মাওলানা মুখনেসুর্ রহমান হাবীব “সালাম' আরবী শব্দ। এর শাব্দিক অর্থ প্রদান করা, অর্পণ করা। একে 'বাইয়ে সালাফ'ও বলা হয়। “সালাফ' অর্থ বিগত, পূর্ববর্তী। ইমাম সারাথসী র. বলেন, এ লেনদেনে ক্রেতা অহিম মূল্য প্রদান করে বলে একে “ৰাইয়ে সালাম' এবং মূল্য প্রদানের সময় গত হওয়ার পর ভবিষ্যতে পণ্য সরবরাহ করা হয় বলে একে “বাইয়ে সালাফ' বলে অভিহিত করা হয়। যে পদ্ধতিতে ক্রেতা পণ্যের মূল্য অগ্রিম পরিশোধ করে তার ভিত্তিতে একে পারিভাষিক অর্থে বাইয়ে সালাম বলা হয়। আর বিক্রেতা পণ্য সরবরাহ বা হস্তান্তর করে একটি নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর। এই ভবিষ্যত মেয়াদের সময়সীমা নির্ধারিত হয় ক্রেতা ও বিক্রেতা উভয়ের পারস্পরিক সম্মতির ভিত্তিতে। বাইয়ে সালামের ইতিবৃত্ত ্ মানুষ সামাজিক জীব। সভ্যতার শুরু থেকে অদ্যাবধি মানুষ সমাজবন্ধ জীবন যাপনে ভ্যন্ত। জীবনের নানা অভাব ও চাহিদা পূরণের লক্ষে তখন থেকেই মানৰ সমাজে পারস্পরিক লেনদেন ও ব্যবসা বাণিজ্যের প্রচলন গুরু হয়। অতঃপর তার ধারাবাহিকতা ও ব্যাপকতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং কালক্রমে তাতে নতুন নতুন পদ্ধতি ও রীতিনীতি উদ্ভাবিত হয়। বাইয়ে সালাম সেসব উত্ভাবিত পদ্ধতি সমূহের অন্যতম। এ অধিম ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ীরা যে দিন তাদের প্রত্যাশিত মুনাফা এবং ভোক্তারা তাদের সুবিধা ও উপকার লাত করার গ্রয়াস পায় সে দিন থেকে তাদের মধ্যে বাইয়ে সালামের অবকাঠামো! ও রূগরেখার উন্মেষ ঘটে এবং ব্যবসায়ী মহলে তা সমধিক গুরুত্বপূর্ণ ও সমাদৃত হয়। প্রসংগত বলা যায়, এতিহামিক ও প্রাগৈতিহাসিক যুগের কোন্ শতাব্দী বা সহ্ানদে বাইয়ে সালামের সূচনা হয় তা নির্ভুল ভাবে বলা অনেকটা দুরূহ ব্যাপার। তবে বিশুদ্ধ হাদীস ও এতিহাসিক বর্ণণানুযায়ী তৎকালীন আরবে বিশেষত মদীনার কৃষক সমাজে বাইয়ে সালামের ব্যাপক প্রচলন ছিল। তারা খেজুর ও মৌসুমী ফসলের ক্রয় বিক্রয়ে এ গদ্ধতি গ্রয়োগ করত। মদীনায় ক্ষুদে ব্যবসায়ীরা তাদের স্বল্প পুঁজি অযিম বিনিয়োগ করত এবং নির্দিষ্ট মেয়দান্তে কৃষক ও বাগানের মালিক থেকে সঙ্তা মূল্যে গণ্য সামথী সংগ্রহ করত। অন্যদিকে বিক্রেতারা ওই লবমূল্য ফসল ও ফল উৎগাদনে ব্যয় করে উৎপাদন খরচ অনেকটা লাঘব করতে সক্ষম হত। এভাবে ক্রেতা ও বিক্রেতা উভয় শ্রেণী বাইয়ে সালাম পদ্ধতি অবলম্বন করে বেশ লাভবান ও উপকৃত হত। লা তা ওই সীমানা পেরিয়ে বহুদূর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সকল মার্কেটিং লেখক : মুদাররিস, গবেষক ও এ্রবন্ধকার । ২০ ইসলামী আইন ও বিভার ///.10907079071.00])
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।