আল্লাহ তাআলার 'যাতী' (সত্তাবাচক) বা 'সিফাতী' (গুণবাচক) নামে বা দীনের কোন বিষয়ে স্বচ্ছারিতামূলক ভিত্তিহীন কথা আরোপ করা আল্লাহর প্রতি মিথ্যা আরোপের পর্যায়তুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, 'তোমাদের মুখ থেকে সাধারণত যে সব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম। নিশ্চয় যারা আল্লাহ্র বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না।' (আল-কুরআন ১৬:১১৬) এ আয়াতের মধ্যে আল্লাহ প্রদত্ত বিধানাবলীর সংরক্ষণের জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে। আর তা হলো, আল্লাহ তাআলা যা হালাল করেননি তাকে হালাল বলা আর যা হারাম করেননি তাকে হারাম ঘোষণা করা। এ জাতীয় কাজ সম্পূর্ণ হারাম। নিজের রায়ের মূল্যায়ন ও হালাল হারাম চিহ্িতকরণে সতকর্তা সালাফে সালেহীনের কেউ বলেন, তোমাদের প্রত্যেকে এরূপ বলা থেকে দূরে থাকবে- আল্লাহ তাআলা এ জিনিসকে হালাল করেছেন, অমুক জিনিস হারাম করেছেন এবং প্রত্যুত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ আমি এ জিনিস হালাল করিনি, অমুক জিনিস হারাম করিনি। হালাল হারামের ব্যাপারে সুস্পষ্ট ধারণা না হওয়া পর্যন্ত কোন জিনিসকে হালাল বা হারাম বলা মূর্ঘতা ছাড়া কিছু নয়। ইজতিহাদের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মুজতাহিদ ইজতিহাদ করে “এটা আল্লাহর হুকুম বা বিধান' এভাবে বলা উচিত নয়। বিশুদ্ধ এক হাদীসে বর্ণিত আছে, রসূলুল্লাহ স. সেনাপতি হযরত বুরাইদা '(রা)-কে বিদায় দেয়ার প্রান্ধালে আদেশ করেছিলেন, “তোমরা শক্রবাহিনীকে অবরোধ (ঘেরাও) করার পর তাদেরকে আল্লাহর বিধানের ছায়াতলে আসতে এবং আল্লাহ্র হুকুম মেনে নিতে আহ্বান জানাবে না। কারণ তোমাদের তো আর এ কথা জানা থাকবে না যে, এ ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কী? অতএব তোমরা তাদেরকে তোমাদের সিদ্ধান্ত ও ফয়সালা মেনে নেয়ার আহ্বান জানাবে এবং আত্মসমর্পণ করতে বলবে।' এ হাদীসের ছারা বোঝা যায়, রসূলুল্লাহ স. সেনাপতি হযরত বুরাইদাকে আল্লাহর বিধান ও নিজেদের সিদ্ধান্তের মাঝে পার্থক্য করে দিয়েছেন। ফলে মুজতাহিদ তার ইজতিহাদকে আল্লাহর বিধান বলে চালিয়ে দিতে পারে না। অন্যত্র বর্ণিত আছে, একবার হযরত উমর রা. তার একান্ত সচিবকে রাষত্ীয় একটি হকুমনামা লিখতে বললেন, সচিব নিজের পক্ষ থেকে এভাবে লিখলেন- “এটি সেই নির্দেশ যা আল্লাহ তাআলা হযরত উমর রা. এর বিবেকে ঢেলে দিয়েছেন।' ফরমানটি হযরত উমরকে রা. শোনানো হলে তিনি বললেন, তুমি ভুল লিখেছ, তুমি এই লেখাটা কেটে দিয়ে এরূপ লেখ- “এ নির্দেশটি হযরত উমরের রা. বিবেচনায় প্রবর্তন করা হচ্ছে। এ সিদ্ধান্ত যদি বিশুদ্ধ হয় তবে এটা আল্লাহর পক্ষ থেকে আর যদি এ সিদ্ধান্ত ভুল হয় তবে এটি উমরের গক্ষ থেকে।' হযরত উমর রা. আরো বলেছেন 'শধুমাত্র রসূলে কারীম স. এর সিদ্ধান্ত বিশুদ্ধ ছিল। কারণ তাকে স্বয়ং আল্লাহ তাআলা উপলবি ও জ্ঞান দান করতেন। মহান আল্লাহ ইরশাদ করেন, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, যা আল্লাহ আপনাকে হদয়ঙ্গম করিয়েছেন। (আল-কুরআন 8:১০৫)। আর আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি এগুলো ধারণা এবং অনুমান মাত্র।' হযরত ইমাম মালিক র. বলেন, আমাদের সালাফে সালেহীনের কাউকে বা আম জনতার কাউকেও এরূপ করতে শুনিনি। তারা কোন জিনিস সম্পর্কে এই মর্মে খুব দত সিদ্ধান্ত নিতেন না যে এটা হালাল বা এটা ১০ ইসলামী আইন ও বিচার ///.1090709071.001)
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.