বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৯৪. যারা এরপরও আল্লাহ্‌র ওপর মিথ্যা আরোপ করে, নিসন্দেহে তারা (বড়ো) যালেম। ৯৫. তুমি বলো, আল্লাহ্‌ তায়ালা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইবরাহীমের মতাদর্শ অনুসরণ করো, আর ইবরাহীম কখনো (আল্লাহ্‌র সাথে) মোশরেকদের (দলে) শামিল ছিলো না| ৯৬. নিশ্চয়ই গোটা মানব জাতির জন্যে সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিলো তা ছিলো বাক্কায় (তথা মক্কা নগরীতে,) এ ঘরকে কল্যাণ মঙ্গলময় এবং (মানবকুলের) দিশারীটি বানানো হয়েছিলো | ৯৭. এখানে রয়েছে (আল্লাহ্‌ তায়ালার) সুস্পষ্ট নিদর্শনসমুহ, (আরো) রয়েছে (এবাদাতের জন্যে) ইবরাহীমের দংগড়ানোর স্থান (এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে), যে এখানে প্রবেশ করবে সে (ছুনিয়া আখেরাত উভয় স্থানেই) নিরাপদ হেয়ে যাবে; দ্বিতীয় মর্যাদা হচ্ছে) মানব জাতির ওপর আল্লাহ্র জন্যে এই দায়িত্ব দেয়া হয়েছে যে, যে ব্ক্তিরই এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ থাকবে, সে যেন এই ঘরের হজ্জ আদায় করে, আর যদি কেউ (এ বিধান) অস্বীকার করে (তার জেনে রাখা উচিত), আল্লাহ্‌ তায়ালা সৃষ্টিকুলের মোটেই মুখাপেক্ষী নন| ৯৮. (হে নবী!) তুমি বলো, হে আহলে কেতাবরা, তোমরা কেন (জেনে বুঝে) আল্লাহ্র আয়াত অস্বীকার করো, অথচ তোমরা যা কিছু করো আল্লাহ্‌ তায়ালাই তার ওপর সাক্ষী | ৯৯. তুমি (আরো) বলো, হে আহলে কেতাবরা, যারা ঈমান এনেছে তোমরা কেন তাদের আল্লাহ্র পথ থেকে ফেরাতে চষ্টো করছো (এভাবেই) তোমরা (আল্লাহ্র) পথকে ঝঁযকা করতে চাও, অথচ (এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে) তোমরাই তো সাক্ষী; আল্লাহ্‌ তায়ালা তোমাদের এই সব (বিদ্রোহমুলক) আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। ১০০. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো- (আগে) যাদের কেতাব দেয়া হয়েছে তোমরা যদি তাদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে (মনে রেখো), এরা ঈমান আনার পরও (ধীরে ধীরে) তোমাদের কাফের বানিয়ে দেবে। ১০১. আর তোমরা কিভাবে কুফরী করবে, যখন তোমাদের সামনে (বার বার) আল্লাহ্র আয়াতসমুহ তেলাওয়াত করা হচ্ছে, তাছাড়া (এ আয়াতের বাহক স্বয়ং) আল্লাহ্‌র রসুল যখন তোমাদের মাঝেই মজুদ রয়েছে, যে ব্যক্তিই আল্লাহ্‌ (ও তাঁর বিধান)-কে শক্ত করে আঁকড়ে ধরবে, সে অবশ্যই সোজা পথে পরিচালিত হবে। ১০২. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতোটুকু ভয় তাঁকে করা উচিত, (আল্লাহ্‌র কাছে সম্পূর্ণ) আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যু বরণ করো না। ১০৩. তোমরা সবাই মিলে আল্লাহ্র রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, তোমরা তোমাদের ওপর আল্লাহ্‌র (সেই) নেয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, অতপর আল্লাহ্‌ তায়ালা (তাঁর দ্বীনের বন্ধন দিয়ে) তোমাদের একের জন্যে অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন, অতপর (যুগ যুগান্তরের শত্রুতা ভূলে) তোমরা আল্লাহ্‌র অনুগ্রহে একে অপরের “ভাই' হয়ে গেলে, অথচ তোমরা ছিলে (হানাহানির) অগ্নিকুন্ডের প্রান্তসীমায়, অতপর সেখান থেকে আল্লাহ্‌ তায়ালা (তাঁর রহমত দিয়ে) তোমাদের উদ্ধার করলেন; আল্লাহ্‌ তায়ালা এভাবেই তাঁর নিদর্শনসমুহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো| 00191721/810.00]) পৃষ্ঠাঃ শন

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।