ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ٩٤
📝 نص 📖 PDF

ফতোয়া প্রদান থেকে সালাফদের বিরত থাকা হযরত সাহাব৷ ও তাবেঈগণ যথাসাধ্য ফতোয়া প্রদান থেকে বিরত থাকতেন, তীরা দ্রুত ফতোয়া প্রদানকে খুবই অপসন্দ করতেন। তাদের প্রত্যেকের মনে এ চিন্তাটি বদ্ধমূল থাকত, ফতোয়া প্রদানের কাজটি যদি অপর কেউ করে দিত? হযরত আবদুর রহমান ইবনে আবি লায়লা র. বলেন, ১২০ জন সাহাবার সাথে আমার সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। তাদের কেউ নিজ থেকে হাদীস শ্রবণ করানো পসন্দ করতেন না। বরং তাদের একান্ত ইচ্ছা থাকত যদি একাজটি অপর কেউ শুনিয়ে দিত? অনুরূপ তারা সহজে ফতোয়া প্রদান করতেন না। প্রত্যেকেই আশা করতেন ফতোয়াটা যদি অপর কেউ দিয়ে দিত? হযরত ইমাম মালিক র. বর্ণনা করেন, একবার হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের রা. এবং আসেম বিন আমর রা. দ্বয়ের কাছে হযরত মুহাম্মদ ইবনে আয়াস র. এসে বললেন, জনৈক গ্রাম্য লোক তার স্ত্রীকে তিন ভালাক দিয়েছে। এ ব্যাপারে আপনাদের মতামত কি? হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের বললেন, এ ব্যাপারে আমি কিছুই বলতে পারি না। বরং তুমি হযরত আবদুললাহ ইবনে আনাস ও আৰু হরায়ারা রা. এর কাছে যাও। আমি এই মাত্র তাদেরকে উম্মুল মু'মিনীন হযরত আয়শা রা. এর কাছে দেখে এসেছি। তাদের থেকে মাসআলার জওয়াব শুনে আমাকেও বলে যাবে। অতএব সে তাদের নিকট গিয়ে ঘটনা বিস্তারিত শোনাল, ঘটনা শ্রবনান্তে হযরত ইবনে আব্বাস রা. হযরত আবু ছ্রায়রা রা. কে বললেন, আপনি (এর জবাব) ফতোয়া প্রদান করুন। কারণ বিষয়টি বড় জটিল। ইমাম মালেক র. বর্ণনা করেন, হযরত ইবনে আব্বাস রা. বলেন, যে কেউ ফতোয়া জিজদেস করলে যে বাতি ফতোয়া দিয়ে দিবে সে পাগল সদৃশ। তিনি বলেন, আমি ইবনে মাসউদকে এরূপ বলতে শুনেছি। সাহাল ইবৰে আবদুল্লাহ র. বলতেন, “ফতোয়া প্রদানে সেই সব লোক তাড়াহড়৷ করে যারা ইলমের দিক দিয়ে অনেক হালকা ও কম ইলমের অধিকারী। আর যে সব লোক কোন একটি অধ্যায় ৰা পরিচ্ছেদের ইলম অর্জন করলে খুব ইলম অর্জন করেছি বলে মনে করে তারাই খুব সহজে ফতোয়া গ্রদান করে থাকে। তিনি আরো বলেন, কোন কোন মাসআলায় ভে মতবিরোধ খুঁবই বেশী। আমার জানা মতে এমন মাসআালাও আছে যার মধ্যে আট ধরনের মত রয়েছে। যদি কেউ আমার কাছে এ মাসআলার ফতোয়া তলব করে তবে কি করে কোন সাহসে হট করে আমি সেই বিষয়ে ফতোয়া প্রদান করব? অনুবাদঃ শফীকুল ইসলাম গওহরী ইসলামী আইন ও বিচান্স ১৩ ///.1070709071.001)

— صفحة ١٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.