তিত্ব যারা ইজমা ও কিয়াসকে অস্থীকার করেছেন কেবলমাত্র তারা ছাড়া আর কেউ এ পদ্ধতির সমালোচনা করেননি। কাজেই অধিকাংশ উলামা শরীয়তের যেসব দলীলের ব্যাপারে একমত হয়েছেন সেগুলো হচ্ছে: কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। এছাড়াও এই চারটির সাথে জড়িত আরো কয়েকটি দলীল আছে। কিন্ত শীর্ষস্থানীয় উলামা ও ফকীহগণ এ ব্যাপারে একমত্য পোষণ করেননি। তবে অনুসন্ধান ও গতীর পর্যালোচনার ক্ষেত্র এগুলো উল্লেখিত চারটি দলীলের দিকেই ফিরে আসে। এগুলো হচ্ছেঃ ১. পূর্ববর্তী শরীয়ত, ২. সাহাবীর উক্তি, ৩. মদীনাবাসীদের আমল, ৪. ইস্তিস্হাব, ৫. ইস্তিহ্সান ৬. আল মাসালিহুল মুরসালাহ্ এবং অন্যান্য। কারদাতী তার “তানকীহুল ফুসূল' কিতাবে এ ধরনের ১৯টি দলীলের নামোল্লেখ করেছেন। ৯৪ তাদের অনেকে চারটি দলীলকে নিয়ন্ত্রিত করে সীমাবদ্ধ করে দিয়েছেন। তীরা বলেন, দলীল হচ্ছে অহী অথবা অহী ছাড়া অন্য কিছু। এই অহী হচ্ছে মাতনু বা গায়ের মাতলু। মাতলু তথা পঠিত অহী হচ্ছে আল্লাহর কিতাব আল কুরআন এবং গায়ের মাতলু বা অপঠিত অহী হচ্ছে রসূলের সুন্নীত। অন্যদিকে অহী ছাড়া জন্য কিছুর ব্যাপারে যুগের প্রত্যেক মুজতাহিদের বক্তব্য হচ্ছে সেটি ইজমা অথবা কিয়াস।৯৫ ফখরুল ইসলাম বাষদভীর৯৬ মতে শরীয়তের মূল উৎস হচ্ছে তিনটি £ কুরআন, সুন্নাহ ও ইজমা। আর এই তিনটি মূল উৎস থেকে উদ্ভাবিত হয়েছে কিয়াস। কাজেই তিনটি হচ্ছে স্বতন্ত্র ও মূল উৎস এবং কিয়াস হচ্ছে একদিক দিয়ে মূল এবং অন্যদিক দিয়ে শাখা। কিয়াসের ফলে হুকুমের প্রকাশ ঘটে এবং তার গুণাবলী বিশেষ থেকে ব্যাপকতার দিকে প্রত্যাবর্তিত হয়, তবে উল্লেখিত তিনটি মূল উৎসের মতো সে নিজেকে প্রতিষ্ঠিত করেনা। ৯৭ আমাদী ও ইবনুল হাজেবের মতে শরীয়তের যথার্থ দলীল হচ্ছে পীঁচটি £ কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ও ইসভিদলাল। অন্যদিকে শাতবী শরীয়তের দলীলগুলোকে দুভাগে বিভক্ত করেছেন। এর একটি নিছক জহীর ভিত্তিতে গঠিত এবং দ্বিতীয়টি গঠিত হয়েছে নিছক বুদ্ধিবৃত্তিক রায়ের ভিত্তিতে আর এই বিডাগটি.মূল দলীলের সাথে মম্পর্কের ভিত্তিতে করা হয়েছে। অন্যথায় উভয় বিভাগই পরস্পরের প্রয়োজন বোধ করবে। কারণ অহীর ভিত্তিতে ইসতিদলাল করার সময় তার মধ্যে বুদ্ধিবৃত্তিক সংযোগের প্রয়োজন হয় আবার কোনো বুদ্ধিবৃত্তিক রায় শরীয়তের দৃষ্টিতে ততক্ষণ গ্রহণযোগ্য হয় না যতক্ষণ না তা অহীর সূত্র গ্রথিত হয়। প্রথম বিভাগটি হচ্ছে ঃ কুরআন ও সুন্লাহ। আর দিতীয় বিভাগটি হচ্ছেঃ কিয়াস ও ইসতিদলাল। অবশ্য দুটি বিভাগের প্রত্যেকটিই মতৈক্য বা মতানৈক্যের সাথে মশশ্িষ্ট হবে। প্রথম বিভাগটির সাথে যেকোনো ভাবেই হোক না কেন সংশ্লিষ্ট হবে ইজ্মা, সাহাবীর মতামত ও পূর্ববর্তী শরীয়ত। কারণ এর প্রত্যেকটি এবং তার মধ্যে যে অর্থ বিধৃত ইয়েছে তা অহীর নির্দেশনার দিকে ্রত্যবর্তিত হয়। এর মধ্যে অন্যের বৃদ্ধি খাটাবার কোনো উপায় নেই। ইজ্মার মধ্যে এ প্রবণতাই পরিদৃশ্যমান। অহীর সাথেই তা সম্পর্কিত। অন্য দুটির সাথে নয়। মুজতাহিদ তীর রায় প্রত্যাহার করতে পারেন। ২৬ ইসলামী আইন ও স্রিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।