অবস্থায় ব্যক্তি পর্যায় থেকে অগ্রসর হয়ে সমাজকে সে বিয়ের ব্যবস্থাপনা করার দায়িতু অর্পণ করেছে। কুরজান হাকীমের এ আয়াতটি দেখুন, “তোমাদের মধ্য থেকে যাদের কোনো জীবন সাথি নেই এবং তোমাদের নিজেদের দাস দাসীদের যারা (বিয়ের) যোগ্য হয়ে গেছে, তাদের বিয়ে করিয়ে দাও।' (নূর $ ৩২) এই জায়াতে সরাসরি সমাজের দায়িত্বশীল লোকদেরকে সমোধন করা হয়েছে। তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, তোমাদের মধ্যকার যেসব লোক বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু কোনো কারণে নিজের বিয়ে নিজে সম্পাদন করতে পারছে না তাদের বিয়ের ব্যবস্থা তোমাদের করে দেয়া উচিত। যে উদ্দেশ্যে ও যে প্রয়োজন পূর্ণ করার জন্য এ নির্দেশ দেয়া হয়েছে এ আয়াত যে প্রেক্ষাপটে নাধিল হয়েছে সেখান থেকেই তা পরিস্কুট হয়ে ওঠে। সূরার শুরু থেকে এ আয়াত পর্যস্ত এবং তারপর বহুদূর পর্যন্ত যে সমস্ত হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে তা সবই একই শিরোনামে সংযুক্ত হয়েছে। এগুলোর মূল কথা একটি বিশেষ মহান অর্জন। আর সেটি হচ্ছে, যে সমস্ত পথে যৌন ত্রষ্টাচার সমাজে অনুপ্রবেশ করতে পারে সেগুলো সব বন্ধ করে দেয়া। বিয়ের বয়সী এবং বিয়ের উপযুক্ত লোকদের অবিবাহিত থাকা যেহেতু এ ধরনেরই একটি পথ তাই এপথটিও বন্ধ করে দেয়া জরুরী ছিল। আলোচ্য আায়াতে এ উদ্দেশ্যেই নির্দেশ দেয়া হয়েছে। অন্য কথায় বলা যায়, সমাজকে নৈতিক গলদমুক্ত রাখাই এ আয়াতের লক্ষ ও উদ্দেশ্য। এ থেকে অনুমান করা যেতে পারে, ইসলামের দৃষ্টিতে নৈতিক পবিভ্রতা সংরক্ষণ কতটা গুরুতুপূর্ণ এবং বিয়ে ছাড়া এই পবিত্রতা অর্জন করা কঠিন বরং অসন্ভব। তিন, ধর্মীয় ও সামাজিক কল্যাণের পূর্ণতা £ বিয়ের তৃতীয় উদ্দেশ্য। কোনে! কোনো অবস্থায় কোনো ধর্মীয় প্রয়োজন অথবা কোনো সামাজিক কল্যাণও পূর্ণ করতে হয়। মানুষের জীবন প্রতিদিন এমন সব অবস্থার মুখোমুখি হয় যার ফলে কোনো গুরুতুপূর্ণ ধর্মীয় বা সামাজিক কল্যাণ একটি বিরাট সমস্যা হয়ে তার গথ আগলে দীড়ায়। এ অবস্থায় বিয়ে করা ছাড়া এ সমস্যা সমাধানের আর কোনো পথ দেখা যায় না। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের নিজের কার্যক্রম এক্ষেত্রে ধর্মীয় কল্যাণের স্বার্থে বিয়ে করার সবচেয়ে চমতকার ও সুস্পষ্ট দৃষ্টান্ত । এখানে এর বিস্তারিত আলোচনার সৃযোগ নেই। সংক্ষেপে এতটুকু জেনে রাখা যথেষ্ট হবে, তিনি যতগুলো বিয়ে করেছিলেন তার প্রত্যেকটির পিছনে অবশ্যই কোনো না কোনো দীনী, দাওয়াতী অথবা নৈতিক কল্যাণ কার্যকর ছিল। সবগুলো বিয়ের মধ্যে সাধারণভাবে যে গুরুত্বপূর্ণ ও মহান কল্যাণটি সক্রিয় ছিল সেটি ছিল এই যে, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পবিত্র স্ত্রীণণ নারী সমাজের মধ্যে শরীয়তের বিধান সমূহ পৌছাবার বিশেষ করে যে মাসায়েল ও বিধানপুলো নারীদের সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট ছিল সেগুলো তাদের কাছে গৌছাবার মাধ্যমে পরিণত হয়েছিলেন। সামাজিক কল্যাণের স্বার্থে বিয়ে করার সর্বোতিম দৃষ্টান্ত কুরআন যজীদের নিয়ত নির্দেশনামায় বিধৃত হয়েছে- “তোমরা যদি আশংকা করো ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করবে মেয়েদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, দুই, তিন, জবা চার। আর যদি আশংকা করো সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে অথবা তোমাদের অধিকারতুক্ত দাসীকে। এতে পক্ষপাতিত্ব না করার অধিকতর সন্ভাবনা।' (আন নিসা $৩) চার, যনসিক প্রশান্তি অর্জন ও সম্বিত পরিবার গঠন $ বিয়ের চতুর্থ উদ্দেশ্য হচ্ছে মানুষের মনে প্রশান্তি একটিংস্বতন্ত্ আনন্দধারা সৃষ্টির উপাদান সরবরাহ করা। অর্থাৎ এমন একটি পরিবারের বুনিয়াদ তৈরি করা যেখানে প্রেম-প্ীতি স্নেহের ফরুধারা প্রবাহিত হবে এবং জাবেগ অনুভূতির সমন্বয় ও একাত্মতা গড়ে উঠবে। ১৮ ইসলামী আইন ও বিচার ///.1090709071.001
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।