ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

পণ্য সংগ্রহ করতে সক্ষম হয়। সুতরাং এ উপকারী ব্যবসা অবশ্যই হালাল বিবেচিত হবে।' হাদীস ও ফিকহ- এর মকল নির্ভরযোগ্ গ্রন্থে বাইয়ে সালামের বৈধতার ব্যাপারে উম্মতের ইজমা বা এঁক্যের কথা বিধৃত হয়েছে। বাইয়ে সালামের পণ্য সামী বাইয়ে সালাম একটি লেনদেন প্রক্রিয়া। তাই ষে পণ্যন্রব্য ও বন্তুসামঘীর ক্ষেত্রে সাধারপ ক্রয় বিক্রয় ও লেনদেন বৈধ হয় বাইয়ে সালামও ওগুলোর ক্ষেত্রে বৈধ হবে। ভবে এক্ষেত্রে পণ্য বিলে সরবরাহ করা হয় বলে তাতে বিতর্ক ও বিবাদ সৃষ্টির স্ভাবনা থাকার শুধু সেইসব বন্তুকেই বাইয়ে সালামের গণ্য নির্ধারণ করা হয়েছে, যেগুলোর পরিমাণ, বৈশিষ্ট, অবস্থা, প্রকৃতি ও ধরন নির্ধারণ করা সন্ভব। নিয়ে এ জাতীয় কিছু পণ্যের তালিকা দেয়া হল। ০ ওজনযোগ্য দ্রব্য । যেমন, চাল, ডাল, লবন, চিনি, রড, সিমেন্ট ইত্যাদি। ০ পরিমাপযোগ্য দ্রব্য। যেমন- তেল, পানি, গ্যাস, দুধ, মধু ইত্যাদি তরল ও দাহ্য পদার্থ। ০ গণনাযোগ্য দ্রব্য । যেমন, কলা; কমলা, ডিম, লিচু ইত্যাদি। উল্লেখ্য, গণনাযোগ্য দ্রব্যের গরিমাণ ও গ্রণগতমানের উল্লেখ হওয়া জরুরী। উল্লেখিত মান ও পরিমাণে অধিক ব্যবধান থাকলে বাইয়ে সালাম বৈধ হবে না। ০ গজ, ফুট বা মিটার দ্বারা পরিমাপিত দ্রব্য। যেমন, কাপড়, তার, চট, কার্পেট, জমি, পট, ফ্যাট ইত্যাদি। উল্লেখিত পণ্যদবব্যের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যায় সহজেই। সুতরাং এগুলোতে বাইয়ে সালাম বৈধ হবে। ন্মর্তব্য, পরিমাণ নির্ধারণের পাশাপাশি দ্রব্যাদির বৈশিষ্ট ও ধরন উল্লেখ পূর্বক তার পরিচয় ক্রেতার সামনে পরিষ্কার ভাবে তুলে ধরতে হবে। তবে স্বর্ণরৌপ্য ওজনযোগ্য দ্রব্য সামী হলেও এগুলোর দাম সর্বদা উঠানামা করে। তাই মূল্য নির্ধারণে অস্পষ্টতা অনিবার্য হয়ে পড়ে। সুতরাং ওগুলোতে বাইয়ে সালাম বৈধ হবে না। স্বর্মরৌপ্যের মত মণিমুক্তার বিধানও অনুরূপ। কিছু দ্রব্য আছে, যেগুলোর পরিমাণ মাপা হয় না এবং পরিমাপ করা উদ্েশ্যও হয় না। বরং বৈশিষ্ট, আকৃতি ও ধরন এবং গুণগতমান উল্লেখ করলেই তার পুরো পরিচয় ফুটে ওঠে। যেমন, গাড়ী, ফ্রিজ, এসি, ফ্যান, কম্পিউটার, মেশিন, দরজা, জানালা, চেয়ার, টেবিল, বই, কলম, জগ, বালতি, ব্যাগ, ঘড়ি ও তৈরি পোশাক ইত্যাদি। এ জাতীয় দ্রব্যাদি বাইয়ে "সালামের পণ্য হিসেবে বিক্রি হতে পারে। তবৈ এর বৈশিষ্টাবলি ও গুণাবলি এমন ভাবে তুলে ধরতে হবে, যেন ক্রেতার সামনে তা স্পষ্ট হয়ে যায়। যে সব পণ্য সরাসরি না দেখলে তার পরিমাণ, বৈশিষ্ট ও.মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না শুধু বর্ণনার ভিত্তিতে ক্রয় করলে তাতে বিস্তর তফাত দেখা দেয় এবং তার জের ধরে বিতর্কের সৃষ্টি হয়,.সে সব পণ্যসমূহের বাইয়ে সালাম বৈধ নয়। যেমন, জীবজন্ত, তরমুজ, কাঠাল, গণনায় বিক্রীত বড় মাছ, শাক- শবজির আঁটি, লাকড়ির আঁটি, ও ছোট মাছের ভাগা। ধাতব মুদ্রা বা কাগজী মুদ্ধাকে পণ্য নির্ধারণ করে বাইয়ে সালাম বৈধ হবে না। কেননা, বাইয়ে সালামে মূল্য নগদ ও পণ্য বাকীতে পরিশোধ করা হয়। অথবা মুদ্রার বিনিময়ে মুদ্রা লেনদেন করলে পণ্য ও মূল্য উভয় নগদানগদ হওয়া শর্ত। নগদ-বাকী হলে তা সৃদে পরিণত হয়। এক্ষেত্রে সহজ উপায় হলো ক্রয় বিক্রয় ২২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।