কুরআন হাকীমের ভীষায়, “তিনিই তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণসত্তা থেকে এবং তারই (প্রজাতি) থেকে তার জুড়িও তৈরি করেছেন, যাতে সে তার কাছে মানসিক প্রশান্তি লাভ করতে পারে।' (সূরা আরাফ £ ১৮৯) আয়াতের শেষের অংশ “যাতে সে তার কাছে মানসিক প্রশান্তি লাভ করতে পারে' থেকে একথা অনুধাবন করা মোটেই সংগত হবে নাঁ যে, দাম্পত্য জীবনের উদ্দেশ্য কেবলমাত্র পুরুষকে মানসিক প্রশান্তি দান করা এবং নারীর মানসিক প্রশান্তির কোনো বিশেষ গুরুতৃই নেই। এমনটি মনে করা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। কারণ নারী মানসিক শান্তি লাভ করবে না অথচ পুরুষ মানসিক প্রশান্তিতে হাবুডুবু খাবে এটা কোনোদিন সম্ভব নয়। তাই কুরআনের অন্য এক জায়গায় দাম্পত্য জীবনের এই লক্ষ বর্ণনা প্রসংগে যে বক্তব্য উপস্থাপন করা হুয়েছে তাতে এই ধরনের চিন্তাকে সরাসরি অসার সাব্যস্ত করা হয়েছে ঃ “আর আল্লাহ্র (হিকমতের) নিশীনাগুলোর একটি হচ্ছে, তিনি তোমাদের জন্য তোমাদেরই প্রজাতি থেকে জোড়া ৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছ থেকে মানসিক প্রশান্তি লাভ করো। তাছাড়া (আরো এই যে) তিনি তোমাদের (দম্পতির) মধ্যে পারস্পরিক প্রেম গ্রীতি ও মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন । (রুম £ ২১) “তোমাদের দম্পতির মধ্যে পারস্পরিক প্রেমপ্রীতি ও মায়ামমতা সৃষ্টি করেছেন'- এর সুস্পষ্ট অর্থ হচ্ছে, স্বামী ও স্ত্রীর উভয়ের দিলে পারস্পরিক প্রীতি ও অফুরত্ত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। যার ফলে দাম্পত্য সাহচর্ষের মাধ্যমে উভয়ে একে অন্যের থেকে মানসিক প্রশান্তি লাত করে। কেবলমাত্র স্বামী মানসিক প্রশান্তি লাত করে একথা বলা হয়নি। - উপরের দুটি আয়াতেরই বর্ণনাভংগী বিশেষ করে দুটি আয়াতে উল্লেখিত 'জৌড়া' ও 'দম্পতি' শব্দ দুটি থেকে যে নিখাদ সত্যটির প্রকাশ হয় তা হচ্ছে মানসিক প্রশান্তি সরবরাহ করা বরং এ সম্পর্ক যথার্থই প্রেম প্রীতি ভালোবাসা ও মায়! মমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে ও থাকতে হবে এটিও এর অন্তরনিহিত উদ্দেশ্য । এই বিষয়গুলোকে বিয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য গণ্য করার সুস্পষ্ট কারণ রয়েছে। দাম্পত্য জীবন যদি মানসিক প্রশান্তি শূন্য হয় এবং পারস্পরিক প্রীতি ভালোবাসা মমতা যদি সেখানে অনুপস্থিত থাকে তাহলে নিশ্চিতভাবে জানতে ও উপলব্ধি করতে হবে যে, সেটি একটি নিষ্প্রাণ ও নিক্ষল সম্পর্ক। এ ধরনের সম্পর্ক ও আত্ীয়তা একদিকে স্বামী স্ত্রীর জন্য স্থায়ী প্রাণান্তকর ক্লেশ ও যন্ত্রণা এবং অন্যদিকে সমাজের জন্যও কোনো কল্যাণের বার্তা বহন করে আনে না। কারণ এ পর্যায়ে সমাজের সঠিক উন্নয়ন ও পুনরগঠন পর্বে তাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয় তা কোনোক্রমেই তারা পালন করতে পারে না। তাই স্বামী স্ত্রীর জন্য মানসিক প্রশান্তি অর্জন করা এবং তারপর তার স্থাভাবিক পরিণতিতে একটি সমন্বিত, একমুখী ও প্রীতি মমতায় ভরা পারিবারিক কাঠামো! গড়ে তোলা বিয়ের এমন একটি মহান উদ্দেশ্য যা! প্রকৃতপক্ষে কেবল অত্যাবশ্যকই নয় বরং বিয়ের অন্যান্য উদ্দেশ্যের জন্যও অপরিহার্য। কারণ অন্যান্য উদদেশ্যগুলোও যথাযথ রূপ গ্রহণ করতে সক্ষম হবে না যতক্ষণ না স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি একাকার হয়ে যায়। এ দৃষ্টিতে বিয়ের এ উদ্দেশ্য কেবল গুরুত্পর্ণই নয় বরং অস্বাভাবিক পর্যায়ে গুরুতুপূর্ণ। অনুবাদ $ আবদুল মান্নীন ভালিব ইসলামী আইন ও বিচার ১৯ ///.10707079071.00)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।