ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী শরীয়তের বিধানসমূহের যুক্তির ভিত্তি ড. ইউসুফ হামেদ আম আলেম নবী সাললাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জামানায় তীর প্রতি কুরআনের যে অহী নাধিল হতো তা তিনি সাহাবাগণের সামনে পেশ করতেন। তারপর তার কথা, কাজ ও সমর্থনের মাধ্যমে তাদের সামনে তা সুস্পষ্ট করে তুলে ধরতেন। এ সব কিছুই তিনি সামনা সামনি ও প্রত্যক্ষভাবেই করতেন। এক্ষেত্রে মাঝখানে কারোর অনুবাদ, চিন্তা- গবেষণা বা কিয়াস করার প্রয়োজন ছিল না। তীর ইস্তিকালের পর এই সরাসরি ও সামনা সামনি বিধান নাষিল হওয়ার সিলসিলা বন্ধ হয়ে যায়। কিন্তু এর আগেই দীন পূর্ণতা লাভ করেছিল এবং আল্লাহর বাণী কুরআন ব্যক্তি পরম্পরায় কষ্ঠস্থ হয়ে মুসলমানদের স্মৃতিতে একই সাথে লিখিত হয়ে লিপির মাধ্যমেও মররক্ষিত হয়েছিল। আর রসূলের সুন্নাত- তার কথা, কাজ বা অনুমোদন সম্ভাব্য সর্বাধিক নির্ভুলতা সহকারে যেভাবে আমাদের কাছে এসে পৌছে তার ওপর আমল করা ওয়াজিব। এ ব্যাপারে সাহাবাগণ একমত হয়েছেন। এ দৃষ্টিতে কুরআনে ও সুন্নাতে শরীয়তের বিধানের গথ নির্দেশনা নির্ধারিত হয়েছে। তারপর উভয়কে তাদের অবস্থানের ভিত্তিতে একত্র করা হয়েছে। কঠিন বিষয়গুলোর ওপর মতবিরোধ সত্বেও সাহাবায়ে কেরামের ইজমা অনুষ্ঠিত হয়েছে। এগুলো সব নির্ভরযোগ্য পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। কারণ তীরা অকাট্য গ্রমাণ এবং একটি জনসমষ্টির অংগীকার ভিত্তিক সাক্ষ ছাড়া কোনো বিষয়ে একমত হননি। কাজেই শরীয়তের মধ্যে ইজমা একটি শক্তিশালী ও প্রামাণ্য দলীলে পরিণত হয়েছে। তারপর আমরা সাহাবা ও প্রথম যৃগের উলামায়ে কেরামের কুরআন ও সুন্নাহ থেকে ইসতিদলাল তথা যুক্তি উপস্থাপন ও মাসায়েল উদ্ভাবন পদ্ধতির প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে দেখতে পাই যে, তারা সদৃশকে সদৃশের ওপর কিয়াস করেছেন এবং সমতুল্যকে সমতুল্যের নজির হিসাবে উপস্থাপন করেছেন। এব্যাপারে তীরা কোনো কোনো ক্ষেত্রে একমতও হয়েছেন আবার কোনো কোনো ক্ষেত্রে একজন অন্যজনের জন্য এ বিষয়টি মেনে নিয়েছেন। কারণ নবী সাল্ল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পরে এমন অনেক ঘটনা ঘটেছে নসে যার উল্লেখ পাওয়া যায় না। ফলে এক্ষেত্রে তীরা সংঘটিত সমধর্মী ঘটনার ওপর তাকে কিয়াস করেছেন এবং নসের (প্রামাণ্য দলীলে) সাথে তাকে সংশ্রিষ্ট করার জন্য যেসব শর্তের উল্লেখ করা হয়েছে সেগুলোসহ তাকে সংশ্লিষ্ট করেছেন। লেখক : ড. ইউসুফ হামেদ আল আলেম হিলেন সুদানের খাতুর্ম বিশ্ববিদ্যালয়ের কুরআন বিভাগের চেয়ারম্যান । হিশরের জাল আগহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি এ বিষয়ে ডষ্টরেট ডিথী লাভ করেন। ১৯৭১ সালে প্রকাশিত এবং বিভিত্ বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাতুক্ত তাঁর জানঙাতিক খ্যাতি সম্প্র এই 'আল মাকাসিদুল আম্মাতু লিশ্‌ শারীয়াতিল ইসলামীয়াহ' থেকে এ প্রবন্ধটি গৃহীত ইস্সা্াতী আইন ও বিচার ২৫ ///.10907079091.001)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।