বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১৩২. তোমরা আল্লাহ্‌ তায়ালা ও (তাঁর) রসুলের কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে। ১৩৩. তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্যেও (প্রতিযোগিতা করো) যার প্রশসত্মতা আকাশ ও পৃথিবী সমান, আর এই (বিশাল) জান্নাত প্রসত্ভুত করে রাখা হয়েছে সে সব (ভাগ্যবান) লোকদের জন্যে, যারা আল্লাহ্‌কে ভয় করে, ১৩৪. সচ্ছল হোক কিংবা অসচ্ছল[] সর্বাবস্থায় যারা (আল্লাহ্র পথে) নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধসমুহ যারা ক্ষমা করে দেয়; (আসলে) ভালো মানুষদের আল্লাহ্‌ তায়ালা (হামেশাই) ভালোবাসেন | ১৩৫. (ভালো মানুষ হচ্ছে তারা,) যারা] যখন কোনো অশীল কাজ করে ফেলে কিংবা (এর দ্বারা) নিজেদের ওপর নিজেরা যুলুম করে ফেলে (সাথে সাথেই) তারা আল্লাহ্‌কে স্মরণ করে এবং গুনাহের জন্যে (আল্লাহ্‌র) ক্ষমা প্রার্থনা করে| কেননা আল্লাহ্‌ তায়ালা ছাড়া আর কে আছে যে তাদের গুনাহ মাফ করে দিতে পারে? (তদুপরি) এরা জেনে বুঝে নিজেদের গুনাহের ওপর অটল হয়েও বসে থাকে না। ১৩৬. এই (সে বৈশঙ্ট্যিমন্ডিত) মানুষগুলো! মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে, আল্লাহ্‌ তায়ালা তাদের ক্ষমা করে দেবেন, আর (তাদের) এমন এক জান্নাত (দেবেন) যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে, সেখানে (নেককার) লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে | (সত্) কর্মশীল ব্যক্তিদের জন্যে (আল্লাহ্‌র পক্ষ থেকে) কতো সুন্দর প্রতিদানের ব্যবস্থা রাখা হয়েছে! ১৩৭. তোমাদের আগেও (বহু জাতির) বহু উদাহরণ (ছিলো[]] যা এখন) অতীত হয়ে গেছে, সুতরাং (এদের পরিণতি দেখার জন্যে) তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো, (আল্লাহ্‌ তায়ালা ও তাঁর বিধান) মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিলো! ১৩৮. বেসত্মুত) এটি হচ্ছে মানব জাতির জন্যে একটি (সুস্পষ্ট) ব্যাখ্যা এবং আল্লাহ্‌ তায়ালাকে যারা ভয় করে এটি তাদের জন্যে একটি সুস্পষ্ট পথনির্দেশ ও সদ্ুপদেশ (বৈ কিছুই নয়)। ১৩৯. তোমরা হতোদ্যম হয়ো না, চিনিআত হয়ো না, তোমরা যদি (সত্যিকার অর্থে) ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। ১৪০. তোমাদের ওপর যদি (কোনো সাময়িক) আঘাত আসে (এতে মনোক্ষুণ্ন হবার কি আছে), এ ধরনের আঘাত তো (সে) দলের ওপরও এসেছে, আর (এভাবেই) আমি মানুষের মাঝে (তাদের উত্থান পতনের) দিনগুলোকে পালাক্রমে অদল-বদল করাতে থাকি, যাতে করে আল্লাহ্‌ তায়ালা (এ কথাটা) জেনে নিতে পারেন যে, কে (সত্যিকার অর্থে) আল্লাহর ওপর ঈমান রাখে এবং (এর মাধ্যমে) তোমাদের মাঝখান থেকে কিছু "শহীদ'ও আল্লাহ্‌ তায়ালা তুলে নিতে চান, (মুলত) আল্লাহ্‌ তায়ালা কখনো যালেমদের পছন্দ করেন না| ১৪১. (এর মাধ্যমে তিনি মুলত) ঈমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাসআনাবুদ করে দিতে চান। ১৪২. তোমরা কি মনে করো তোমরা (এমনি এমনি) বেহেশতে প্রবেশ করে যাবে, অথচ আল্লাহ্‌ তায়ালা (পরীক্ষার মাধ্যমে) এ কথা জেনে নেবেন না যে, কে (তাঁর পথে) জেহাদ করতে প্রসত্ুত হয়েছে এবং কে (বিপদে) কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে! 00101191/0.00]া) পৃষ্ঠাঃ 9

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।