হিসেবে না করে “বণ হিসেবে আদান প্রদান করা । যা বাকীতে পরিশোধ করা বৈধ। তবে উভয়ের প্রাপ্যের পরিমাণ সমান সমান হতে হবে। কম বেশী হলে অতিরিক্ত অংশ সৃদ হবে। নির্ধারিত কোন অঞ্চল বাগান বা ক্ষেতের ফল ও ফসলের ক্ষেত্রে বাইয়ে মালাম বৈধ হবে না। কেননা, হতে পারে সেই ক্ষেত, বাগান বা অঞ্চলের পণ্য আদৌ মার্কেটে নেই এবং উল্লেখিত ক্ষেত ও বাগানে কোন ফল হয়নি। তবে বর্তমানে প্রচলিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় কোম্পানীর পণ্য নির্ধারণ করে বাইয়ে সালাম করলে তা বৈধ হবে। কারণ ওই পণ্য সর্বদা ও সর্বত্র পাওয়া যায়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বাইয়ে সালাম ্ প্রচলিত ইসলামী ব্যাংক সমূহ বাইয়ে সালাম পদ্ধতিতে পণ্য ক্রয় করার শর্তে পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ করে বিক্রেতার নিকট (গ্রাহককে) অধিম মূল্য পরিশোধ করে থাকে। অভঃগর বিক্রেতা (পাহক) ভবিষ্যতে একটি নির্ধারিত সময়ে ব্যাংকের নিকট পণ্য সরবরাহ করে থাকে। সাধারণত কৃষি, শিল্প, গশুপালন, হাস মুরগীর খামার ইত্যাদি প্রকল্পের খাতে ব্যাংক এ পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। এতে কৃষক ও শিল্পপতি ব্যাংক থেকে অহিম মূল্য নিয়ে তার উৎপাদন বাড়ায় এবং পণ্যের ন্যায্য মূল্য পেয়ে থাকে। উল্লেখ্য, এ পদ্ধতিতে ব্যাংক কাউকে খণ প্রদান করে না। বরং গণ্য ক্রয় করার জন্য অধিয় মূল্য পরিশোধ করে। পরবর্তীতে ব্যাংক তার ক্রম়কৃত পণ্য বাজারে বিক্রি করে। বিক্রয় মূল্য যদি ক্রয়মূল্য থেকে বেশী পায় তাহলেই মুনাফা অর্জিত হয়। সালাম পদ্ধতিতে ব্যাংকের এই বিনিয়োগ ইসলামী শরীয়ার দৃষ্টিতে তখনই বৈধ হবে যখন চুক্তিপরে পণ্যের নাম, পরিমাণ, মূল্য, প্রকৃতি, সরবরাহের তারিখ, স্থান, পরিবহন খরচ ইত্যাদি যাবতীয় বিষয় সৃষ্পষ্টভাবে উল্লেখ থাকবে। বাইয়ে সালামের শর্ত ১। চু্তিপত্রে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারিত হতে হবে। মূল্য নগদ অর্ধে (1) ০8517) কিংবা , পণ্যের দ্বারা পরিশোধ করা যাবে। মূল্য পণ্যের দ্বারা পরিশোধ যোগ্য হলে তা পরিমাপযোগ্য, না ওজনযোগ্য, না গণনাযোগ্য তার বিবরণ এবং পরিমাণ চুক্তিপত্ে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। মূল্য নগদ অর্ধে পরিশোধযোগ্য হলে তা কোন মুদ্বীয় তার উল্লেখ থাকতে হবে। ২। চুক্তিপত্র বিক্রিত পণ্যের গুণাগুণ, শ্রেণী, প্রজাতি, পরিমাণ, অবস্থা, ধরন, সরবরাহের তারিখ, স্থান সময় ও পরিবহন খরচ ইত্যাদি স্পষ্ট উল্লেখ থাকতে হবে, যেন ক্রেতা ও বিক্রেতার মধ্যে কোন অস্পষ্টতা না থাকে, যা পরে বিতর্কের সৃষ্টি করতে পারে। ৩। অধিম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক বিক্রেতাকে যে জহিম মূল্য পরিশোধ করা হবে তা বিক্রেতা কর্তৃক ক্রেতার নিকট পণ্য হস্তান্তর না করা পর্যন্ত খণ হিসেবে গণ্য হবে। 8। চুক্তি সম্পাদনের সময় হতে পণ্য হস্তান্তরের নির্দিষ্ট সময় পর্যন্ত বাজারে চুক্তিবদ্ধ পণ্য সহজ লভ্য থাকতে হবে। ৫। চুক্তিপত্রে ইসলামী শরীয়ার পরিপন্থী কোন শর্তারোপ করা যাবে না। ৬। অহিম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় মূল্য পরিশোধের বিপরীতে বিক্রেতার নিকট থেকে 5০9০115 হিসেবে কোন জিনিস বন্ধক 01০10595০) রাখা যাবে। ইসলামী আইন ও বিচার ২৩ ///.107070790791.001)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।