ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম শাফিয়ী র.ও অনুরূপ নমনীয় শব্দ ব্যবহার করতেন। তিনি পাশা.খেলা সম্পর্কে বলেন, এ খেলাটাকে আমি অসমর্থক যনে করি যা বাতিল সদৃশ। আমি এটাকে অপসন্দ করি। তবে এর হারাম হওয়ার প্রমাণ আমার কাছে স্পষ্ট নয়। এগুলোকে তিনি মাকরূহ বলে উল্লেখ করেছেন। সরাসরি হারাম বলেন নি। হারাম বলার ব্যাপারে নীরবতা অবলম্বন করেছেন। মুফতীগণ ইজতিহাদ কালে কি ধরনের বাক্য বলবেন? সারকথা হচ্ছে, কোন মাসআলার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণাদি না গাওয়া গেলে তা আল্লাহর নামে চালিয়ে দেয়া হারাম। তীর ফতোয়া আল্লাহর বিধানের পরিপন্থী না হলে মুফতী সাহেব জজ্ানতাবশত ফতোয়া দেয়ার অপরাধে অপরাধী হবেন। অবশ্য তিনি যদি যথাসাধ্য গবেষণা চালিয়ে সুস্পষ্ট প্রমাণ না পান এবং অন্ত পরিশ্রম করেও তার প্রমাণ না পাওয়া গেলে তিনি বার্ণিত শাস্তির যোগ্য হবেন না। তার এহেন ভুল ক্ষমা যোগ্য বলে বিবেচিত হবে। উপর তিনি গবেষণা কাজের প্রতিদানও গাবেন। এক্ষেত্রে মুজতাহিদ বা মুফতীদের খুব সতর্ক থাকতে হবে যে তীরা গবেষণা চালিয়ে গবেষণালব্ধ মতামত আল্লাহ্‌র নামে চালিয়ে দিবেন না। “এটাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন বা এটাকে আল্লাহ্‌ তাআলা হারাম করে দিয়েছেন' এরূপ বাক্য ব্যবহার করবেন না। ইমাম মালিক র. এর রীতি ছিল, তিনি যে কোন মাসআলা গবেষণা করে সিদ্ধান্তে গৌছতে সক্ষম হলে সকলকে জানিয়ে দেয়ার সময় বলতেন “আমরা শুধুমাত্র ধারণা অনুপাতে সিদ্ধান্ত দেই, এটিই যে সঠিক হবে এর কোন নিশ্চয়তা নেই।' ফতোয়া দানে বিল করা হযরত ইমাম আহমদ ইবন হান্বল র. গ্রায়ই ফতোয়া দানে বিলম্ব করতেন। প্রতিটি মাসআলায় তিনি সাহাবা, সালাফে সালেহীনের অভিমত খোঁজ করতেন। তীদের মতামত পেলে বিরোধ নিষ্পত্তিতে তিনি খুব তাড়াতাড়ি কাজ করতে পারতেন। তবে সাহাবী বা সালাফদের কারো কোন অভিমত না গেলে বিরোধ নিষ্পত্তি সহজে করতেন না। তাকে কেউ কোন মাসআলা জিজ্ঞেস করলে বলে দিতেন, 'যাও অন্য কারো কাছে জিজ্ঞেস করে নাও।' এরপর যদি তাকে জিজ্ঞেস করা হতো কার কাছে যাবো? প্রত্যুত্তর তিনি বলতেন, যাও; আলেমদের নিকট থেকে জেনে নাও। তিনি নির্দিষ্ট কোন আলেমের নাম বলতেন না। ফতোয়া দানে তিনি এত সতর্ক ছিলেন যে, কোন বিরোধপূর্ণ মাসআলায় সালাফদের কোন অভিমত না গেলে ফতোয়া দিতে নিষেধ করতেন। এমর্মে তিনি শাগরেদদের নির্দেশও দিয়েছেন যে, কোন মাসআলায় তোমার কোন ইয়াম না থাকলে সে মাসআলায় তোমরা মুখ খুলবে না। হযরত ইমাম আবু দাউদ র. হযরত ইমাম আহমদ র. কে অসংখ্য বার (আমি জানি না) বলতে শুনেছেন। তিনি এও বলতেন, আমি সুফিয়ান ইবনে উয়াইনাকে যত সহজে ফতোয়া দিতে দেখেছি এরূপ অন্য কাউকে দেখিনি। তিনি সহজ ভাবে বলে দিতেন, “আমি জানি না।' হযরত আবদুল্লাহ ইবনে আহমদ র. বলেন, আমার পিতা বলতেন, একবার উত্তর আফ্রিকার জনৈক ব্যক্তি হযরত ইমাম মালিক র. কে কোন এক মাসআলা জিজ্ঞেস করলে তিনি “আমি জানি না" বলেছিলেন। সে ব্যক্তি আশ্র্যান্বিত হয়ে বলল, আবু আবদুল্লাহ, আপনি বলছেন যে, “আমি জানি না'। হযরত ইমাম মালেক র. তাকে বললেন, “হ্যা আমি জানি না বলছি। যাদের কাছে তুমি ফিরে যাবে তাদেরকেও বলে দেবে যে তিনি জানেন না।' ১২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।