এরিয়ায় বিশেষত ব্যাংকিং সেক্টরে এর আকর্ষণ ও গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তাই সংগত কারণেই আধুনিক ব্যবসা বাণিজ্যে বাইয়ে সালামের সঠিক অবস্থান নির্ণয় করে ইসলামী শরীয়ার আলোকে তার যথার্থতার প্রশ্নে গবেষণা ও পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইসমামী আইনে বাইয়ে সালাম মানুষের বহুবিধ কল্যাণ ও সুবিধাদির কথা বিবেচনায় এনে ইসলামী শরীয়া বাইয়ে সালামকে বৈধতার সনদ প্রদান করেছে। যেখানে পণ্য বিদ্যমান থাকার পরও তাতে পরিমাণগতু বা গুণগত কোন রূপ অস্পষ্টতা থাকলে সে পণ্যের বেচাকেনা নিষিদ্ধ, সেখানে বাইয়ে সালামের পণ্য সরাসরি অবিদ্যমান ও অনুপস্থিত থাকা সত্বেও তাকে সম্পূর্ণ হালাল ও বৈধ সাব্যস্ত করা হয়েছে। তার মধ্যে মানুষের প্রভূত কল্যাণ ও স্বার্থ নিহিত আছে বলেই। ইসলামী আইন শাস্ত্রের মৌলিক চার উতস- কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসের মধ্যে প্রথম তিনটিতে বাইয়ে সালামের বৈধতার চমৎকার প্রমাণ পাওয়া যায়। যথাক্রমে ওগুলোর সার সংক্ষেপ নিম্নে তুলে ধরা হলো। আল কুরআনে বলা হয়েছে 8 হে মুমিনগণ! তোমরা যখন একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য খণের আদান প্রদান কর তখন তা লিপিবদ্ধ করে রাখো । সূরা বাকারা $ ২৮২ হযরত ইবন আব্বাস রা. বলেন, আমি দৃঢ়তার সাথে বলছি, বাইয়ে সালাম সম্পর্কে কুরআনে এক নাতিদীর্ঘ আয়াত অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি উপরোক্ত আয়াতটি তেলাওয়াত করেন। বাইয়ে সালামে মূল্য অধিম পরিশোধ করা হয় এবং গণ্য বিলম্বে হস্তান্তর করা হয়। সুতরাং এক্ষেত্রে মূল্য পরিশোধ করা হলো কি-না, তা কী পরিমাণ এবং মূল্য কি কোন বস্তু না মুদ্ধা, মুদ্রা হলে কোন দেশীয় মুদ্রা, অনুরূপ ভাবে প্রদত্ত মূল্যের বিনিময় স্বরূপ পরবর্তী সময়ে হস্তান্তরযোগ্য যে পণ্য ধার্য হয়েছে তার পরিমাণ কত ও কোথায় প্রদান করা হবে এবং কত দিনের মেয়াদ নির্ধারিত হবে, এ জাতীয় সমস্ত কিছু কাগজে কলমে লিখে রাখার সৃপরামর্শ দিয়েছে কুরআনের এই আয়াত। ফলে কোন পক্ষ মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেয়ার দুঃসাহস করবে না। সেই সাথে চুক্তি সংক্রান্ত কোন বিষয়ে অস্পষ্টতা ও প্চ্ছন্নতা দেখা দিলে বা ভুলে গেলে লিখিত চুক্তিপত্র দেখে সমাধান করা সম্ভব হবে। কুরআনের এই বাণী মেনে চলা ফরজ বা অত্যাবশ্যকীয় না হলেও নিঃসন্দেহে তা উত্তম ও কল্যাণকর । আর যে ক্ষেত্রে মিথ্যা ও ধোকার সম্ভাবনা থাকে প্রবল এবং তা নিয়ে পরস্পর বিবাদ- বিসম্বাদে জড়িয়ে পড়ার আশংকা থাকে বেশি সে ক্ষেত্রে লিখিত চুক্তিপত্র থাকা আবশ্যক। হাদীস শরীফে বর্ণিত হয়েছে £ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রসূলুল্লাহ স. যখন যদীনায় পদার্পণ করেন, তখন মদীনাবাসীগণ এক, দুই ও তিন বছরের মেয়াদে বিভিন্ন প্রকার ফল অগ্রিম ক্রয় বিক্রয় করত, তা দেখে তিনি স. বললেন, যে ব্যক্তি অধিম ক্রয় বিক্রয় করবে সে যেন নির্ধারিত পরিমাপ, নির্ধারিত ওজন এবং নির্ধারিত মেয়াদের জন্য করে। - সহী বুখারী, মুসলিম ও আবু দাউদ। হযরত আবদুল্লাহ্ ইবন আবু আউফা রা. বলেছেন, আমরা নবী স.এর যুগে, হযরত আবু বকর রা. এর যুগে ও হযরত ওমর রা. এর যুগে বাইয়ে সালাম (অগ্রিম ক্রয় বিক্রয়) করতাম। ইজমার আলোকে বাইয়ে সালাম এ ব্যাপারে পূর্বের ও পরের সকল ইসলামী ফকীহ ও মুজতাহিদ ইমামগণ মতৈক্যে উপনীত হয়েছেন যে, বাইয়ে সালাম বৈধ ও হালাল। আল্লামা ইবনে কুদামা র. বলেন, “এতে একদিকে বিক্রেতা অগ্রিম মূল্য দ্বারা নিজের পরিবার ও উৎপাদনের ব্যয়ভার বহনে সমর্থ হয়, অন্যদিকে ক্রেতা এ সুবাদে অপেক্ষাকৃত স্বল্মূল্যে ইসলামী আইন ও বিচার ২১ ///.10907079071.001)
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।