ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

হারাম। এমনকি আমরা যাদের অনুসরণ করি তাদের কেউও খুব দ্রুত সিদ্ধান্ত নিতেন না। এ ধরনের বাক্য ব্যবহারের দুঃমাহস তারা করেননি। এসব ক্ষেত্রে আমাদের পূর্বসূরীদের ব্যবহৃত শব্ধ খুবই নমনীয় এবং পরিশীলিত হতো। তারা শরীয়ত বিরোধী বা শরীয়ত সম্মত কোন বিষয়ে সিদ্ধান্ত দিয়ে বলতেন, আমার কাছে এটা অপসন্দনীয় বা আমি এটাকে পছন্দ করি না বা এটা আমার দৃষ্টিতে ভাল মনে হচ্ছে না বা আমি এটাকে পসন্দ করি না বা এরূপ হওয়া উচিত বা এ বিষয়টাকে আমি মাকরূহ মনে করি বা এ ব্যাপারে আমি কোন অভিমত ব্যক্ত করতে পারছি না বা আমার মতামত এরূপ নয়। হযরত ইমাম মালিক র, বলেন, আম জনতা সাধারণত কোন বিষয়ে হট করে হয়তো হালাল শব্দটি নতুবা হারাম শব্দটি ব্যবহার করে। অথচ তোমাদের সামনে আল্লাহ তাজালার বাণী রয়েছে। 'বল এবং লক্ষ করে দেখ, যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিযিক হিসাবে নাধিল করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটিকে হারাম আর কোনটিকে হালাল সাব্যস্ত করছো। বন, তোমাদের কি আল্লাহ নির্দেশ দিয়েছেন নাকি আল্লাহর উপর অগবাদ আরোগ করছে? (আল কুরআন ১০:৫৯) একারণেই ইমামগণ যথাসম্ভব হারাম শব্দ কম ব্যবহার করতেন। শরীয়তে এর হাজারো দৃষ্টান্ত পাওয়া যায়। যেমন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল র. ইয়ামেনে দুই বোনকে একত্রে বিয়ে করার ব্যাপারে বলেন, “আমি এটাকে মন্দ মনে করি, হারাম বলি না, অথচ বাস্তবে এ বিষয়টি তার মতেও স্পষ্ট হারাম । এ থেকে বুঝা যায়, তারা হারাম শব্দ ব্যবহার থেকে কতটা বিরত থাকতেন। এছাড়া তিনি সোনা রূপার পাত্রে উযু করা মাকরহ বলেছেন। অথচ এটি তার নিকট বৈধ নয়। এছাড়া কারো অধিকাংশ সম্পদ হারাম হলে সে সম্পদ থেকে খাওয়া, এঁ পণ ভক্ষণ করা যে গণ বৃহস্পতি বা অন্য কোন তারকার নামে জবেহ করা হয়েছে বা যে পণ্ড গায়রুল্লাহর নামে জবেহ করা হয়েছে, এ সমস্ত পণ্তর গোশ্ত ভক্ষণ করা ইত্যাদি সম্পর্কে তিনি বলেন, এট্রি আমার নিকট মাকরূহ, এটি আমার নিকট অপছন্দনীয়। এর ছারা প্রমাণিত হয় যে, ইমাম আহমদ র. খুব জটিল বিষয়ে “আমার নিকট পসন্দনীয় নয়' বাক্য ব্যবহার করেছেন। এছাড়া তাকে শূকরের পশম পাক না নাপাক এ ব্যাপারে জিজ্দেস করা হলে তিনি বলেন, এটি জামার নিকট অপসন্দনীয়। এখানে অপসন্দনীয় শব দিয়ে হারাম বুঝিয়েছেন। এরপর তীকে মদকে সিরকা বানানো হলে তার বিধান মম্পর্কে জিজ্দেস করা হলে তিনি বলেন, এটি আমার নিকট ভাল লাগে না। অথচ এটাও তার মতে হারাম। হযরত ইমাম মুহাম্মদ র. থেকে এরূপ সর্তকতামূলক বাক্য উচ্চারিত হয়েছে। তিনি বলেন, মাকরহ সাধারণত হারাম হয়। কেননা আমাদের নিকট কোন মাসআলায় সুস্পষ্ট প্রমাণ না এলে বা আমরা কোন মাসআলার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণাদি না গেলে মাকরূহ বলে থাকি। সরাসরি হারাম বলি না। নারী-পুরুষ উভয়ের জন্য সোনা রূপার পাত্রে পান করা তিনি মাকরূহ বলেছেন অথচ এটি তাঁর মতে হারাম ছিল। অনুরূপভাবে রেশমের বিছানায় শয়ন করা বা রেশমের বালিশে হেলান দেয়া মাকরূহ বলা হয়েছে অথচ এটিও হারাম। এছাড়া বাচ্চাদেরকে সোনা রূপার পাত্রে খাওয়ানো, সোনা রূপা খচিত পোশাক বা রেশমের পোশাক পরিধান করানো, দুর্ভিক্ষের সময় খাদ্যদ্রব্য গুদামজাত করা, মুসলমানদের পরস্পর যুদ্ধকালীন সময়ে যুদ্ানত্ বিক্রি করা, মা মুকাররমার জমি বিক্রি করা, এসব ক্ষেত্রে তিনি “মাকরূহ' বলে অভিমত ব্যক্ত করেছেন অথচ এগুলোকে তিনি হারাম জানতেন। মালেকী যাষহাবে হারাম ও মুবাহ-এর মধ্যবর্তী স্তরকে মাকরুহ বলা হয়, মাকরূহকে কখনো বৈধ বলা হয় না। ইমাম মালিক র. অধিকাংশ ক্ষেত্রে মাকরূহ শব্দ ব্যবহার করতেন অথচ সেটি ছিল তীর দৃষ্টিতেও হারাম। ইসলামী আইন ও বিচান্ন ১১ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।