এ আয়াত দুটি বিয়ের প্রথম ও মূলগত উদ্দেশ্য সৃস্পষ্ট করে দেয়। স্ত্রীকে শহ্যক্ষেত্র আখ্যায়িত করে এ বিষয়টি চূড়ান্ত করে দেয়া হয়েছে যে, স্ত্রীর সাথে নৈকট্য লাভের আসল উদেশ্য হচ্ছে সন্তান লাভ করা। কারণ শস্যক্ষেতের আসল উদ্দেশ্য হয় উৎপাদন হাসিল করা এছাড়া শস্যক্ষেত লাত করার অন্য কোনো উদ্দেশ্যই থাকে না। অনুরূপ ভাবে “ভবিষ্যতের চিন্তা করো' এবং 'কামনা করো' শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এগুলো আদেশমূলক ক্রিয়াগদ। এর মাধ্যমে সত্যের আর একটি দিক তুলে ধরা হয়েছে। সেটি হচ্ছে, এই শস্যক্ষেত্র থেকে পণ্য উৎপাদনই (অর্থাৎ সন্তান) হচ্ছে সেই আসল প্রয়োজন যে উদ্দেশ্যে এই শস্য ক্ষেতের ব্যবস্থা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। আর আল্লাহ আদেশ দিচ্ছেন, তোমরা এই উৎপর দ্রব্য কামনা করো এবং সেজন্য প্রচেষ্টা চালাও। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “তোমরা বিয়ে করো এবং বংশধারা জারী রাখার জন্য সন্তান উৎপাদন করো।' বিয়ের আসল ও মৌল উদ্দেশ্য যদিও বংশ ধারা সংরক্ষণ ও সন্তান উৎপাদন এবং একথাটি সর্বজন বিদিত ও সর্বসম্মত সত্য তবুও কুরআন হাকীম একে ছ্যার্থহীন ভাষায় বর্ণনা করার প্রয়োজন বোধ করেছে। এ থেকে এর গুরুত্ব প্রকাশ হয়। দুই, পবিভ্রতা সংরক্ষণ $ বিয়ের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে পবিত্রতা সংরক্ষণ। কর্মের পবিত্রতা, দৃষ্টির পবিত্রতা ও চিন্তার পবিত্রতা সংরদ্ষণ। পৰিভ্রতা, চারিত্রিক সততা ও সতীত্বুকে ইসলাম অত্যধিক গুরুতু দিয়েছে। এর বিশালতা অনুধাবন করার জন্য শুধুমাত্র এতটুকুই জানা যথেষ্ট ষে, ব্যভিচারীর জন্য ইসলাম যে কঠোর, উয়াবহ ও হৃদকম্প সৃষ্টিকারী শাস্তি নির্ধারণ করেছে ইসলামী শরীয়তের দর্ভবিধি আইনে তা একক ও নজিরবিহীন। কাজেই সে এটাকে মানবতার মৌলিক মর্যাদা, এবং দীন ও ঈমানের মৌলিক চাহিদা গণ্য করছে। এর ওপর কোনো সামান্যতম আঘাত আসাও তার কাছে অসহনীয় অন্যদিকে শতকরা ৯৯ জন লোকই বিবাহিত জীবন যাপনের মাধ্যমে নিজেদের পবিত্র ও সচ্চরিব্র রাখতে পারে, এটা একটা বাস্তব সত্য। তাই ইসলাম যথার্থ এবং অনিবার্যভাবেই এই পবিত্রতা রক্ষাকে বিয়ের একটি গুরুতৃপূর্ণ উদ্দেশ্য গণ্য করেছে। যেমন নবী সাল্লারাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'হে যুবকেরা, তোমাদের মধ্য থেকে যারই বিয়ে করার (আর্থিক) সামর্থ থাকে তার বিয়ে করা উচিত। কারণ এ বিয়ে দৃষ্টিকে আনত ও নিয়ন্ত্রিত এবং লল্জাস্থানকে সংরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর পদ্ধতি।' (বুখারী ও মুসলিম, মিশকাত সূত্রে, ২৬৭ পৃ্ঠ)। অর্থাৎ বিয়ে হচ্ছে চরিত্র ও দৃষ্টির পবিভ্রতার সফল কৌশল। বিশেষ করে যৌবনকালে। এ সময় বৈবাহিক জীবন গঠন করা উচিত। নয়ত প্রকৃতি ও স্বভাবের কাছে পরাজিত হওয়া প্রায় অবধারিত। আর যেহেতু এ ধরনের পরাজয়কে কোনো ক্রমেই মেনে নেয়! যাবে না তাই নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যের অর্থ হচ্ছে বিয়ে অবশ্যই করতে হবে যাতে চারিত্রিক নির্মলতা অক্ষুনন থাকে। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, “তিন ধরনের লোকের সহায়তা করা আল্লাহর দায়িত্বের অন্তরভুক্ত। এদের তৃতীয় জন হচ্ছে, যে ব্যক্তি নিজের চারিত্রিক নির্মলতা অক্ষুন্ন রাখার জন্য বিয়ে করেছে।' (তিরমিযী, ১ম খন্ড, ১৯৯ পৃষ্ঠা) জানা গেলো পৰিত্রতা ও চারিত্রিক নির্মলতা অক্ষুন্ন রাখা বিয়ের একটি মৌল উদ্দেশ্যে। আর এটা এতই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যার ফলে মানুষ আল্লাহর বিশেষ কৃপাভাজন হয়। ইসলামের দৃষ্টিতে এ উদ্দেশ্য (পবিত্রতা সংরক্ষণ) এতটাই প্রিয় এবং এ লক্ষ অর্জনে তার এ ব্যবস্থা (বিয়ে) এতই গুরুতৃপূর্ণ যার ফলে কোনো কোনো ইসলামী আইন ও বিচান্স ১৭ ///.10907090751.001)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।