ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

আখ্যাদানকারী ইসলাম এই যৌন ক্ষমতার দাবী পূর্ণকারী একমাত্র সঠিক পদ্ধতি বিয়েকে কেবল পছন্দই করেনি বরং বিয়ে করতে মানুষকে উৎসাহিত করেছে, উপদেশ ও নির্দেশ দিয়েছে এবং একে এড়িয়ে চলাকে তিরস্কার ও নিন্দা করেছে। এ প্রসংগে নবী সাললাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কয়েকটি কথার ওপর চোখ বুলিয়ে নেয়া যথেষ্ট হবে ঃ ৃ “বিয়ে আমার একটি সুন্নীত। কাজেই যে আমার সুন্নাত (পদ্ধতি) মেনে চলবে না সে আমার হবে না ।' (ইবনে মাজাহ, বিবাহ অধ্যায়) “...... আর আমি মেয়েদেরকে বিয়েও করি। কাজেই যে আমার (এই) পদ্ধতি থেকে পিছটান দেয় সে আমার হবে না।' (বুখারী, বিবাহ অধ্যায়) ইসলামে নারী সংসর্গত্যাগী বরক্ষচারি জীবনের কোনো অবকাশ নেই।” ইসলামে কোনো রাহ্বানিয়াত তথা সংসার বৈরাগ্য নেই।' (নাইলুল আওতার, ৬ খন্ড, বিবাহ অধ্যায়) নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের এ সমস্ত কথা থেকে একটি সত্য অন্তরান্ত ভাবে সামনে এসে যাচ্ছে। সেটি হচ্ছে প্রচলিত অর্থে বিয়ে একটি একান্ত ধর্মীয় বিষয় হলেও এটি ইসলামী শরীয়ত ব্যবস্থার একটি অংশ, শরীয়তেরই একটি কার্যক্রম, রসূলের একটি সুন্নীত এবং নবীদের গদ্ধতি। এই সংগে একথা সৃষ্পষ্ট হয়ে যাচ্ছে যে, আল্লাহর দীনে ও শরীয়তে সংসার ত্যাগ ও কৌমার্য অবলম্বন করার কোনো অবকাশ নেই। এসব পছন্দ করা এবং বিয়েকে বর্জনীয় মনে করা সত্য সঠিক পথ পরিত্যাগ করার নামান্তর। ইসলামের গথ ্রদর্শনকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এ ধরনের পথ ও পদ্ধতি অবলম্বনকারীদেরকে নিজের নয়, অন্যের দলভু করেছেন। কাজেই বিয়ে সঠিক ইসলাম ও সাচ্চা ঈমানের সাথে সরাসরি সম্পর্ক ৃষ্টিকারী একটি কাজ। সম্পর্কটির মর্ম উদ্ঘাটন করে নবী সাল্লাললাহ আলাইহি ওয়া সাল্লাম যথার্থই বলেছেন 'যে ব্যক্তি দান করলো আল্লাহর জন্য এবং আল্লাহ্র জন্য বিরত রইলো, আল্লাহর জন্য ভালোবাসলো এবং আল্লাহর জন্য শত্রুতা করলো আর আল্লাহর জন্য বিয়লেও করলো, সে তার ঈমান পরিপূর্ণ করলো।' (আল মুদতাদরাক হাকেম, ২ খত, ১৬৪ পৃষ্ঠা) অর্থাৎ বিয়ে হচ্ছে ঈমানের ইসলামের পূর্ণতার শর্তাবলীর অন্তরভূক্ত। এটিই পূর্ণ ও যথার্থ সত্য। মানুষ যে জীবন যাপন করে ইসলামের দৃষ্টিতে তার জন্য সমাজ-সংস্কৃতি-সভ্যতার অস্তিত্ব একান্তই অপরিহার্য বলেই শরীয়তের দৃষ্টিতে বিয়েকে কাংখিত এবং ঈমান ও ইসলামের পূর্ণতার শর্ত গণ্য করা হয়েছে। আরো ৃষ্পষ্ট করে বলা যায়, মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ এবং মানুষের জীবনোপকরণের প্রেক্ষিতে তার পূর্ণতা একটি সুসত্য ও সৃসংগঠিত সমাজ ছাড়া সম্ভব নয়। যেহেতু বিয়ে সর্বসম্মতভাবে সমাজ সত্যতার তি্তি প্রস্তর নি িরিলোলি বিছা তি 1 বিয়ের দুটি দিক ইসলামের দৃষ্টিতে বিয়ের বিষয়টিকে নির্ভেজাল বৈষয়িক অথবা নির্ভেজাল ধর্মীয় কোনোটাই বলা যাবে না। কারণ এটি বুদ্ধিমান বয়স্ক পুরুষ ও নারীর স্থতসকর্ত স্বাধীন পারস্পরিক চুক্তি। এই চুক্তি সম্পাদন করার জন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান অথবা কোনো ধর্মীয় ব্যক্তিত্রে উপস্থিতি ৰা মাধ্যমের প্রয়োজন নেই। এ দৃষ্টিতে এটিকে একটি বৈষয়িক বিষয় বলা যায়। কিন্তু এটি একটি কাংখিত ও শরীয়ত অনুমোদিত কাজ, রসূলের স. সুন্নাত, ঈমানের পূর্ণতা ও ইসলামের অপরিহার্য শর্তের অন্তরভূক্ক- এ দৃষ্টিতে এটি একটি শরীয়ী চুক্তি। এর সাহায্যে কেবল বস্তববাদী ও বৈষয়িক উদ্দেশ্যই অর্জিত হয় না বরং একই সংগে ধর্মীয় ও নৈতিক কল্যাণ লাতও ইসলামী আইন ও বিচার ১৫ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।