ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

কাংখিত হয় এবং শরীয়ত অনুমোদিত বিপুল পরিমাণ অধিকার ও কর্তব্যও এর সাথে সম্পৃক্ত হয়।১ এ অবস্থায় এটি একটি ধর্মীয় বিষয় হিসাবে প্রতিভাত । অনেকটা পাক পিত্রতাও এর সাথে সংযুক্ত হয়। মুসলিম আলেম ও বিশেষজ্রদের দৃষ্টিতে বিয়ের এ দুটি দিকই গুরুতৃপূর্ণ। তাই তারা যথার্থই একে বৈষয়িক ও ধর্মীয় উভয় ধরনের বিষয় হিসাবে আখ্যায়িত করেছেন। এজন্য ফকীহগণ একে মুআমালাত ও ইবাদত উভয়ের সাথে সংশ্লিষ্ট করেছেন। কাজেই বিয়েতে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা অপরিহার্য নয় কেবলমাত্র এতটুকুন দেখেই একে একটি নির্ভেজাল দেওয়ানী চুক্তি ২ অথবা একটি নির্ভেজাল বৈষয়িক কর্ম ও গণ্য করা যথার্থ সত্যকে অনুধাবন না করা ছাড়া আর কিছুই নয়। এ ব্যাগারে ভুল ধারণা সৃষ্টি হবার কারণ সম্ভবত এটাই যে, বিয়ের ফলে যেসব অধিকার ও দায়িতু আরোপিত হয় সেগুলো আদায় করার বিষয়টি আখেরাতের জন্য ছেড়ে দেয়া হয়নি। বরং আদালতের মাধ্যমে সব সময় সেগুলো প্রয়োগ ও আদায় করা যায়। কিন্তু মূলত ্বামীস্ত্রীর অধিকার ও দায়িত্রে ব্যাপারটি স্রেফ এত্টুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এপর আরো আছে। আর তা হচ্ছে, এই অধিকারগুলো দুনিয়ার কোনো আদালত প্রদপ্ত নয় বরং আল্লাহর শরীয়ত এগুলো নির্ধারণ করেছে এরং তিনিই এগুলো দিয়েছেন। এগুলো আদায় করার জন্য যদি দুনিয়ার আদালতের দ্বারস্থ হতে হয় তাহলে তার মূলেও এই প্রকৃত মত্যটিই কাজ করছে। প্রকৃত ও বাস্তব সত্যের এই অত্যধিক গুরুত্বপূর্ণ ও মৌলিক দিকটিকে দৃষ্টির আড়ালে রাখার কোনো সুযোগ ও কারণই নেই। এরপর বিয়েকে নির্ভেজাল দেওয়ানী চুক্তি বা নির্ভেজাল বৈষয়িক কর্মকান্ড মনে করার কোনো যুক্তিসংগত কারণ থাকতে পারে না। . উদ্দেশ্য ইসলাম বিষ্বের নিম্নবর্ণিত উদ্দেশ্য নির্ধারণ করেছে। এক. যানৰ বংশ সংরক্ষণ ও সন্তান উৎগাদন £ প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো মানুষের বংশধারার ধারাবাহিকতা রক্ষা এবং বংশ বৃদ্ধি করা। কারণ ইতিপূর্বে যেমন ইশারা করা হয়েছে, এই দুনিয়ায় মানুষের ৃ্টি সম্পর্কে আল্লাহ্‌ যে পরিকল্ননার কথা বর্ণনা করেছেন তা ততক্ষণ পর্যন্ত সফল হতে গারবে না যতক্ষণ না পৃথিবীতে মানুষের বংশধারা ব্যাপকভাবে বিস্তার লাভ করতে থাকে। তাই বিশ্ব জাহানের ষ্টার সাচ্চা দীন হওয়ার কারণে ইসলামের জন্য বিয়েকে একটি শরীয়ত নির্ধারিত কর্ম হিসাবে উপস্থাপন করা একান্ত অপরিহার্য হয়ে গড়েছিল। পাশাপাশি মানুষের বংশধারা সংরক্ষণ ও বিস্তারকে এই বিয়ের প্রথম ও মূলগত উদ্দেশ্য গণ্য করাও একান্ত জরুরী বিবেচিত হয়েছিল। কুরআন মজীদ বিয়ের এই মৌলিক উদ্দেশ্যকে নিম্নোক্ত ভাবে বর্ণনা করেছে, 'তোমাদের স্ত্রীরা তোমাদের শ্যক্ষেত্র। কাজেই তোমাদের শসাক্ষেত্রে তোমরা ষেতাবে ইচ্ছা যেতে পারো। আর তোমরা নিজেদের ভবিষ্যতের চিন্তা করো।' (জাল বাকারা £ ২২৩) 'কাজেই এখন তোমরা তাদের (অর্থাৎ তোমাদের স্ত্রীদের) সাথে সংগত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করে দিয়েছেন তা কামনা করো'। (আল বাকারা 8 ১৮৭) রি ১. বিয়ের এসব দিক ও মর্যাদার কারণে হানাফী আলেমগণ বিয়েকে ইবাদত গণ্য করেছেন । (ফাতহুল বারী, ৯ খন্ড, ৮৬ পৃষ্ঠা) এ ছাড়া হাদীসে বলা হয়েছে, বান্দা যখন বিয়ে করে, তার দীনের অর্ধেক পূর্ণ করে নেয় । বোয়হাকী, মিশকাত, বিরে অধ্যায়, ২৬৮ পৃষ্ঠা) ২. যেমন বাংলাদেশ-ভারত-পাকিজান উপমহাদেশের উচ্চতর আদালত ও বৃটিশ ধ্িভিকাউঙ্গিল দীর্্কাল এ দৃ্টিভগী পোষণ করে এসেছে ! এমন কি জাস্টিস মাহমুদের মতো বিজ্ঞ মুসলিয আইনজ্ঞও এমত পোবন করতেন । (সর £ 'মাজযুআ কাওয়ানীন ইসলাম" ১ম খন, ৫৭ পৃষ্টা, বিচারপতি ডঃ তানযীলুর রহমান 1) ৩. বেষন জাস্টিস আমীর আলী অভিযত একাশ করেছেন । জোমেউল আহকাম ফী ফিকহিল ইসলাষ, ১ম খন্ড, ১১০. পৃষ্ঠা, আমীর আলীর পারসোনাল ল' অফ দ্য মহামেডানস এর উদ অনুবাদ 1) ১৬ ইনক্গলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।