ফতোয়া দানে সতর্কতা ও ইজভিহাদের বৈশিষ্ট আল্লামা ইবনে কাইয়েম মুফতী সাহেবগণ আইন সংক্রান্ত বিষয়ে মতামত দিয়ে থাকেন। তাঁদের কাজের পরিম্ডল খুবই ঝুঁকিপূর্ণ । এ সম্পর্কে আবু দাউদ শরীফে হযরত আৰু হুরায়রা রা. থেকে একটি হাদীস বর্ণিত আছে। রমূলুল্লাহ্ স. বলেন, 'যে ব্যক্তি কোন কথা আমার বরাতে (সাথে সম্পৃক্ত করে) বলবে, অথচ তা আমি বলিনি, সে নিজের ঠিকানা দোযখে করে নিবে আর ইলম (জ্ঞান) ছাড়া ফতোয়া প্রদান করলে ফতোয়া প্রদানকারী গোনাহগার হবে। কেউ বিশুদ্ধ মাসআলা জানা সত্তেও অত্দ্ধ মাসআলা প্রদান করলে সে খেয়ানতকারী হবে।' মুফতীদের মত কাজী (বিচারক)দের বিষয়টিও বড়ই স্পর্শকাতর। তবে কাজী (বিচারক)দের তুলনায় মুফতীদের কার্যক্রম অপেক্ষাকৃত বেশী দায়িত্পূর্ণ। কারণ মুফতীদের ফতোয়া সর্বসাধারণের সাথে সংশিষ্ট । আর কাজীদের (বিচারকের) বিচার বাদী ও বিবাদীর মধ্যে সীমাবদ্ধ থাকে। উদারহণস্বরূপ বলা যায়, শরীয়তের কোন বিষয়ে মুফতীদের কাছে ফতোয়া চাওয়া হলে মুফতী সাহেব তার সমাধান জানিয়ে দেন। তবে প্রদত্ত ফতোয়া শুধুমাত্র প্রশ্নকারীর জন্য প্রযোজ্য নয়, বরং গোটা মানব জাতির জন্য প্রযোজ্য। পক্ষান্তরে বিচারকের কাছে কোন বিচার প্রার্থনা করা হলে তিনি যে বিচার করেন তা বাদী ও বিবাদীর মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং শুধুমাত্র সংশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে রায় প্রযোজ্য হয়, অন্যদের ওপর নয়। অজ্ঞতা সত্বেও আল্লাহর নামে ফতোয়া প্রদানের প্রতি নিষেধাজ্ঞা মুফতীদের কাছে কোন বিষয়ে ফতোয়া চাওয়া হলে বা কাজীর (বিচারকের) কাছে বিচার প্রার্থনা করা হলে মুফতীর বা বিচারকের আল্লাহ্র বিধানের (শরয়ী বিধানের) বাইরে ফতোয়া প্রদান করা বা বিচার করা সর্বোচ্চ পর্যায়ের অপরাধ। আল্লাহ তাআলা এ সম্পর্কে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, 'আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও প্রকাশ্য এবং হারাম করেছেন গোনাহ, অন্যায়-অত্যাচার, আল্লাহর সাথে এমন কোন বন্তরকে অংশীদার করা যার কোন ভিত্তি নেই এবং আল্লাহর উপর এমন কথা আরোপ করা যা তোমরা জান না।' (আল কুরআন ৭:৩৩) মহান আল্লাহ এ আয়াতের মাধ্যমে মানবজাতির সামনে স্পষ্টাকারে নিষিদ্ধ চারটি বিষয় তুলে ধরেছেন, শুরুতে প্রাথমিক পর্যায়ের নিষেধাজ্ঞা সম্পর্কে বলে “অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন, এরপরে আরেকটু কঠোরতার সাথে” অযথা বাড়াবাড়ি করা ও অন্যায় অত্যাচারকে হারাম করে দিয়েছেন, এরপরে আরো কঠোর ভাষা ব্যবহার করে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে নিষেধ করে দিয়েছেন, আর সবশেষে সর্বোচ্চ হারাম বিষয়টাকে অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, “আল্লাহর উপর এমন কথা আরোপ করা যা তোমরা জান না' আল্লাহর উপর এমন কিছু আরোপ করা যার ইলম তোমাদের নেই তা হারাম।' লেখক : আল্লামা ইবনে কাইয়েম সওম হিজরীর শেষার্ধে দামেশকে জন্ুঘহণ করেন এবং ৭৫১ হিজরীতে ইন্তিকাল করেন । তিনি ছিলেন ইমাম ইবনে তাইমিয়ার প্রধানতম শাগরিদ, অনেকগুলো যুগান্তকারী এব ণেতা । অষ্টম হিজরীর অন্যতয শ্রেষ্ঠ লেখক ও বুদ্ধিজীবী হিসেবে তিনি পরিচিত । ইসলামী আইন ও বিচার ৯» ///.1090709071.001)
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.